somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লেজাকারের চিঠি

০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে পলাশীর যুদ্ধের মীরজাফরের দলের মতো বাংলাদেশেও দেশবিরোধী অতি নিম্ন শ্রেণীর নিকৃষ্ট একটি দল তৈরি হয়। পাকিস্তান সেনাবাহিনীর খানসামা, চৌকিদার, ঝাড়ুদার ও মেথর হিসেবে কাজ করতো উক্ত দল। উক্ত দলের সদস্য নাম - রাজাকার। রাজাকার অত্যন্ত ভয়ংকর ও নিকৃষ্ট একটি কাজ করে আর তা হচ্ছে তারা পাকিস্তানি সেনাবাহিনীকে বাড়ি বাড়ি গিয়ে মুক্তিযোদ্ধাদের পরিবার ধরিয়ে দিতো। এছাড়া বাড়ি বাড়ি থেকে কিশোরী থেকে শুরু করে নানা বয়সের নারীদের পাকিস্তানি সেনাবাহিনীর হাতে তুলে দিতো। ১৯৭১ এ রাজাকার ছিলো। আজও রাজাকার আছে। ভবিষ্যতেও রাজাকার থাকবে। এইগুলো বংশ পরম্পরা চলতেই থাকবে।

মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বৃহত্তর ময়মনসিংহ জেলা ছিলো মেজর জিয়াউর রহমান সাহেবের ১১ নং সেক্টর। ময়মনসিংহ জেলায় লোকজন “রাজাকারকে বলতো লেজাকার”। আঞ্চলিক ভাষার কারণেই লেজাকার নামটি প্রচলিত হয়। আজও ময়মনসিংহ এলাকার লোকজন উক্ত দলের লোকজনকে লেজাকার নামেই চিনে ও জানে। লেজাকারের কোনো জাত নেই, লেজাকারের কোনো ধর্ম নেই। লেজাকারের মাঝে কোনো মনুষ্যত্ব নেই। লেজাকার দেখতে আপাদমস্তক মানুষের মতো হলেও আদতে এরা কোনো মানুষই না।

কোনো মুক্তিযোদ্ধা কোনো লেজাকারের সাথে যুদ্ধ করেনি। ১৯৭১ এর যুদ্ধ হয়েছে মুক্তিযোদ্ধা ও পাকিস্তান সেনাবাহিনীর মাঝে। যুদ্ধে পাকিস্তান সেনাবাহিনী পরাজিত হয়ে আত্মসমর্পণ করে চলে গিয়েছে, রেখে গিয়েছে তাদের লেজাকারদের। আজও ১৯৭১ এর যুদ্ধ পরাজয়ের দায়ভার বহন করে চলছে লেজাকার গং এবং প্রতিশোধ নিতে সচেষ্ট আছে। সকল প্রকার দেশ বিরোধী কাজে লিপ্ত আছে লেজাকার গং। লেজাকার সামান্য কোনো দলের বিরুদ্ধে কাজ করে থেমে থাকে না। লেজাকার কাজ করে দেশের বিরুদ্ধে। লেজাকার কাজ করে দেশের অর্থনীতির বিরুদ্ধে। লেজাকার কাজ করে দেশের আইন ও প্রশাসনের বিরুদ্ধে।

মুক্তিযুদ্ধের অনেক অনেক জানা অজানা গল্প আছে। অনেক গল্প লেখা হয়েছে, অনেক গল্প লেখা হয়নি। মুক্তিযোদ্ধাদের অনেক অনেক চিঠিপত্র নানান পত্র পত্রিকাতে প্রকাশিত হয়েছে। কিন্তু লেজাকারদের কোনো চিঠিপত্র কোথাও আজও প্রকাশিত হয়নি। অথচ লেজাকার গং শিক্ষিত লোকজন। শিক্ষিত লেজাকার গং কোনো চিঠিপত্র লিখেনি? আজ লেজাকার গং মুক্তিযোদ্ধাদের ইতিহাস বিকৃত করার চেষ্টা করছে। মুক্তিযোদ্ধাদের নিয়ে প্রশ্ন করছে। শহীদের সংখ্যা নিয়ে প্রশ্ন করছে। অথচ তারা নিজেদের নিয়ে কোনো গল্প করে না। নিজেদের কোনো চিঠিপত্র উপন্যাস এমনকি নিজেদের চরিত্র নিয়েও এরা কথা বলে না!

শিরোনাম “লেজাকারের চিঠি”! - না, লেজাকারের কোনো চিঠি নেই, লেজাকারের কোনো গল্প নেই। লেজাকারের নিজেকে নিয়ে লেখার মতো কিছু নেই। লেজাকারের নিজেকে নিয়ে গর্ব করে বলার মতোও কিছু নেই। যা আছে সবই কলঙ্ক আর কলঙ্ক। আর এই কলঙ্ক বহন করেই চলতে হবে কলঙ্কিত এই জীবন। জীবনের পর জীবন, কালিমালিপ্ত কলঙ্কিত নিকৃষ্ট জীবন।








সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:২৫
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৬ জুনের বিশ্বকাপ কড়চা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই জুন, ২০২৬ রাত ৩:২৩

দারুণ একটা ম্যাচ হয়ে গেলো একটু আগে। মিসর দারুণ খেলেছে আজ। সালাহ নেমে যাওয়ার পরে তাদের খেলার ধার বেশ বেড়ে গিয়েছিলো বলে মনে হলো! কিন্তু, বেলজিয়ামের ফরোয়ার্ডদের পাসিং আর ড্রিবলিং... ...বাকিটুকু পড়ুন

আমন্ত্রন পত্র থাকলে ভিসার দরকার কী! আপনি জানেন আমি কে?

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ সকাল ৯:০০



ভারত বাংলাদেশের কোনো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাইলে সেই আমন্ত্রণপত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনে পাঠাবে। সেখান থেকে আমন্ত্রণপত্র যাবে সেই রাজনৈতিক ব্যক্তির ডিপার্টমেন্টে, তারপর তার কাছে। এরপর... ...বাকিটুকু পড়ুন

সাদিক হাসনাতের প্রোগামে রাজাকার মঈনুদ্দীন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



এই ছবিটি লন্ডনে অনুষ্ঠিত হওয়া নিজেস্ব অর্থায়নে সাদিক হাসনাতের প্রোগামের। অসংখ্য আঙ্কেল আন্টিদের মাঝে একজন বিশেশ লোককে দেখা গেল সেখানে। লোকটাকে চিহ্নিত করে দেওয়া হয়েছে ছবিতে। এই লোকটি... ...বাকিটুকু পড়ুন

চেয়ে চেয়ে দেখুন

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১:৩১


আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ; স্বাভাবিকভাবেই তারা অনলাইনে কার্যক্রম চালানোর চেষ্টা করছে। মাঝেমধ্যে ঝটিকা মিছিল করে তাদের উপস্থিতি জানান দিচ্ছে।

রাজনীতিতে সক্রিয় বিএনপি ও জামায়াত-এনসিপি গং। বিএনপি ও জামায়াত আগে জোটবদ্ধ... ...বাকিটুকু পড়ুন

আমি দিতে এসেছি শ্রাবণের গান

লিখেছেন রাজীব নুর, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ২:০৫



'এই জল ভালো লাগে; বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে দিয়েছে চুল-চোখের উপরে
তার শান-স্নিগ্ধ হাত রেখে কত খেলিয়াছে, আবেগের ভরে
ঠোঁটে এসে চুমো দিয়ে চলে গেছে কুমারীর... ...বাকিটুকু পড়ুন

×