
বৃহস্পতিবার এলেই কি যে খুশি লাগে আমার! আহ! কি শান্তি! একদিন অফিস যেতে হবে না!
ছোটবেলায় দিন গুণতাম, কবে শুক্রবার আসবে? স্কুল যেতে হবে না, বই পড়তে হবে না। কি যে মজা!
খালি খেলবো আর পাড়ার মেয়েদের সাথে আড্ডা দিবো, কেননা ঐ একটা দিন আম্মা পড়তে না বসলেও কিছু বলত না।
আম্মা আসলে অনেক পরিশ্রমী মানুষ, আমাদেরকে অনেক ভালোবাসেন। নিজে জ্বরে ভুগলেও আমাদের সময়মতো স্কুলের জন্য ঠিকই রেডি করে দিতেন, আবার টিফিন ও করে দিতেন। নিজে যেমন পরিশ্রমী তেমনি তিনি সবসময় খেয়াল রাখেন আমরা যেন মানুষের মত মানুষ হতে পারি। তাই ছোটবেলা থেকে জীবনের রুটিনটা একটু টাইট আরকি।
আর তাই শুক্রবার টাই ছিলো ফাঁকি দেয়ার একমাত্র ভরসা।
এখন ও মনে হয় কবে শুক্রবার আসবে, বার বার ঘড়ি দেখতে হবে না যে অফিসের টাইম পার হয়ে গেলো না তো। আমি আবার একটু বেশিই ঘুম কাতুরে তাই সারাদিন ইচ্ছেমত ঘুমানোর একটা প্লান তো থাকেই।
যা হোক অবশেষে বৃহস্পতিবার প্রায় শেষ হয়ে এলো, ভালো কাটুক সবার ছুটি, সুস্হ থাকুন।
সবাইকে অগ্রিম জুম্মা মোবারক।
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



