somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সময় পেরিয়ে যাবার আগেই--

৩০ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





পবিত্র রামাদ্বান এর প্রথম রাত। এক বরকতময় মাসের বিশেষ বরকতময় রাত। এই রাতটিকে আল্লাহ পাক আলাদা বৈশিষ্ঠে বৈশিষ্ঠময় করে রেখেছেন, তিনি তাঁর বান্দাহদের দিকে রহমত এর বিশেষ দৃষ্টি দেন। আর পুরো মাস জুড়েই তিনি তাঁর সেই দয়াদ্র দৃষ্টি অক্ষুন্ন রাখেন। প্রিয় রাসুল স: এর হাদিসে এ ব্যপারে বিস্তারিত বর্ণনা এসেছে। রামাদ্বানের প্রতিটি দিনেই, প্রতিটি রাতেই, এমনকি, প্রতিটি মহুর্তেই আল্লাহ পাক তাঁর বান্দাহদের ক্ষমা করতে থাকেন। পাপ মোচন করতে থাকেন। দিতে থাকেন তাদের প্রতি তাঁর রহমত এর দৃষ্টি। এ সময়কালের প্রতিটি মহুর্তে কোটি কোটি মানুষের জীবন, তার আগামি দিনের গতি পথ পাল্টে যেতে থাকে। তাদের ভাগ্য বদলে যেতে থাকে। এটা নির্ভর করে আল্লাহ পাক এর একান্তই ইচ্ছা আর তাঁর অপার করূণার উপরে। তিনি যাকে খুশী তাকে তাঁর সান্নিধ্যে টেনে নেন। যাকে খুশী তিনি তাঁর অনুগত বান্দাহ হবার সুযোগ করে দেন। যাকে খূশী তাঁর করূণাধারায় সিক্ত করেন, মার্জনা করেন। রহমতের ছায়ায় আশ্রয় দেন।
তবে সবাইকে দেননা। কেবল মাত্র তাকেই দেন, যে বান্দাহ তার পাপ, তার অতীত জীবানাচার আর কর্মকান্ডকে বিবেচনায় নেয়, মনে মনে অনুতপ্ত হয়। মর্মবেদনায়, যাতনায়, তড়পাতে থাকে। এটা অনুধাবন করে যে, সে ভূল করেছে। যে পথে তার চলার প্রয়োজন ছিল, সে পথে সে চলেনি। যে ভাবে তার জীবন পরিচালনা করার কথা ছিল, সেভাবে সে তা করেনি। এটা অনুধাবনের পর যে তার পরিহার করে নতুনভাবে, নতুন উদ্দীপনা আর দৃড় প্রত্যয়ে তার প্রভূর নির্দেশিত পথে আন্তরিক ভাবে চলতে প্রস্তুত, যে অতীত কর্মকান্ডের জন্য প্রভূর দরবারে অনুশোচনায় কাতর ও লজ্জিত হয়ে বার বার ক্ষমা আর কৃপা ভিক্ষা করবে, তাঁকে। হ্যাঁ, তাকেই তিনি তাঁর সান্নিধ্যে টেনে নেন। তাঁকেই তিনি পথ দেখান, সেই পথ, যে পথে রয়েছে ক্যলান আর সাফল্য।
রামাদ্বানের প্রারাম্ভেই ঘোষনা দিয়ে দেয়া হয় এই বলে যে, এই মাসে জান্নাতের সকল দ্বার উন্মুক্ত করে দেয়া হয়েছে, দেয়া হয়েছে জাহান্নাম এর সকল দরজা বন্ধ করে। মু’মিন এর প্রতিটি সৎ কর্মের জন্য দশ থেকে সাত শত গুন পর্যন্ত প্রতিফল বা সওয়াব দেবার অঙ্গিকার করা হয়েছে, যেন তারা বেশী বেশী করে ভালকাজ করে, নেক কাজ গুলো করে এই মাসে। বলা হয়েছে, শয়তানকে শৃংখলিত করা হয়েছে। বলা হয়েছে, এই রামাদ্বান এর প্রতিটি দিনের প্রতিটি মহুর্ত বরকমতময়। এমনকি একজন মু’মিন এর ঘুমটুকু পর্যন্তও তার ঈবাদাত হিসেবে বিবেচিত হয়। এসবই করা হয়েছে কেবলমাত্র কুরআনুল কারিমের কল্যানে। যেন মানুষ বেশী বেশী করে কুরআন অধ্যয়ন কওে, তেলওয়াত করে, তা বোঝে, বোঝানোর চেষ্টা করে। যেন কুরআনের সাথে তার তাদের সম্পর্কটাকে আরও বেশী করে ঘনীভূত ও সুদৃঢ় করে নেয়। আর এই কুরআনই তো মানুষকে তার খালিক্ব, তার রব, তার প্রভূ আল্লাহর সাথে ঘনিষ্ঠতর করে তোলে। এই কুরআনইতো মানুষের কাছে তার নিজের পরিচয় যেমন তুলে ধরে, তেমনি তা তুলে ধরে তার সৃষ্টিকর্তার পরিচয়। সুষ্পষ্ট করে দেয় তার উৎস, তার গন্তব্য, আর গন্তব্যে পৌছুনোর পথটুকু।
এই পথটাকেই আমরা আল কুরআনের ভাঁষায় বলি সিরাতুল মুস্তাক্বিম। এই সিরাতুল মুস্তাক্বিম-ই তো আমরা প্রতিদিনেই আল্লাহর কাছে প্রতিটি নামাজের শুরুতেই চাই। যে সুরা ফাতেহা না পড়লে নামাজই হয়না, সেই সুরা ফাতেহার মূল কথাটাই হলো বিভ্রান্ত ও অভিশপ্তদের মত পথচ্যুত না করে আল্লাহ যেন আমাদেরকে সোজা, সরল পথ অর্থাৎ কুরআনুল কারিমের ভাঁষায় ‘সিরাতুল মুস্তাক্বিম’টা দেখান, সেই পথেই যেন আমাদেরকে পরিচালিত করেন। আর এÍ একমাত্র সঠিক ও শুদ্ধ এবং কার্যকর পথ হলে,া সব সময় আল্লাহর ভয়টাকে মনের ভেতরে জাগ্রত করে রাখা। ‘আমি এক সর্বক্ষমতা সম্পন্ন শক্তির প্রত্যক্ষ ও নীবিড় পর্যবেক্ষনে রয়েছি, আমার সকল কর্মকান্ড ও কথা বার্তা তীল তীল করে পর্যবেক্ষন করা হচ্ছে, এবং এর জন্য আমাকে একদিন তাঁর কাছে অবশ্যই জবাবদিহী করতে হবে, করতেই হবে।’
এই ভয়টাকে তর তাজা করে মনের ভেতরে সবসময় জাগ্রত করে রাখার জন্যই রামাদ্বান এর উদ্ভব। এটাকে এই জন্যই প্রত্যেক সবল সামর্থবান মুসলমান এর জন্য ফরজ বা বাধ্যতামূলক করা হয়েছে। এই ভয়কে, এই চেতনাকে সারাক্ষন মনের ভেতরে ধরে রাখার জন্যই। এই জন্যই একজন সত্যিকার মুসলমান এর পেছনে কখনও কোন পুলিশ বা গোয়েন্দা লাগেনা, কোন প্রয়োজন পড়েনা এ সবের। পড়েনা কারণ, একজন মুসলমান একজন সত্যিকার মু’মিন এর মনের ভেতরেই সর্বক্ষন বাঁসা বেঁধে থাকে একটা ভয়, সবচেয়ে বড় পুলিশ, সবচেয়ে বড় বিচারক, সবচেয়ে বড় গোয়েন্দার ভয়, যাঁকে কোনমতেই কখনই ফাঁকি দেয়া যাবেনা, যায়ওনা।
এই চেতনা নিয়েই কি আমরা বিশ্বময় আজ রোজা রাখছি? সত্যিই কি তেমনটা রাখতে পারছি? রামাদ্বান, সাওম বা সিয়াম অথবা রোজা, যাই বলুন না কেন, আজ আমাদের কাছে (সবার কাছে নয়, তবে অনেকের কাছেই) একটা বিকৃত ‘কালচার’ এ পরিণত হয়েছে। একটা আনুষ্ঠানিকতায় নেমে এসেছে। সবার কাছেই এটা আর সেই আগের মত ঈবাদাত এর মর্যাদায় অধিষ্ঠিত নেই। তা না হলে সারা বিশ্বময় কোটি কোটি মানুষ যখন রোজা রাখছেন, রমজানের সিয়াম সাধনা করছেন, আমাদের দেশেও তো প্রায় প্রতিটি বাড়ীতেই রোজাদার রমজানের রোজা পালন করছেন, তার পরেও সমাজে এত নৈরাজ্য কেন? তার পরেও কেন এত জুলম, নির্যাতন আর অপরাধ, এত খুন খারাপি? আর্মি, পুলিশ, র‌্যাব দিয়েও যেন এইসব অপরাধীকে নিবৃত করা যাচ্ছেনা। সরকারের সকল প্রতিষ্ঠানকে, সকল আঈন কানুনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে, তাদের সাথে পাল্লা দিয়েই যেন প্রতিদিন অপরাধ সংঘটিত হচ্ছে।
রামাদ্বান এর রোজা যদি আমাদের মনে আল্লাহর ভয় জাগ্রত করেই থাকে, তবে তার প্রতিফলনতো সমাজে থাকবে। থাকবে সমাজবাসীর আচার আচরণ এ! কই, তাতো নেই। নেই মানে হলো এই যে, রামাদ্বান আমাদের মনে আল্লাহর ভয় জাগাতে পারেনি। পারত, যদি আমরা রামাদ্বান এর ‘রোজা’ রাখতাম, আমরা যদি তাকে প্রকৃত অর্থেই ঈবাদাত এর নিয়তে, সেই মর্যাদায় পালন করতে পারতাম বা করতাম। আমরা রামদ্বান এর ‘রোজা’ রাখিনি। তাকে সিয়াম এর প্রকৃত ঈবাদাত এর চেতনা নিয়ে পালন করিনি। আমার যেটা করেছি সেটা হলো, সামাজিক রসম হিসেবে রোজাকে ‘উদযাপন’ করেছি। আমরা এটাকে অর্থাৎ রামাদ্বানকে মুসলমানদের একটা সামাজিক কালচার হিসেবে দেখেছি, আর সেভাবেই তাকে বরণ করেছি। সেভাবেই তাকে নিজেদের মধ্যে ‘উদযাপন’ করেছি।
এর ফলে আর কি হয়েছে? সে প্রশ্ন না করেই একথাটা বলতে পারি যে, সংখাগরিষ্ঠ মুসলমান রোজা পালন করলেও তাদের মনে আল কুরআনের সেই উদ্দেশটা অর্জিত হয়নি, যে উদ্ধেশ্যটা অর্জনের জন্য এই রামাদ্বান এÍ রোজাকে মুসলমানদের উপরে ফরজ করা হয়েছিল। আর সেটা হলো, আমাদের মনের মধ্যে আল্লাহভীতি বা ‘ত্বাক্বওয়া’ জন্মাবে। আর মুলত এই ত্বাক্বওয়া বা আল্লাহ ভীতি অর্জনের জন্যই রামাদ্বানকে মানুষের জন্য ফরজ করা হয়েছে। কথাটা কোন রকম রাখ ঢাক না করেই কুরআনুল কারীম এ স্পষ্ট ভাঁষায় উল্লেখ করা হয়েছে। এখানে বিতর্কের কোন ন্যুনতম অবকাশও রাখা হয়নি। বলা হয়েছে, ‘হে বিশ্বাসী স¤প্রদায়, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হলো, যেমনটা করা হয়েছিল তোমাদের পূর্ববর্তিগনের উপরে, যেন তোমাদের ভেতরে আল্লাহ ভীরুতা তৈরী হয়।’ (আল কুরআন সূরা বাক্বারা, আয়াত-১৮৩)
সুষ্পষ্ট এই নির্দেশটি পালন করতে গিয়েই আমার মুসলমনারা রোজা রাখি। সারাদিন আহার, পানীয় বর্জন করে চলি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। এটাই যদি ‘রোজা’ হয়, তাহলে বলতে হবে আমরা প্রকৃত রোজার তাৎপর্য হতে অনেক অনেক দুরে রয়েছি। রোজার এই প্রকৃত তাৎপর্যটুকু না বোঝার কারণেই বার বার রোজা রেখেও, বৎসরের পর বৎসর ধরে রোজা পালন করেও আমাদের ব্যক্তি চরিত্রে যেমনি কোন স্থায়ি পরিবর্তন আসেনা, তেমনি আমাদের সমাজে এর কোন ছাপও পড়েনা।
আর পড়েনা বলেই বিশ্বের মুসলিম দেশগুলোর দিকে একবার যদি ভালো করে চোখ বুলিয়ে দেখি, তবে দেখতে পাই কোটি কোটি মানুষ যখন এই রমজানের রাতে ঈবাদাত এ ব্যস্ত থাকবেন, তারাবির নামাজ এ, কিংবা কুরআন তেলওয়াত এ, কেউবা হয়ত জায়নামাজে গভীর রাতে বসে আল্লাহÍ কাছে পাপ মোচন এর জন্য ভাঁসবেন চোখের জ্বলে, সেই তখনও ঢাকা শহরের নামী দামী ক্লাব গুলোতে চলবে নানা রকম অনৈসলামিক আয়োজন। সেই তখনও বলিউডের ফ্লপ ‘আ্যমিশা প্যাটেল’রা আসবেন আমাদের দেশে তথাকথিত প্রগতীবাদীদের বিনোদন এর জন্য! সেই তখনও আমাদের সমাজের ‘হাই ক্লাস রোজাদার’রা বাড়ীর পাশে বস্তীগুলোর অভুক্তদের কান্নাকে উপেক্ষা করে ছুটে চলবেন সোনার গাঁ কিংবা কন্টিনেন্টাল এ বিশেষ ইফতার খেতে! নিজের বাড়ীতে অজপাড়া গাঁ হতে আসার কাজের বুয়ার হাতে যিনি বেতনের বাইরে রামাদ্বান উপলক্ষে একশতটি টাকা দিতে পারেন না, সেই তিনিই আবার ছুটবেন দেড় হাজার টাকা মুল্যের বিশেষ ইফতার খেতে হোটেল সোনার গাঁ এ! এর পরে রোমাঞ্চিত হবেন বিশেষ পানীয় পান এর মাধ্যমে! অন্তর জুড়াবেন বিশেষ সংগীতানুষ্ঠান এ!
কেবলমাত্র আমাদের দেশেইবা বলি কেন? বিশ্বের অন্যান্য মুসলিম দেশের অধিকাংশগুলোর যেদিকেই দেখেন না কেন, দেখবেন সেই একই অবস্থা। প্রায় সবখানেই সেই একই করূণ আর লজ্জাকর চিত্র। কায়রো আর ক্ষৈরুত এ আয়োজিত হবে বিশেষ বেলী ড্যান্স’ এর অনুষ্ঠান, রামাদ্বান উপলক্ষ্যে। দামেস্ক এ রাত ভর চলবে কবিদের কবিতা কিংবা ক্বাসিদা পাঠ এর আসর। ধনাঢ্য আরব দেশের কার্লটন, কন্টিনেন্টাল, হলিডে ইন, মেরিডিয়ান, কিংবা রয়াল প্লাজা’তে আয়োজিত হবে বিশেষ ‘আর‌্যাবিয়ান নাইট’। মিশরের ‘নাইল ইন্টারন্যাশনাল’ বৈরুতের ‘এল বি সি’ কিংবা ‘এমবিসি’ আর একেবারে হালে আমেরিকান অর্থায়নে প্রতিষ্ঠিত টিভি চ্যানেল ‘আল আরাবিয়া’য় আয়োজিত হবে রাত ভর গান, আর নাচ এর জলসা। আয়োজিত হবে বিশেষ সঙ্গীতানুষ্ঠান। যেখানে উম্মে কুলসুম, আব্দুল হালিম হাফিজ এর পুরোনো দিনের গান কিংবা আধুনিক ক্রেজ ‘হানী শাকের’ ‘আমরু দ্বিয়াব’ ‘সামিরা সাঈদ’ ‘ডায়ানা হাদ্দাদ’ ‘হাইফা ওয়াহবে’ কিংবা ‘ন্যান্সি আজরাম’রা স্বশরীরে উপস্থিত থাকবেন আরব শেখদের দরবারে। রাত ভর চলবে ভরা জলসায় সূরের মুর্ছনা। মরুভূমীর তাঁবুতে তাঁবুতে আয়োজিত হবে বিশেষ আরবীয় ‘শিশা’ ধুমপান এর আয়োজন। আরব শেখরা রাত জাগবেন ভোর অবধি, থাকবেন জলসায় মেতে। আর পরদিন সারা দিন ধরেই বেঘোরে ঘুমুবেন পড়ে পড়ে!
এভাবেই চলে যাবে রামাদ্বান এর পবিত্র মহুর্তগুলো। সময়ের এই সীমাহিন ও লজ্জাজনক অপচয়ের মধ্যে আল্লাহ পাক এর সেই অংগিকার, রহমত, বরকত, আর মাগফেরাত প্রত্যাশা করার কোন পথ খোলা আছে কি? এখানে আল্লাহর রহমত বা বরকত কিংবা মাগফেরাত পাবার বা তেমন প্রত্যাশা করার মত কোন উপাদান বা কার্যকারণ খুঁজে পাওয়া যায়? বরং আমরাতো এখানে কেবল বিকৃত সংস্কৃতি বা কালচার এর আড়ালে শয়তান এর ত্বাবেদ্বারিই দেখতে পাই রামাদ্বান এর নামে। ঈবাদাত এর কোন নামমাত্র অস্তিত্ব নেই এর মধ্যে।
এই বাস্তবতার মাঝেই আজ আমাদের সামনে থেকে পবিত্র মাসের প্রথম দশটা দিন গত হয়ে গেল। এখনও বোধ হয় সময় আছে ভেবে দেখার। আত্ববিশ্লেষন করে রামাদ্বান এর বাঁকিটা সময়ট কাজে লাগানোর। সময় পেরিয়ে যাবার আগেই সে চেষ্টাতে আমাদের মনযোগি হওয়া উচিৎ।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

দ্বীপ সরকার এর দুটি কবিতা

লিখেছেন দ্বীপ ১৭৯২, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৮



মুক্তোর মতোন অভিমান

চারপাশাটায় ছড়িয়ে আছে মুক্তোর মতোন অভিমান
অতি ধ্রুবকের মতোন চিকচিক
অতি সৌন্দর্যের রঙে——অতি মায়াময়

অসংখ্য অভিমান——লাল নীল সবুজ
কোনটা মুচকি হাসে
কোনটা ঘাড়তেড়া প্রজাপতির মতোন দূরে চলে যায়

একটা চেনা অভিমান——
গোধূলি চিরে পুবদিক থেকে... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

=ব্যাঙ্গালোরের দিনগুলি-০১=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:১২

০১।



২০২২ সালে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে। তাসীনের বাপ হার্টের সমস্যা ছিল। প্রায় এক সপ্তাহ ছিলাম অইখানে। পরে কলকাতা এসে প্রায় চার পাঁচদিন ছিলাম। মোবাইল ভরে ছব নিয়ে আসছিলাম। কিন্তু পোস্টই করা হয়নি।... ...বাকিটুকু পড়ুন

বোবা কান্না.....

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:২৬

বোবা কান্না.....

আমার ধারণা- বোবা প্রাণীদের চেয়ে বোবা মানুষের অসহায়ত্ব অনেক বেশি। কারণ, বোবা প্রাণীদের নিজস্ব ভাষা আছে, পারস্পরিক বোঝাপড়া আছে। কিন্তু একজন বাক্‌প্রতিবন্ধী মানুষকে এমন এক জগতে বসবাস করতে হয়,... ...বাকিটুকু পড়ুন

×