মায়ানদী
০১ লা সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একটা মায়ানদীর পিছনে হাঁটি , কাদের ঘুম কেড়ে নিয়ে গেছে ওই রাত্রি হরিণ ? চুপি চুপি মেঘ-ক্যানভাস ধরে এগিয়ে আসছে অসংখ্য পেলিক্যান । বাস্তু ট্রেন ছুটে গেলে আঁধার পাতায় , নৈর্ঋত ভ্রমণকারী খুঁজে পায় অনিদ্রার ঘ্রাণ । সারারাত তাই জীবতত্ত্ব নিয়ে ভাবি । কোথা থেকে এলো এত মানুষ সকল ! ঢেউজলে কেঁপে যাচ্ছে রূপান্তর গুল্ম , প্রস্তাবিত শহরের গলিপথে হাওয়া-স্বর বয়ে যায় বিনম্র বেদনায় । ছায়াস্তরে বেঁচে আছে যারা , বিদীর্ণ করে গেছে তাদের শৈত্য-দানো । নিঃশব্দে কারা নিয়ে এসেছে এই লৌহডমক , গড়ে তুলেছে নৈশনগর ?
ঠোঁটবিন্যাস দেখে পাখি চিনি , মঞ্জরীবিন্যাস দেখে ফুল । পত্র-শিরায় লেখা আছে এইসব বিস্মৃত কথাবলি । নৃতাত্ত্বিক দালানের ভাঁজে বাস করছে কিছু নিদ্রা-পাখির দল । তাদের সাথে কথা বলি , গান গাই । হাতের মুঠোয় মাছি নিয়ে ঘুরি । শূন্যবর্তের আলোতে কখনো সুযোগ পেলে কানামাছি খেলি ।
**
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন" অদেখা দূরত্ব "
তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫
সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন