somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সীমান্ত হত্যা নিয়ে ভারত ও পাকিস্তানে বিক্ষোভ

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যুদ্ধবিরতি ভেঙ্গে ভারতীয় সেনা হত্যার ঘটনাকে পাকিস্তানের অসহনীয় কর্মকাণ্ড বলে ব্যাখ্যা দিলেন ভারতের সেনা প্রধান এবং ক্ষমতাসীন কংগ্রেস নেতারা। এদিকে, পাকিস্তানের হাই কমিশনার সালমান বশির এই অভিযোগকে অস্বীকার করে বলেছেন, পাক সরকার যুদ্ধবিরতি বিষয়ে বেশ সচেষ্ট। অন্যদিকে, দু’দেশেই হামলাকে কেন্দ্র করে অব্যাহত আছে বিক্ষোভ।
যুদ্ধবিরতি অমান্য করেই লাইন অব কন্ট্র্রোল বা কাশ্মির সীমান্তে ভারত-পাকিস্তান সংঘাতে মঙ্গলবার মর্মান্তিক মৃত্যু ঘটে ২ ভারতীয় জওয়ানের। এরপরই শুরু হয় রাজনৈতিক অঙ্গনে কাঁদা ছোড়াছুড়ি আর বিক্ষোভ-সমাবেশ। একে পাকিস্তানি সেনাদের অসহনীয় কার্যক্রম বলতেও দমেননি ভারতীয় নেতারা।

ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী এ. কে. এন্টনি বলেন, ‘সীমান্তে যা ঘটছে, তা সবার সামনেই উন্মুক্ত। পাকিস্তানি সেনাবাহিনীর আচরণ পুরোপুরি উসকানিমূলক। এমনকি, আমাদের সেনাদের মৃতদেহ নিয়ে তারা যে কুৎসিত আচরণ করেছে তা এক কথায় অমানবিক।’

কংগ্রেস মুখপাত্র রশিদ আলভি বলেন, ‘যুদ্ধবিরতির লঙ্ঘন আমরা কোনোভাবেই মেনে নেবো না। এরমধ্যেই, আমরা ভারতে নিযুক্ত পাকিস্তানি হাই কমিশনারের কাছে আমাদের মতামত দিয়েছি। সরাসরি বললে এ ধরণের কর্মকাণ্ড অগ্রহনযোগ্য এবং অসহনীয়।’

এদিকে, পাকিস্তানী হাই কমিশনার যুদ্ধবিরতি ভঙ্গের বিষয়টি অস্বীকার করেই দু’পক্ষে সমঝোতার ডাক দিলেন।ভারতে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার সালমান বশির বলেন, ‘এসময়ে দু’দেশের একসাথে কাজ করাটাই বেশি গুরুত্বপূর্ণ। দু’পক্ষে লড়াই-মারামারি না করে, পারস্পরিক সমঝোতার মাধ্যমে এগুনো উচিৎ। সামাজিক এবং রাজনৈতিক অবকাঠামো মেনে কাজ করলেই সীমান্তে শান্তি আসবে।’

উচ্চ পর্যায়ে যে আলোচনাই হোক না কেনো, এলওসি সীমান্তের দু’পাশে এখনো বিরাজ করছে থমথমে পরিস্থিতি। এমনকি, দু’দেশের সেনাবাহিনীও যে কোনো সময় হামলার জন্য প্রস্তুত।
এদিকে, ভারত ও পাকিস্তানকে যুদ্ধবিরতির প্রতি সম্মান জানানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বৃহস্পতিবার সীমান্তে উত্তেজনা নিরসনে দুদেশকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে সংস্থাটি। পাকিস্তান ও ভারতের পক্ষ থেকে জাতিসংঘে আনুষ্ঠানিক কোনো অভিযোগ পাঠানো না হলেও সীমান্তে অস্থিরতার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে তারা।
খবরের সূত্র এই লিংকে
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×