ব্লগে মৌলিক লেখা দেয় এরকম ব্লগারের সংখ্যা দিন দিন যে হারে হ্রাস পাচ্ছে তাতে নির্দিধায় বলে দেওয়া যায় অদূর ভবিষ্যতে ১০০% খাটি ব্লগার খুঁজে পাওয়া বেশ কষ্টোকর হয়ে দাঁড়াবে।
বর্তমানে সকলেই ব্লগার হবার স্বপ্ন দেখে, আর তাদের এই স্বপ্ন পূরন করতে যেয়ে তারা কষ্টো করে দিন দুনিয়া নিয়ে কোন কিছু না পড়েই আর নিজে না লিখে সহজেই একটা কাজ করে আর তা হল অন্যের লেখা অনুলিপি বা সহজ কথায় কপি (Copy) করে।
আজ আপনাদের এই কপি হবার মাত্রার ছোট একটা উদাহরন দিব। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি একটি মাত্র লেখার উদাহরন দিব।
"ইনকার হারিয়ে যাওয়া তিন দেবদূত" লেখাটি লিখেছেন, "মোঃ মিন্টু হোসেন"।
এবার আসুন মিন্টু ভাইয়ের লেখা কপি হয়ে যাওয়া কত গুলি সাইটের স্ক্রীন শট দেখি যেখানে লেখাটি শুধু কপি করা হইছে তা নয়, লেখকের নাম পর্যন্ত পরিবর্তিত হয়ছে অথবা উল্লেখই করা হয়নি। যেন ভূত এসে লেখাটা লিখে দিয়ে গেছে।
আশা করি উপরে দেওয়া স্ক্রীন শট দেখে বুঝতে পারছেন কি অবস্থা।
Wikipedia তেও বাংলায় এত লেখা বা তথ্য নেই যত গুলি লেখা আমরা ক্ষুদ্র ব্লগাররা লিখে রেখেছি, কিন্তু এই লেখা গুলি যদি লেখকের নাম ছাড়া এরকম ভাবে গনহারে কপি হতে থাকে তাহলে কি একজন লেখক আর লেখার উৎসাহ পাবে?? এক কথায় পাবে না।
আর প্রত্রিকা গুলি যে লেখা কপি করে নেয় এর জন্য কি তারা লেখককে কোন সন্মানি দেয়? না দেয় না। তাহলে তারা কিভাবে এই সকল লেখকের লেখা বিক্রি করে?
মুক্ত মঞ্চে যখন একজন লেখক তার লেখা প্রকাশ করে তখন কিন্তু যে অর্থের লোভে করে না। তাই বলে লেখকের নাম ছাড়া লেখা কপি করা বা নিজের নামে অন্যের লেখা চালিয়ে দেওয়া কোন ধরনের নৈতিকতা??
আমাদের রুখে দাড়াতে হবে এর বিরুদ্ধে তা না হলে ব্লগ গুলিতে সত্যিকার অর্থে মৌলিক ব্লগার কোন দিন তৈরি হবে না। আর মৌলিক ব্লগার বাদে আমরা যতই সুন্দর করে বা মার্জিত ভাবে ব্লগ তৈরি করি না কেন সেটা কোন দিন চলবে না।
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০১৪ সকাল ১১:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



