সহজ ব্যাচেলর রেসিপি । ০১ । করলা ভাজি
২২ শে এপ্রিল, ২০১২ দুপুর ১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ব্যাচেলরদের জীবনের সবচেয়ে বড় ট্র্যজেডি মনে হয় এটাই যে তাদেরও খেতে হয়! বুয়ার হাতের রান্না যারা খেতে পারে, তারা ভাগ্যবান। কিন্তু যাদের নিজের রান্না করে খেতে হয়, তাদের জন্য সহজ কিছু রেসিপি পোষ্ট করছি। এই রান্নাগুলো খুবই ঝটপট করে সেরে ফেলে জান বাঁচানো যাবে।
করলা ভাজি করা মাত্র ১০ মিনিটের মামলা। করলার মাঝখানে প্রথমে একটা ফালি করে দুই ভাগ করে সেগুলো কুচি কুচি করে কেটে ফেলতে হবে। কয়েকটা পেয়াজ কুচি করতে হবে। একটা ফ্রাইপেনে সামান্য সয়াবিন তেল ঢেলে একটু গরম হলে তাতে পেয়াজ কুঁচিগুলো ছেড়ে দিতে হবে। একটু ভাজা হলে ফ্রাইপেনে কুঁচি করা করলাগুলো ছেড়ে দিয়ে নাড়তে হবে। করলার উপরে একটু লবন ছিটিয়ে দিতে হবে। কিছুক্ষণ নাড়া-চাড়া করে করলা একটু নরম হয়ে এলে নামিয়ে নিতে হবে। রান্না শেষ।
নামানোর আগে একটু করে খেয়ে দেখবেন লবন ঠিক হয়েছে কিনা, আর সেদ্ধ হয়েছে কিনা। আর কোন সমস্যা হলে এইখানে জানাবেন। অবশ্যই সমাধান দেয়া হবে। এবার যান, রান্না করে জানান কেমন হলো।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৩

রাড্ডা হাসপাতালে লুটপাটঢাকার মিরপুর এক নম্বরে রাড্ডা ক্লিনিকের ওপর দিয়ে যেন টর্নেডো বয়ে গেছে! গত ২৫ সেপ্টেম্বর রাতের অন্ধকারে ১৫০-২০০ জন দুর্বৃত্ত রাড্ডা ক্লিনিকের ভেতরে প্রবেশ করে রীতিমতো...
...বাকিটুকু পড়ুন
নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।
কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু...
...বাকিটুকু পড়ুন
সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১
লাল বদর, কালা বদর এবং ছাপরি.....
লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান...
...বাকিটুকু পড়ুন