somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বই প্রকাশ করতে হলে কী করতে হবে?

০৩ রা নভেম্বর, ২০১৪ সকাল ৮:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামনেই বইমেলা। বন্ধুরা, যারা লেখালখি করছেন, নিজের বই প্রকাশের জন্য স্বপ্ন দেখছেন, তাদের জন্য এই লেখা।
বই প্রকাশ করতে হলে কী করতে হবে?
১. প্রথমে বই লিখতে হবে।
২. বইটি কম্পিউটারে কম্পোজ করে প্রয়োজনীয় সম্পাদনা করে প্রিন্ট দিতে হবে।
৩. এরপর প্রকাশকের সাথে যোগাযোগ করতে হবে।
৪. বাংলাবাজার, শাহবাগ এবং মগবাজারের প্রকাশকদের কাছে যেতে পারেন।
৫. স্ক্রিপ্ট জমা দেওয়ার সময় খেয়াল রাখুন, যাতে কোনো নকল কারীর হাতে না পড়ে, যেন এটা আবার অন্য কারো নামে ছাপা না হয়ে যায়। এজন্য স্ক্রিপ্ট জমা দেওয়া হলো এই মর্মে একটা ভাউচার সংগ্রহ করতে পারেন। সেবা প্রকাশনী এ ধরণের ভাউচার দেয়। ই-মেইলে জমা দিতে পারেন, সেক্ষেত্রে সেটাও একটা প্রমাণ হতে পারে।
৬. স্ক্রিপ্ট জমা দেওয়ার পরে কতদিন লাগবে সিদ্ধান্ত জানাতে, জেনে নিন। নির্দিষ্ট সময় পরে গিয়ে খোঁজ নিন।
সাধারণত নতুন লেখকদের লেখা কেউ প্রকাশ করতে চায় না।কারণ, নতুনদের লেখা এত বেশী বিক্রি হয় না। প্রকাশকের বিনিয়োগ+লাভ উঠে আসা নিয়ে ঝুঁকি থেকে যায়। সেক্ষেত্রে কী করবেন?
১. নিজের টাকা থাকলে প্রকাশকের মাধ্যমে বই প্রকাশ করতে পারেন। প্রকাশকের সাথে চুক্তি করে নিন। প্রকাশকের সাথে চুক্তির ক্ষেত্রে নিম্নের বিষয়গুলি খেয়াল রাখুন।
ক. প্রথম মুদ্রণ কত কপি হবে?
খ. খরচ কত টাকা হবে?
গ. কোন প্রেস থেকে ছাপা হবে?
ঘ. বই প্রকাশের ডেট কবে?
ঙ. সৌজন্য সংখ্যা মোট কত কপি?
চ. প্রকাশকের বই সংখ্যা কতটি?
ছ. লেখকের বই সংখ্যা কতটি?
জ. বিজ্ঞাপন দেওয়া হবে কীনা?
ঝ. মার্কেটিং প্লান কী?
ঞ. আপনার বইগুলি কি আপনাকেই কিনতে হবে? তাহলে কত কপি?
ট. বই বিক্রি থেকে আদৌ লাভ হবে কি?
ঠ. বই প্রকাশ করে আপনার লাভ কী?
ড. আপনার বিনিয়োগটাকে বিনিয়োগ হিসাবে দেখা হবে? নাকি ডোনেশন? নাকি সাবসিডি?

নিজের টাকায় বই ছাপতে না চাইলে কী করবেন?
১. অপেক্ষা করতে পারেন।
২. পত্রিকাগুলোতে লেখার চেষ্টা করতে পারেন। সেখানেও পরিচিত না হলে লেখা প্রকাশের সম্ভাবনা কম।
৩. পরিচিত হওয়ার জন্য সাহিত্য সম্পাদকের কাছে যাওয়া শুরু করুন, একসাথে চা খান, আড্ডা দেন। সাহিত্য সম্পাদক সিগারেট খেলে তাকে খাওয়ান। গিফ্ট দিন।
৪. ভালো লেখা ই-বুক প্রকাশ করতে পারেন। ইন্টারনেটে ছেড়ে দিন, নিজস্ব ব্লগ ওয়েব সাইট তৈরি করুন।
৫. সবচেয়ে ভালো হয়, পত্রিকা অফিসে একটা চাকরি বাগিয়ে নিলে, তারা অনেক সময় প্রকাশকদেরকে চাপে ফেলে বই প্রকাশ করে নিতে পারে।
৬. পরের বছর আবার প্রকাশকের কাছে যান। দেখেন কী হয়? এভাবেই যেতেই থাকুন, প্রকাশকের জন্য গিফ্ট নিয়ে যাবেন। তাকেও চা-সিগারেট খাওয়ান। প্রকাশক কোনোভাবে আপনার আত্মীয় হয় কীনা খোঁজ নিন। তার শ্বশুর বাড়ি আথবা আপনার হবু শ্বশুর বাড়ি বাবার বাড়ি কোনো মিল খুঁজে পাওয়া যায় কীনা?
এক পর্যায়ে দেখবেন বই প্রকাশিত হয়েই গেলো, অবশ্য লেখা ভালো হওয়া প্রয়োজন সর্বাগ্রে।
প্রকাশক যদি বলে লেখা খারাপ কী করবেন?
১. ঐ প্রকাশনীর অন্যান্য বইগুলি পড়ে দেখুন। ওগুলো কী আপনার ভালো মানের লেখা মনে হয়? তাহলে, প্রতিবাদ করুন। অবশ্য আপনার প্রতিবাদ ধোঁপে টিকব না।
২. নিজের লেখা পাণ্ডুলিপিটি একজন সেলিব্রিটি লেখককে পড়তে দিন, অবশ্য আগে তার শিষ্যত্ব গ্রহণ করতে হবে। তাকে দিয়ে একটা গদগদ টাইপ, প্রশংসামূলক ভূমিকা লিখিয়ে নিন।
৩. এবার আবার প্রকাশকের কাছে যান, বলেন, “আমার লেখা সার্টিফায়েড”। ছাপতে না চাইলে ইনিয়ে-বিনিয়ে বলুন, একটা দুইটা তো নিজেদের খরচে প্রকাশ করবেন।
এরপরও যদি বই প্রকাশিত না হয়? এই লেখার লেখকের সাথে যোগাযোগ করুন। তিনি যদি অন্য কোনো সমাধান দিতে না পারেন, তার মাথায় একটা বাড়ি দিয়ে আসবেন।
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৪৮
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাদ্রাসা শিক্ষা একটা কর্মবিমুখ শিক্ষা

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:১৫

এদেশের মাদ্রাসা শিক্ষারে আপনি একটা স্ক্যাম হিসেবে ধরতে পারেন। মাদ্রাসার বোর্ডের নিয়ন্ত্রণে যে মাদ্রাসাগুলো আছে সেগুলো বাদ দিয়ে অন্য সব মাদ্রাসাই এই স্ক্যামের ভেতরে। এটা একটা ভিক্ষার সাইকেল, দারিদ্র্য'র দুষ্টু... ...বাকিটুকু পড়ুন

ঝর্ণা জল

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৫ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:২১


আমি ব্যস্তবতা দেখি
পানকৌড়ির সাঁতার-
কল্পনায় শুধু স্বপ্ন আঁকি,
মধ্যবিকাল ঢেউ তোলা সাগর
হতাশা ডিঙিয়ে যায়- নিরিবিলি
রাত দুপুরের বাসর।

উড়ে ধোয়া, নিঃশ্বাসে সাদা বক,
খেলা করে যে, প্রণয়ের চক-
নীল মেঘ ভীর জমায়, বর্ষা কাঁদাময়,
ভোরের ক্লান্তি দেখে... ...বাকিটুকু পড়ুন

নিশীথের মুঠোয় - কেয়া ।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৫ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৪



আমি সূর্যোদয়ের অপেক্ষায়,
হিমশীতল সকালের ভেতর নত চোখে চেয়ে আছি।
হিমার্ত জানালায় জমে ওঠে নিঃশ্বাসের মেঘ—
আঙুল বুলিয়ে মুছে দিই;,
যদিও জানি, আজ সেখানে তোমার পদচিহ্ন নেই।

শরতের বৃক্ষেরা পত্রমোচনের ভাষা জানে;
আমি কেবল তোমার... ...বাকিটুকু পড়ুন

জিম করা কি হারাম?

লিখেছেন চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:০৬




জিম করা কি হারাম?

হ্যাঁ, জিম করা হারাম!

যদি জিমে গিয়ে নিজের পেশিবহুল বাহুডোরে কোনো ললনাকে জড়িয়ে ধরেন!

কিন্তু তারপরেও কথা থাকে।

এখানে জড়িয়ে ধরাটা হারাম। জিম করাটা নয়!

অর্থাৎ, জিমে গিয়ে শরীর... ...বাকিটুকু পড়ুন

মার্কো রুবিও ভারতে কী করছেন?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২২


আওয়ামী দোসর নবনীতা আপার মতে, মার্কো রুবিও ভারতে গেছেন শেখ হাসিনার দেশে ফেরার ব্যবস্থা করতে। ডিসেম্বর মাসে যাতে শেখ হাসিনা ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরতে পারেন, সেই আলোচনা করতেই নাকি... ...বাকিটুকু পড়ুন

×