somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘প্লান্ড সিলেকশন’ , ‘কম্পাশোনেট ইলেকশন’ ও শেখ হাসিনার নিরাপত্তা

১২ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :






পত্রিকায় প্রকাশিত খবরে জানা গেল, বাংলাদেশ সরকার মরহুম বঙ্গন্ধু শেখ মুজিবর রহমান পরিবারের সদস্যদের আজীবন নিরাপত্তা প্রদানের জন্য বিশেষ আঈন পাশ করিয়েছেন। এ আঈনে বঙ্গবন্ধু মরহুম শেখ মুজিবর রহমানের পরিবারের নিরাপত্তা দেয়া হবে আজীবন। সেই সাথে থাকবে সৃুরক্ষিত বাড়ী, এস এস এফ সুবিধা, আজীবন যাতায়াত এর ক্ষেত্রে ভি আইপি মর্যাদা।
এর আগেও একবার আওয়ামি লীগ সরকার এই একই আঈন করেছিলেন। উক্ত আঈনের বদৌলতে শেখ হাসিনাকে গনভবনও মাত্র এক টাকার প্রতীকি মুল্যে রেজিষ্ট্রি করে দেয়া হয়েছিল। এ নিয়ে তখন দেশে বিদেশে আওয়ামি লীগ সরকার প্রচন্ড সমালোচনার মুখে পড়েছিল। সরকার প্রধান হিসেবে শেখ হাসিনা সকল প্রকার বাড়তী নিরাপত্তা, এস এস এফ সুবিধা এবং সেই সাথে ভি ভি আই পি মর্যাদা পাচ্ছেন। তার পরেও কেন এই আঈন করা হলো? এ ব্যাপারে জনৈক সাংবাদিক প্রশ্ন করলে এক মন্ত্রী তো উল্টো সাংবাদিকদেরই প্রশ্ন করেছেন এই বলে যে, যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরো জাতির জান, মাল এর নিরাপত্তার দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়েছেন, জাতি কি তার জান মালের নিরাপত্তার দায়িত্বটি নিতে পারেনা ? সুন্দর প্রশ্ন। তবে স্বাভাবিক প্রশ্ন নয়, এটা এক ধরনের বালখিল্যতা বটে।
তৃতিয় খলীয়ফা হযরত ওমর (রা:) কথা বলতে পারি, তিনিও জাতির নিরাপত্তার দায়িত্ব তুলে নিয়েছিলেন। আর নিয়েছিলেন বলেই রাতের আঁধারে নিজের পিঠে করে আটার বস্তা টেনে পৌছে দিতেন ক্ষুধার্তের বাড়িতে। মদীনায় খেজুর পাতার ছাউনির নিচে বসে এই বলে কাঁদতেন যে, ফোরাতের তীরে কোন একটি কুকুরও যদি না খেয়ে অভূক্তাবস্থায় মারা যায়, তা হলে কাল কেয়ামতের দিনে তাঁকে আল্লাহর কাছে এজন্য জওয়াবদীহি করতে হবে। এটাই হলো একজন শাসকের মনে তার দেশ ও সমাজবাসীর প্রতি দায়িত্ববোধ এর চেতনা। এই চেতনা নিয়েই একজন শাসককে ‘শাসক’ এক ভূমিকায় টিকে থাকতে হয়ে। এখানে যেহেতু বাংলাদেশ এর সেকুল্যার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃতে ইসলাম বিদ্বেষী আওয়ামি লীগের একটি স্বিদ্ধান্তের কথা বলছি, সেহেতু এ প্রসঙ্গে আলোচনা সঙ্গত হবে না। বরং মূল কথায় আসি।
মানুষের নিরাপত্তা হলো তার মৌলিক মানবাধিকার। জান, মাল, ইজ্জতের নিরাপত্তাকে নিশ্চিত করতে সামাজিক আর আঈনগতভাবে যা করনীয়, সেটা নিশ্চিত করবে সরকার, সরকরের আঈন শৃংখলা রক্ষাকারী বাহিনী। এটা একজন নাগরিকের প্রতি সরকারের সাংবিধানিক দায়বদ্ধতা, কোন দয়া দাক্ষিন্য নয় বরং এটা নাগরিক অধিকার। আর সরকারের জন্য এটা তার দায়িত্ব। এই দায়িত্ব থেকে সরকার কোন মতেই পিছিয়ে যেতে পারেন না। ‘সরকার’ এর আসনে যিনি বা যাঁরা বসেন, তাদের ঘাড়ে এই দায়িত্বটা আপনা আপনিই বর্তায়, নতুন করে তুলে নিতে হয়না। সরকার যাওয়া মানেই হলো, এইসব দায়িত্ব পালনের কাজে আত্বনিয়োগ করা
আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি জাতির নিরাপত্তার দায়িত্ব তুলে নিয়েছেন নিজ কাঁধে। তাঁর বড় দয়া। আর আমাদেরও জোর কপাল! তা না হলে কি আর আমরা তাঁর মত নেত্রী পাই? তবে সুধী পাঠক যদি কিছু মনে না করেন তা হলে একটা ছোট্ট প্রশ্ন করতে চাই, দয়া করে আমাকে এই কথাটা বলে দিন যে, এই সরকার ক্ষমতায় আসার পরে মাত্র ছয় মাসে যে দুই হাজারেরও বেশী রাজনৈতিক খুন হয়ে গেল, তারা কেন নিরাপত্তা পেলনা? কেন তাদের নিরপাত্তা দিতে ব্যর্থ হলেন তিনি? কেন তারা নিজেদের জান নিয়ে ঁেবচে থাকতে পারলেন না ? আজও পত্রিকার পাতা খুললে প্রতিদিনই যে হত্যা আর খুন এর সংবাদ পাচ্ছি, এসব ক্ষেত্রে এইসব হতভাগারা কেন তাদের জান মাল এর নিরাপত্তা পাচ্ছেন না?
এইতো মাত্র ক’টি মাস আগে, এই সরকার ক্ষমতায় আসার পরেই সরকারেরই ছাত্র সংগঠনের এক নেতা, ঢাকা মেডিকেল এর এক ইন্টার্নি ডাক্তার রাজিব’কে তিন তলা হতে ফেলে দিয়ে হত্যা করল সেই একই ছাত্রলীগ এর নেতা কর্মীরা, এইতো মাত্র কিছু দিন আগে কাওরান বাজারে তিন ব্যবসায়িকে গুলি করে হত্যা করানো হলো, তাদের মধ্যে দুই জন আওয়ামি লীগার, আর একজন তাদেরই সহযোগী মহাজোট কর্মী। তিনজনই ব্যবসায়ী নেতা। হত্যা করল কারা? তদন্তে প্রকাশ, জঘন্য হত্যাকান্ডটি ঘটিয়েছে ছাত্রলীগ এর সায়েম নামক এক স্থানীয় নেতা, চাঁদাবাজীতে আধিপত্য বিস্তার কায়েম করতেই নিজের দল বল ও ভাড়াটে খুনী দিয়ে এই হত্যাকান্ড ঘটিয়েছে। যেই ঘটাক, নিহতদের নিরাপত্তা দিতে ব্যর্থ হলেন কেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা?
এইতো সেদিন, ইসলামি আন্দোলনের এক ছাত্র নেতাকে ছাত্রলীগ কর্মীরা হত্যা করে রেল লাইনের উপরে তারা তার লাশ ফেলে রেখে আসে। এখানেই তাদের অপকর্মের শেষ নয়, ঐ সব সোনার ছেলেরা মহোল্লাসে নারকীয় হত্যাকান্ডটি ঘটানোর পরে নিহত হতভাগা ছাত্রটির বন্ধুদের খবরটি পৌছে দেয়! কই, আমাদের প্রধানমন্ত্রীতো সেই হতভাগা ছাত্রটির জানের নিরাপত্তা দিতে পারলেন না ?
পুরো জাতির চোখের সামনে, আওয়ামি লীগ এর কোন কোন নেতা কর্মী আর মন্ত্রী প্রতিমন্ত্রীদের ষড়যন্ত্রে বিডিআর এর একটা বিদ্রোহি গ্র“প পিলখানায় আমাদের প্রিয় সেনাবাহিনীর কয়েক ডজন চৌকষ সেনা অফিসারকে তীলে তীলে নৃশংসভাবে হত্যা করল। কই, সেখানেওতো আমাদের প্রধানমন্ত্রী তাদের কোন রকম নিরাপত্তা দিতে পারলেন না ? দেশ ও জাতির নিরাপত্তায় নিয়োজিত দেশের চৌকষ সেনা সদস্যরাই প্রধানমন্ত্রীর কাছে বার বার চেয়েও নিরাপত্তা পেলেন না, বাঁচাতে পারলেন না তাদের জীবন। এর পরেও যদি কোন চাটুকার বলে যে, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরো জাতির নিরাপত্তার ভার তুলে নিয়েছেন নিজের কাঁধে’ তখন একজন বিবেকবান মানুষ বিষ্ময়ে বিমূঢ়, বাকরুদ্ধ, এবং লজ্জিত না হয়ে পারেননা।
ক’দিন আগেকার এক সংবাদ, খোদ শাসক দলেরই সংসদ সদস্যরা সরকারের কাছে তাদের নিজেদের নিরাপত্তা চেয়েছেন। নিরাপত্তা চেয়ে তারা থানায় ডাইরিও করছেন। কারণ, মোবাইল ফোনে তাদের কাছে চাঁদা চাওয়া হচ্ছে, আর চাঁদা না দিলে যে তাদের হত্যা করা বা করানো হবে, সে কথাটাও জানিয়ে দেয়া হচ্ছে। একারণে রাতের ঘুম হারাম হওয়া এইসব সংসদ সদস্য ও তাদের আত্বীয় স্বজনরা সব সময় এক সীমাহিন নিরাপত্তাহীনতায় ভুগছেন, পুলিশের, সরকারের সাহায্য চাইছেন। আর নির্বাচনের পর থেকে এ পর্যন্ত সারা দেশ জুড়ে যে হাজার হাজার বিরোধি দলীয় সমর্থকরা নিজেদের বাড়ী ঘর ছেড়ে আওয়ামি সোনার ছেলেদের হাত থেকে বাঁচতে পালিয়ে বেড়াচ্ছেন, তাদের কথা না হয় নাইবা বললাম। যে সরকার আর তার দলীয় ক্যাডারদের ভয়ে এইসব হতভাগারা নিজেদের বাড়ী ঘর ছেড়ে বৈরাগী হয়েছেন বা বাধ্য হয়েছেন, তাদের নিরপত্তা আর যাই হোক না কেন অন্তত শেখ হাসিনার কাছে চেয়ে কোন লাভ নেই।
দেশের পনেরো কোটি লোকের জান, মাল এর নিরাপত্তা দিতে ব্যর্থ আমাদের প্রধানমন্ত্রী আর সেই তিনিই কিনা সেসব বিষয়ে কোন পদক্ষেপ না নিয়ে, কেবলমাত্র নিজেদের আজীবন নিরাপত্তা নিতে তৎপর! নিরাপত্তা অবশ্যই তারা পাবেন, পেতে পারেন, পাবার অধিকারও তাঁদের রয়েছে বটে। কিন্তু তাই বলে জাতি বা দেশবাসীর আর সকল সদস্য সদস্যাদের নিরাপত্তাকে উপেক্ষা করে হলেও? দেশের সংবিধানই তো জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেরই নিরাপত্তা দিয়েছে। সেই সংবিধান অনুসারে প্রধানমন্ত্রীর পূর্ণ নিরাপত্তা পাবার অধিকার। তার বোন, মরহুম শেখ মুজিব এর অপর কন্যা শেখ রেহানাও দেশের একজন নাগরিক, তিনিও তার জান মালের নিরাপত্তা পাবার অধিকারি দেশের সংবিধান বলেই।
কিন্তু তার পরেও কথা থাকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা একজন সাধারণ নাগরিক নন। তাঁদের একজন একটি রাজনৈতিক দলের নেত্রী এবং দেশটার প্রধানমন্ত্রী, ক্ষমতা ছাড়লে বা তার বাইরে থাকলে তিনি হবেন প্রাক্তন প্রধানমন্ত্রী, খুব সম্ভবত, সংসদে বিরোধি দলীয় নেত্রী। কাজেই তিনি ভিআইপি। আর অপরজন হলেন প্রাক্তন ও বর্তমান প্রধানমন্ত্রীর বোন, প্রাক্তন প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট, বাংলাদেশ নামক রাষ্ট্রটির প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু মরহুম শেখ মুজিবের কন্যা, এ বিবেচনায় তিনিও ভিআইপি। এসব কারণে তাঁরা উভয়েই বিশেষ নিরাপত্তা পাবার অধিকারিনী বটে। এব্যাপারে আমাদের দেশ কোনদিনই গাফিলতি করেনি। কোন সরকারই করেনি। বি এন পি বা এরশাদ, কোন সরকারই তাদের নিরপাত্তা দিতে গাফিলতি করেনি। আর এখনতো প্রশ্নই আসেনা। স্বয়ং আওয়ামি লীগ সরকার ক্ষমতায়। সারা বিশ্ব সহ বাংলাদেশের ভেতরে বাইরে সন্ত্রাস এর ব্যপ্তির কারণে স্বাভাবিকভাবেই তাদের নিরাপত্তা জোরদার করবে নিরাপত্তা বাহিনী। তারা তা করেছেও। কাজেই এখন আবার এই আঈন পাশ করা বা করানোর কোন যৌক্তিকতা আছে কি?
নেই। কিন্তু তার পরেও আজ আবার নতুন করে আঈনটা পাশ করানোর মানে হলো এক ধরনের হঠকারিতা। দেশ আর দেশের জনগনের মৌলিক চাহিদাকে অবজ্ঞা করা, খাটো করা, তাদের অপমান করা। অপমান করা সেই সব সেনাদের আত্বার প্রতি, যাঁরা এই সরকারের আমলেই মাত্র কিছুদিন আগে বিডিআার এর হাতে নিহত হয়েছেন। অপমান করা সেই দুই হাজার নীরিহ মানুষের আত্বার প্রতি, যাঁরা এই সরকার ক্ষমতাসীন হবার মাত্র ছয় মাসের মধ্যেই নিহত হয়েছেন।
নতুন এ্ আইন শেখ হাসিনার নিরাপত্তাকে নিশ্চিততো করবেইনা বরং তাঁর নিরাপত্তাকে আরও বেশী করে বিঘিœত করবে। সংখ্যাগরিষ্ঠ ভোটে নির্বাচিত একজন সরকার প্রধানকে জনগন থেকে দুরে সরিয়ে নেবার এ এক ঘৃন্য কিন্তু সফল পন্থা! এই সফল পন্থাটি আন্তর্জাতিক ও আঞ্চলিক রাজনৈতিক অংগনে বার বার প্রয়োগ করা হচ্ছে। আমরা ইতিমধ্যেই পাকিস্থানের বেনজির ভুট্টো, লেবানন এর রফিক হারিরি’র ক্ষেত্রে এর প্রয়োগ হতে দেখেছি। প্রচন্ডভাবে ঘৃনিত মোশাররফকে টিকিয়ে রাখতে যখন আমেরিকা ব্যর্থ, জনরোষের কারণে, এবং একটি সুষ্ঠু আর অবাধ নির্বাচন হলে নেওয়াজ শরীফ ক্ষমতায় আসবেন নিশ্চিত, এমনাবস্থায় বেনজীরকে হত্যা করে তার ও তার পরিবারের প্রতি পুরো জাতির এক ধরণের মানসিক দূর্বলতা তৈরী করিয়ে পাকিস্থানের ‘মি: টুয়েন্টি পারসেন্ট’ কে ক্ষমতায় আনা হয়েছে। একইভাবে রফিক হারিরিকে হত্যা করিয়ে তার ছেলে সা’দ হারিরিকে স¤প্রতি লেবাননের ক্ষমতায় বসানো হলো। উক্ত দুটি হত্যাকান্ডই ছিল রাজনৈতিক হত্যাকান্ড। আর স¤প্রতি ফাঁস হয়ে গেছে যে, বেনজীর হত্যাকান্ডটি ঘটিয়েছে সি আই এ। আর রফিক হারিরিকে খুন করেছে মোসাদ। তাদের উভয়ের নিরাপত্তায় নিয়োজিত বাহিনীর সদস্যদের মধেই লুকিয়ে ছিল এই দুই শক্তির ঘাতক চর!
এদুটি ঘটনাকে সামনে রাখলে আমাদের মনে আশংকা জমে উঠে যে, ক্রমাগতভাবে জনপ্রিয়তা হারানো বর্তমান সরকার জনরোষে ক্ষমতা হারানোর উপক্রম হলেই দেশ বিক্রিতে পারঙ্গম আওয়ামি লীগ সরকারকে পূনরায় ক্ষমতায় আনতেই শেখ হাসিনার উপরে আক্রমন ঘটিয়ে, তার নিরাপত্তাকে বিঘিœত করে গনধিকৃত আওয়ামি লীগের প্রতি জনগনের আবেগকে উস্কে দেয়া হবে। আর এই আবেগঘন মহুর্তেই নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আনা হবে জারদারি, মালিকি কিংবা হামিদ কারজাই এর মত কাউকে, যিনি ক্ষমতায় বসে নির্দিদ্ধায় দেশকে একটি ত্বাবেদার রাষ্ট্র বানাবেন হুকুম মত। আমরা ইতিমধ্যেই আন্তর্জাতিক আখড়া, যেখানে হামিদ কারজাইদের প্রস্তুত ও লালন করা হয়, সেখানে বাংলাদেশের আগামি দিনের কারজাইকে গড়ে উঠতে দেখছি।
আশংকা হয়, আগে থেকেই সিলেক্ট করে রাখা বাংলাদেশী কারজাই’কে ইলেক্ট করাতে একটা আবেগঘন মহুর্ত সৃষ্টি করতে শেখ হাসিনার নিরাপত্তাকে বিঘিœত করা হবে, ঠিক যেমনটি করা হয়েছে বেনজির ভুট্টোর ক্ষেত্রে। একটি ‘প্লান্ড সিলেকশন’ কে ‘কম্পাশোনেট ইলেকশন’ এ পরিণত করাটা যাদের অভিপ্রায়, তারাই শেখ হাসিনাকে এই হাস্যকর আঈনটি তৈরীতে ইন্ধন দিয়েছে। বৈশ্বিক রাজনীতির কুটিল এ বাস্তবতাটা বুঝতে হবে।



৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

×