টাঙ্গাইলের মধুপুরে স্কুলছাত্রী (১৫) গণ ধর্ষণের ঘটনায় গ্রেফতারকৃত ৪ জনের ৩ দিনের রিমান্ড শেষে মধুপুর থানা পুলিশ ৬ জানুয়ারি রোববার দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর টাঙ্গাইল খ অঞ্চল আদালতে হাজির করে। আদালত তাদের জেল হাজতে প্রেরণ করেছে। এর আগে গত ৩ জানুয়ারি ধর্ষণে সহায়তাকারী বীথি আক্তার ইভার ১ দিনের রিমান্ড শেষে তাকেও জেল হাজতে প্রেরণ করা হয়। টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল আলম জানিয়েছেন, গ্রেফতারকৃত ৫ জনের রিমান্ডে জিজ্ঞাসা শেষে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এতে করে নির্যাতিতার পরিবার সঠিক আইনি বিচার পাবে। তিনি বলেন, আসামীদের কাঠ গড়ায় দাঁড় করানোর সকল প্রক্রিয়ায় পুলিশের সহযোগিতা অব্যাহত থাকবে। ধর্ষিতা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছে।
আটককৃতরা হলো- ধর্ষিতার বান্ধবি বিথি আক্তার ইভা, শাজাহান আলী, নুরুজ্জামান গেদা, হারুনুর রশীদ, মনিরুজ্জামান মনি। মধুপুর উপজেলার সুপ্তি কম্পিউটার দোকানে অভিযান চালিয়ে এদের আটক করা হয়। সেখান থেকে ভিডিও চিত্র, দুইটি কম্পিউটার, দুইটি ক্যামেরা ও সিডি উদ্ধার করেছে ডিবি পুলিশ।
উল্লেখ্য, স্কুল ছাত্রীর বান্ধবীর বিয়ের দাওয়াতে নিয়ে যাবার কথা বলে অভিযুক্ত বিথি আক্তার ৭ ডিসেম্বর শুক্রবার মধুপুরের নির্জন পাহাড়ী এলাকার একটি বাড়ীতে নিয়ে যায়। সেখানে আগে থেকেই মধুপুরের সুপ্তি কম্পিটারের কর্মচারী শাজাহান, নুরুজ্জামান, মনিরুজ্জামান, হারুন, রুবেলসহ অন্যান্যরা অবস্থান করছিল। রাতে বান্ধবী বিথি আক্তার পাশের রুমে অবস্থান নেয়। এ সময় আটককৃতরা তাকে জোর পূর্বক গণধর্ষন করে। এতে স্কুল ছাত্রী ডাক-চিৎকার করতে থাকে। এ সময় বান্ধবী বিথি পাশের রুমে জোরে গান বাজাতে থাকে। এভাবে ৩দিন তাকে ওই বাড়িতে আটকে রেখে জোরপূর্বক গণধর্ষন করে। এরপর গত ১০ ডিসেম্বর সোমবার সদর উপজেলার রসুলপুর রেললাইনের উপর স্কুল ছাত্রীকে ফেলে রেখে তারা চলে যায়।
খবরের সূত্র এই লিংকে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




