আমরা গার্মেন্স ব্যাবসায়ীরা বাচব কি ভাবে?
তিন মাস আগের অর্ডারে এখন কাজ চলছে।
এখন অর্ডার বন্ধ। তিনমাস পরে কি হবে?
সরকার কি পদক্ষেপ নিচ্ছে?
যদি তিনমাস টানা এই কুতশিত অবরোধ চলে।
জানগণের কি হবে? কাদের শাশোন করবেন আপনারা।
কাদের প্রধান মন্ত্রি হবেন আপনারা।
পুরে যাওয়া লাশের???
ধরে নিলাম এই আন্দলন শক্তি দিয়ে স্তবন্ধ করে দেওয়া যাবে।
সেটা কি দীর্ঘ্যমেয়াদি সমাধান। আর এটা আমারা কেন মানব?
ঘরের এক ভাই আওয়ামীলীগ করে আরেক ভাই বি,এন,পি।
এটাই আমাদের পরিবার। এটাই আমাদের দেশ।
একভাই জামাত করে আরেক ভাই বাম দল করে এটা আমাদের পরিবার না। অথচ দুই ভাইয়ের কাধে আজ দুই ভুত। জামাত আর বাম।
হুমায়ূন আজাদের একটা কথা মনে পড়ে-মানুষের মনে ভেতরে প্লেন নিয়ে ঢুকা যায় না। কারণ মানুষের মনে কোন রানওয়ে নেই। মানুষের মনে প্রবেশের পথ হল মানুষের কাছে যাওয়া।
কে সেই চেষ্ট করছে। সরকার???
না বিরোধী দল।
কেউ পেট্রল বোমা হাতে?
আর কেউ জনগনের টাকায় কেন উন্নত অস্ত্র হাতে?
কাদানো গ্যাস, সাউন্ড গ্রেনেট আর পিপার স্প্রে হাতে?
কে যাবে জনগাণের কাছে?
জনগণকে তার ভয় পায় আর ভয় দেখায়!
দেশ আমাদের মা। তার সন্তানেরা আওয়ামীলীগ করে তার সন্তানেরা বি,এন,পি করে। বেচে থাকুক আওয়ামীলীগ বেচে থাকুক বি,এন,পি।
তারা সবাই শান্তিতে ঘুমাক যার যার ঘরে।
আমরা সবাই পরম করুণাময়ে কাছে সেই দোয়া করি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



