somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জলতরঙ্গ থেকে জন্ম নিচ্ছে সাতাশটি অলীক ঘোড়া ...

১২ ই নভেম্বর, ২০১২ রাত ৯:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সমুদ্রসৈকতে দ্রষ্টাচিহ্নের মত পরে আছে
হাওয়া-নাবিকের ভুলক্রমে ফেলে যাওয়া দুটি চোখ ,
তারই দৃষ্টিপথ অনুসরণ করে
আমি কি কোনদিন খুঁজে পাব -
অত্যুজ্জ্বল রোদের সিম্ফনি ;
ব্যর্থ হৃদয়ের বিপরীতে ছুঁতে পারব -
একান্নটি নিষ্পাপ গোলাপ ?

নীলাভ জলে শায়িত শঙ্খ ; মেলে ধরো
তোমার সূর্য-বিজ্ঞান । সমস্ত রাতকে -
মরুভূমি ভেবে , দ্যাখো -
আদি জ্ঞান নিয়ে ছুটে আসছে কিছু মুক্তোশিকারী দল !
জলতরঙ্গ থেকে জন্ম নিচ্ছে সাতাশটি অলীক ঘোড়া
ফিরে এসে কি কেবলই খুঁজে পাব –
অনিকেত অন্ধকার ; দিব্য-সংকেত ?

বকুলের ঘ্রাণরেখা ধরে চলে যাব দৃশ্যান্তর ।
নিঝুম দ্বীপের হে বিষণ্ণ সিগ্যাল -
আত্মস্থ করে নাও উড়াল মানচিত্র !
প্রত্নডানায় ফেলে যাব বিস্মৃতির বালিয়াড়ি
একটি সমুদ্রবীক্ষনযন্ত্র
অজস্র চুলের ফিতা ,
হাওয়ার নাকফুল , দোদুল্যমান !

নীলতমা নদীর তীরে দাড়িয়ে
আমি কি আর কোনদিন গাইতে পারব
একটি রোদন-রূপসী মায়াবী সংগীত ?
অন্ধকারের অতলে প্রবেশ করে -
আঁকতে পারব আশ্চর্য ফুলের নকশা ?


***
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০১২ রাত ৯:৫৭
৫৯টি মন্তব্য ৫৯টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্ম পরে, আগে আল্লাহ্‌কে মনে রাখো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৩৭

প্রিয় শাইয়্যান,
পরম করুণাময় সৃষ্টিকর্তা আল্লাহ্‌কে তুমি যখন সবার আগে স্থান দিবে, তখন কি হবে জানো? আল্লাহ্‌ও তোমাকে সবার আগে স্থান দিবেন। আল্লাহ্‌ যদি তোমার সহায় হোন, তোমার আর চিন্তা... ...বাকিটুকু পড়ুন

১৩তম জাতীয় সংসদ নির্বাচনঃ কেন আমি বিএনপিকে ভোট দিবো?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২৯



আসছে ১২ই ফেব্রুয়ারি ২০২৬ এ ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকারপক্ষ থেকে বলা হয়েছে, এই নির্বাচন হবে বিতর্কমুক্ত এবং উৎসবমুখর পরিবেশে। আমার অবশ্য এই দুই ব্যপারেই দ্বিমত... ...বাকিটুকু পড়ুন

আওয়ামিলীগ আবার মাথা উঁচু করে দাঁড়াবে

লিখেছেন রাজীব নুর, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:১৫



চাঁদগাজী বলেছিলেন,
"যেসব মানুষের ভাবনায় লজিক ও এনালাইটিক্যাল জ্ঞান না থাকে, তারা চারিপাশের বিশ্বকে সঠিকভাবে বুঝতে পারে না, কোন বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। সমাজে তাদের অবদান... ...বাকিটুকু পড়ুন

‘বাঙালি মুসলমানের মন’ - আবারও পড়লাম!

লিখেছেন জাহিদ অনিক, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:২৩



আহমদ ছফা'র ‘বাঙালি মুসলমানের মন’ বইটা আরাম করে পড়ার মতো না। এটা এমন এক আয়না, যেটা সামনে ধরলে মুখ সুন্দর দেখাবে- এমন আশা নিয়ে গেলে হতাশ হবেন। ছফা এখানে প্রশংসা... ...বাকিটুকু পড়ুন

অজানা হুমায়ুন

লিখেছেন আহমেদ রুহুল আমিন, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২৯

হুমায়ূন আহমেদের অসমাপ্ত গ্রন্থ হলো "নবীজি"। এই বইটি লিখতে শুরু করার পিছনে একটি গল্প আছে। একবার এক বইমেলায় হুমায়ূন আহমেদের সাথে একজন মাওলানার দেখা হলো। মাওলানা সাহেবের বহুদিনের শখ ছিল... ...বাকিটুকু পড়ুন

×