somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যুক্তরাষ্ট্রের বোস্টনে জরুরি অবস্থা জারি

১৩ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে গত কয়েক দিনে নিউমোনিয়া ও ইনফ্লুয়েঞ্জা জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় বোস্টনে জরুরি অবস্থা জারি করা হয়েছে। বোস্টনের মেয়র থমাস মেনিনো এ জরুরি অবস্থা জারি করেন। মেয়র জানান, এ পর্যন্ত আক্রান্ত ৭শ’ রোগীর সন্ধান মিলেছে, যা গত বছরের তুলনায় ১০ গুণ। এ অবস্থা মোকাবেলায় স্বাস্থ্য কর্মীরা দ্রুত কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনসন শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানায়, যুক্তরাষ্ট্রে গত এক সপ্তাহে নিউমোনিয়া ও ইনফ্লুয়েঞ্জা জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা ৭ দশমিক ৩ শতাংশে পৌঁছেছে। গত কয়েক দিনে ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। খবরের সূত্র এই লিংকে

তাদের সকলের বয়স ১৮ বছরের নিচে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কত কয়েক বছরের মধ্যে এবারই ইনফ্লুয়েঞ্জার প্রাদুর্ভাব বেশি। এ কারণেই বিভিন্ন অঙ্গরাজ্যগুলোতে শীত মৌসুমে সর্ব সাধারনকে ফ্লু-শট বা টিকা দেওয়ার জন্য বারবার বলা হয়ে থাকে। নিউমোনিয়া ও ইনফ্লুয়েঞ্জা জ্বরে আক্রান্ত হলে রোগীর মাথা ও শরীরে ব্যথা, সর্দি-কাশি, নাক দিয়ে পানি পড়া ও জ্বরের মাত্রা বেড়ে যায়। শিশু ও বয়স্কদের এ জাতীয় রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের হাসপাতালে ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত রোগী ভতির সংখ্যা বেড়ে যাওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি কিছুটা কমেছে। তবে অন্য অঙ্গরাজ্যগুলোর তুলনায় মাসাচুসেটসে ইনফ্লুয়েঞ্জার প্রাদুর্ভাব বেশি জানিয়েছেন সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের মুখপাত্র। পেনসিলভানিয়া রাজ্যের পূর্বাঞ্চলের একটি হাসপাতালের বাইরে তাঁবু খাটানো হয়েছে। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের স্বাস্থ্যকর্মীদের নিউমোনিয়া ও ইনফ্লুয়েঞ্জা জ্বরে আক্রান্তদের চিকিত্সার জন্য অতিরিক্ত সময় কাজ করতে হচ্ছে। গত বছরের সেপ্টেম্বর থেকেই ফ্লু-শট দেয়ার কাজ শুরু হলেও অনেকেই ইচ্ছাকৃতভাবে এখনও তা নেননি। কিন্তু শুক্রবার থেকে বোস্টনে নিউমোনিয়া ও ইনফ্লুয়েঞ্জা জ্বরে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় টনক নড়েছে সবার। এখন স্থানীয় ফার্মেসি এবং স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ফ্লু-শট নেওয়ার জন্য লাইন ধরে দাঁড়িয়েছেন অনেকেই।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×