somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওদের জন্যে পানিও নেই

২৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





আমাদের শৈশব ছিল মজার। আমরা নতুন নতুন পোষাক পরে মানুষকে দেখাতাম। মজার মজার খাবার খেতাম। বন্ধুরা নানান রঙের খেলাধুলা করে সময় পার করতাম। আশপাশেও প্রায় একই রূপ দেখতাম। অনেকে যারা গরিব ছিল তারাও একেবারে কম ছিলনা।আনন্দ উপভোগে তারাও ছিল এগিয়ে।

টিভিতে বাচ্চাদের নিয়ে যত অনুষ্ঠান দেখেছি,সবই ছিল প্রাণ প্রাচুর্যে ভরপুর। ভাবতাম পৃথিবীটাই এরকম। কখনই অনুমান করিনি পৃথিবী আসলে সবার জন্যে নয়।

পৃথিবীর কিছু মালিক পক্ষ আছে,তারা তাদের নিজেদের প্রাসাদ বানানোর জন্যে অন্যের জীবন,সম্পদ গ্রহন করে। নিজেদের বস্ত্রের প্রয়োজন মেটায় অন্যের গায়ের চামড়া দিয়ে। তারা নিজেদেরটা খায় আর সকলেরটা গিলে ফেলে পরে খাবে বলে,অথবা নষ্ট করে দেয় যাতে তারা না খেতে পারে।

ওদের দিকে তাকিয়ে নিজেকে আবিষ্কার করুন। আমি বলছিনা ওদেরকে সাহায্য করুন। আমার এত সাহস নেই। আমি শুধু বলছি আল্লাহর রহমত গননা করুন,পারবেন না। এই রমজানে আমরা সংযমের নামে কত কি খেয়েছি ? কত কি নষ্ট করেছি ? তাদের নষ্ট করার মতও কিছু নেই। শুনেছি এবং ছবিতে দেখেছি আফ্রিকার মুসলিমরা একবার কোনো রকমে খাচ্ছে, ওটাই সেহরী,ওটাই ইফতার। মাটির সাথে একটু খাবার মিশিয়ে খেয়ে ফেলছে যাতে পেট ভরে যায়,কিন্তু দূর্বল পেট তা সহ্য করতে পারছে না। তারা পটাপট মরেও যাচ্ছে। এক পরিবারকে দেখলাম সারাদিন রোজা রাখার পর ছোট একটা পাত্রে কিছু ঝোল আর হাতে ছোট এক টুকরো রুটি নিয়ে বসে আছে। ওটা ইফতার এবং রাতের খাবার। আরও কত কি যে দেখেছি তার বর্ণনা করা সম্ভব নয়।

আমাদের বাড়িতে যেসব কুকুর/বিড়াল থাকে অবহেলায় বা পথেঘাটে। তারাও কিছু খেতে পায়। কিন্তু ওদের জন্যে কোনো খাবার নেই। একদা সম্পদশালী আফ্রিকার সব সম্পদ লুট করেছে আজকের হায়েনা সভ্যতার ইউরোপ,আমেরিকা। সমস্ত পানি পর্যন্ত কিনে নিয়েছে,এখন সেখানে টিউবওয়েল বসাতেও দেয়না। এরা যখন স্যুট টাই পরে লম্বা চওড়া বয়ান করে, মনে হয় ওর জুতা খুলে ওর ভবলীলা সাঙ্গ করি। সভ্যতা বুঝতে হলে আফ্রিকাকে দেখুন। সব্য দুনিয়ার চিত্র দেখুন। নিজের দিকে অরেকবার তাকান। নিজের বিষয় নিয়ে ভাবুন। আল্লাহর নিয়ামত নিয়ে ভাবুন। তাদের উপকার না করতে পারলেও আখিরাতে নিজের উপকার করার ক্ষেত্রে এটি উপযোগী হবে।

মিরাজ থেকে ফিরে রসূল(সাঃ) বলেন- আমি জাহান্নামের দিকে তাকালাম,দেখলাম সেখানকার অধিকাংশই নারী, আমি জান্নাতের দিকে তাকালাম, সেখানকার অধিকাংশই গরিব......
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×