কম্পিউটার মেলা ও আমার একটি আক্ষেপ
১৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজ জব্বার কাগুর বিসিএস কমপিউটার সিটির মেলায় গিয়েছিলাম। আমার এক বন্ধু ল্যাপটপ কিনল। সেইখানে মাতব্বরি করলাম। যাই হোক, তিন তলায় একটি কনফারেন্স রুমের মত আছে, ওইখানে সম্ভবত অস্থায়ী ষ্টলগুলো বসেছে। ওইখানে এক কোনায় ফ্রি কফি খাওনের বন্দেবস্ত আছে, তার পাশেই একটা যায়গায় একটা লম্বা টেবিল আর সেই টেবিলের একপাশ থেকে আরেকপাশে কম্পিউটার জগতের সৌজন্যে অনেক আদীমকাল থেকে শুরু করে বাংলাদেশে তথ্যপ্রযুক্তির উল্লেখযোগ্য সব ঘটনা দেয়া আছে। ওখানে দেখলাম অনেক গুলোতেই জব্বার কাগুর অনেক মহান কার্যক্রমের কথা লেখা আছে। আমি দ্রুত ছুটে গেলাম ২০০৩ লেখা অংশের দিকে, অংশটি একটি পলিসাইনবোর্ডে আধা ঢাকা ছিল। আমি সাইনবোর্ড সরিয়ে দেখলাম, তিন লাইন লেখা, তবে আমি যা খুজছিলাম তা ছিলনা। অন্য সালের অংশগুলোতে যেখানে জব্বারলিপির নাম পর্যন্ত আছে সেখানে ২০০৩ প্রায় পুরোটাই ফাকা। ওখানে কি মেহেদী হাসান খান ভাই এর নাম শোভা পায়না? অভ্র এর জন্ম কি আমাদের দেশের তথ্য প্রযুক্তি খাতে কোন বড় কিছুনা? আমাদের বাংলা লেখাকে সার্বজনীয় করার প্রাপ্তি হিসাবে কি সেখানে অভ্র কীবোর্ডের নাম শোভা পায়না?
হায়রে অকৃতজ্ঞ বাঙ্গালী, পুরা পেজ ফাকা রাখতে পারে তাও মেহেদী ভাই এর নাম লিখতে পারেনা।
বিঃদ্রঃ যে লেখাগুলো দেখেছিলাম সেগুলো সিয়াম রুপালি ফন্টে লেখা ছিল।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব...
...বাকিটুকু পড়ুনআনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের...
...বাকিটুকু পড়ুন
আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা...
...বাকিটুকু পড়ুন