somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পঃ সিদ্ধান্ত কি সঠিক?

২০ শে মার্চ, ২০১১ রাত ১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জাপানে পরমাণু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের রিঅ্যাক্টরে বিস্ফোরণের পর থেকেই মাথায় একটা চিন্তা ঘুরপাক খাচ্ছে, প্রস্তাবিত রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের সিদ্ধান্ত কতটুকু যৌক্তিক যেখানে অনেক দেশ আবার নতুন করে ভাবতে শুরু করেছে। নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট তৈরির ব্যাপারে রাশিয়ার সাথে চুক্তিও হয়ে গেছে ইতোমধ্যে। কিন্তু বাংলাদেশ অতি মাত্রায় ভূমিকম্প প্রবণ একটি দেশ একথা আমাদের মাথায় রাখা উচিত।

২০০৭ সালের জুন মাসে জাতিসংঘ বাংলাদেশকে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুমতি দেয়। ২০৫০ সাল পর্যন্ত ৮টি উন্নয়নশীল দেশকে এই বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুমতি দিয়েছে জাতিসংঘ। তার মধ্যে বাংলাদেশ প্রথম। সে সময় আইএইএ-এর দুইজন প্রতিনিধি বাংলাদেশে আসেন। তারা কারিগরিসহ বিভিন্ন বিষয়ে সহায়তা করার আশ্বাস দেন। নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট তৈরির ব্যাপারে রাশিয়া অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ। ভারত, বুলগেরিয়া, ইরান ও ইউরোপের বিভিন্ন দেশে তাদের বিদ্যুৎ কেন্দ্র আছে এটা একটা আশার কথা। কিন্তু ক্ষতিকর দিকটাও আমাদের সবার আগে ভেবে দেখা উচিত। জাপানের মত একটা ঘটনা হলে কি হবে আমাদের?

যদিও গত ১৭ তারিখে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেছেন, প্রস্তাবিত রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র এমনভাবে তৈরি করা হবে যাতে সেটি ১০ মাত্রার ভূমিকম্পও সহ্য করতে পারে। কয়েকটি দেশ যখন পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিচ্ছে তখন বাংলাদেশে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে কোনো ঝুঁকি থাকবে কি না- জানতে চাইলে ওসমান বলেন, "এত কম খরচে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সুযোগ আমরা পাবো না, তাই এ বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হবেই।"জাপানের বিপর্যয়ের পর জার্মানি তাদের পুরনো সাতটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। জার্মানি বা অন্যান্য দেশে দ্বিতীয় প্রজন্মের পরমাণু বিদ্যুৎ কেন্দ্র রয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, "বাংলাদেশে বিদ্যুৎ কেন্দ্রটি হবে তৃতীয় প্রজন্মের। এতে দুর্ঘটনা মোকাবেলায় সব ধরনের আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে।"

কিন্তু এত কিছুর পরেও একটা কথা থাকে, বিপদ যখন আসে তখন সঙ্গি-সাথী সাথে নিয়েই আসে। তাই সরকারের উচিত সমস্ত দিক ভালো করে বিচার বিবেচনা করে কোন সিদ্ধান্ত নেয়া। বিশেষ করে বিকল্প কোন ব্যাবস্থা গ্রহন করা যা পরিবেশ উপযোগী। জলবিদ্যুৎ,বায়ু বিদ্যুৎ,সৌর বিদ্যুতের মত পরিবেশ উপযোগী বিদ্যুৎ উৎপাদনে আমাদের বেশি মনযোগী হওয়া দরকার। আমাদের এখন বিদ্যুৎ যতটা দরকার তার চেয়ে বেশি দরকার আমাদের নিরাপদ ভবিষ্যত।
১২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×