somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তৃতীয় শক্তির আবির্ভূত হওয়ার সম্ভাবনা নেই -আকবর আলী

০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চলমান রাজনৈতিক সংকট নিরসনে জাতীয় ঐকমত্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট জনেরা। তবে রাজনৈতিক দলের বাইরে সংকট নিরসনে নাগরিক সমাজের তৃতীয় কোনো শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার সম্ভাবনা নেই বলে মনে করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. আকবর আলী খান।

৫ জানুয়ারি শনিবার রাজধানীর শিশু একাডেমীতে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত এক আলোচনায় তিনি এক কথা বলেন।

সিভিল সমাজের কোনো কোনো প্রতিনিধি দেশের সংকটকে আরো প্রকট করে তুলছেন—এ কথা উল্লেখ করে আকবর আলী বলেন, ‘সিভিল সমাজ রাজনীতির বিকল্প শক্তি। সিভিল সমাজ তৃতীয় শক্তি হিসেবে আবির্ভূত হবে, আমি এ মতের সঙ্গে মোটেও একমত নই। তারা দেশের প্রতিটি ক্ষেত্রে বিভক্তির সৃষ্টি করেছেন এবং দেশের সমস্যাকে আরো প্রকট করে তুলেছেন।’

এছাড়া বর্তমান রাজনীতিকে অসুস্থ মন্তব্য করে বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন বলেন, আদর্শহীন রাজনীতির কারণেই দেশ সংঘাতময় পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে।

সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে স্বাধীনভাবে কাজ করতে না দিলে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়—এ কথা উল্লেখ করে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমান বলেন, ‘অপরাধীর মামলায় রাষ্ট্র প্রধান পক্ষ। রাষ্ট্র ইচ্ছা করলে যেকোনো মামলা প্রত্যাহার করতে পারে। এ প্রত্যাহার করার ক্ষমতা অত্যন্ত সীমিত। বিশেষ কারণে ন্যায় বিচারের উদ্দেশ্যে ব্যবহার করা যেতে পারে।’

বিশিষ্ট জনেরা বলেন, তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে দেশের প্রধান দুই রাজনৈতিক দলের অনমনীয় অবস্থানের কারণে রাজনৈতিক সংকট দিন দিন প্রকট হয়ে উঠছে। এতে ভবিষ্যৎ রাজনীতি নিয়ে জনমনে উদ্বেগ-উৎকণ্ঠার সঙ্গে শঙ্কাও তৈরি হচ্ছে। আর সংঘাতময় রাজনীতির সুযোগে কোনো কোনো মহল তৃতীয় শক্তির উত্থানের আশঙ্কা করছেন।

এক্ষেত্রে তারা দেশের নাগরিক সমাজকে অগ্রগামী ভূমিকায় দেখতে চান। একইসঙ্গে রাজনৈতিক সংকট নিরসনে জাতীয় ঐকমত্যে গড়ে তোলার আহ্বান জানান বিশিষ্ট জনরা। খবরের সূত্র এই লিংকে
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×