somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবে আমরা প্রকৃত মানুষ হবো!

২৬ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


Wrong Number
সকাল ১০.৪৫, অফিসের খুবই জরুরী কাজে এক ভাইয়াকে প্রয়োজন। আমার কাছে উনার মোবাইল নম্বর নাই! অন্য এক ভাইয়ার থেকে নম্বর জোগাড় করে কল দিলাম...

আমি :হ্যালো, রুকু ভাইয়া, আমি টিয়া, কেমন আছেন?
wrong number : কোন টিয়া?
আমি : ভাইয়া আমি টিয়া, আপনার অফিস কলিগ।
wrong number : টিয়া!
আমি : আপনি কি রুকু ভাইয়া বলছেন?
wrong number : জ্বি, কিন্তু আপনি কাকে চান?
আমি : আমি রুকু ভাইয়াকে চাচ্ছি, আপনি কি রুকু ভাইয়া বলছেন?
wrong number : আপনি কোথায় কল করেছেন?
আমি : জ্বি আমি রুকু ভাইয়াকে কল করেছি, আপনি কি রুকু ভাইয়া বলছেন?
wrong number : আমি রাজু।
আমি : ওহ, সরি ভুল করে কল গেছে।
wrong number : আপনি কে? ..........

আমি কলটা কেটে দিলাম।


দুপুর ২.৫০, সেই wrong number থেকে কল আসলো আমি না বুঝে রিসিভ করে ফেলেছি...

আমি: হ্যালো
wrong number : আপু আপনি সকালে কল করেছিলেন?
নম্বরটা একটু চেক করে নিলাম
আমি : সরি ভুল করে গিয়েছে
wrong number : আপু আপনি কাকে কল করেছিলেন?
আমি : সরি ভুল করে আপনার কাছে চলে গেছে
wrong number : আপনি কোথায় কল করেছিলেন?
আমি : সরি ভুল করে আপনার কাছে চলে গেছে
wrong number : আপনার নাম কি
আমি : আরে ভাই বললাম তো সরি ভুল করে আপনার কাছে চলে গেছে
wrong number : আপনি কি করেন
আমি : আপনি জেনে কি করবেন?
wrong number : বলা যাবে না?
আমি : জ্বি না, আমি তো বললাম ভুল করে আপনার কাছে চলে গেছে
wrong number : আপনি আমার মোবাইল নম্বর কই পেলেন?
আমি : জ্বি ভাই কোন একটা ডিজিট হয়তো ভুল হয়ে গেছিলো
wrong number : আপনি কি করেন
আমি : আরে ভাই বললাম তো ভুল করে আপনার কাছে চলে গেছে, এত প্যাঁচানোর কি আছে?
wrong number : আপনার সাথে কথা বললে কি সমস্যা
আমি : আমি তো আপনাকে চিনি না আপনার সাথে কেন কথা বলবো
wrong number : আপু আপনার নাম কি, কই থাকেন কি করেন....
আমি : আপনি কি পাগল?
wrong number : পাগল হলে কোন সমস্যা?
আমি : আমি পাগলের ডাক্তার না

আমি কলটা কেটে দিলাম।

আবার কল, রিসিভ করলাম না।

কল কাটার পরে মনে হলো এভাবে বললে ভালো হতো

wrong number : আপনি আমার মোবাইল নম্বর কই পেলেন?
আমি : জ্বি ভাই, চায়ের দোকান থেকে।
wrong number :চায়ের দোকান থেকে!
আমি : চায়ের দোকানেই তো পেলাম।
wrong number : কিভাবে
আমি : চায়ের দোকানে বড় বড় করে লিখা ছিলো
wrong number : কি!
আমি : চায়ের দোকানদার না হলে তো wrong number বলার পরে আর কল করতেন না।

যদিও মানুষকে ছোট করে দেখা উচিত না, কিন্তু ভুল করে মেয়েদের নম্বর থেকে কল আসলে কেন তাদেরকে বিরক্ত করতে হবে!
তাই বলে আমি চায়ের দোকানদারদেরকেও খারাপ বলছি না।
আমি বলছি ভাই আপনার ও বোন আছে, মা আছে, স্ত্রী আছে, কন্যা আছে তাই মেয়েদের সম্মান করতে শিখুন।
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২৯
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চাঁদগাজীর বয়ানে সত্যিকারের দেশপ্রেমিক!

লিখেছেন মাথা পাগলা, ১৪ ই জুলাই, ২০২৬ রাত ২:৩৭



গাজী সাহেব বলেছেন, এই ছবির একদম পেছনে যাকে দেখছেন, তিনি ৭১-এর যুদ্ধে শহীদ হয়েছেন। একই পরিবারের আত্নীয়সহ আরও পাঁচজন ৭১-এর যুদ্ধে শহীদ হয়েছেন। পরিবারের যিনি কোনোভাবে বেঁচে আছেন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

শিশুতোষ কবিতাঃ মিষ্টি খাবো

লিখেছেন ইসিয়াক, ১৪ ই জুলাই, ২০২৬ সকাল ৭:৩৬




"মিষ্টি খাবো, মণ্ডা খাবো"—
বায়না ধরলো খোকা।
"চেঁচাস নে আর, বড্ড জ্বালাস,
তোর যে দাঁতে পোকা!"

খোকা বলে, "কোথায় পোকা?
দেখি না তো চোখে!
মাঝে মাঝে ব্যথা তবে
ওঠে থেকে... ...বাকিটুকু পড়ুন

আসুন দেখে আসি, রাজাকার, লালবদর,ছাত্রদল ও শিবিরের উত্তরাধিকারীরা পাকিস্তানে কেমন আছে‼️

লিখেছেন ক্লোন রাফা, ১৪ ই জুলাই, ২০২৬ সকাল ৮:০১



কেমন আছে পাকিস্তানে বসবাসরত ৪০ লক্ষ বাঙালী?

১৯৭২ সালে ১০ জানুয়ারি বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে দাড়িয়ে পাকিস্তানি সেনাবাহিনী বিচার করার হুঙ্কার দিলেন। পাকিস্তানে বসে তখন খুনি জুলফিকার আলী... ...বাকিটুকু পড়ুন

কি করে কি করি, কি যে করি !

লিখেছেন মেহবুবা, ১৪ ই জুলাই, ২০২৬ রাত ৯:০৫




আজ বেশ ক'দিন হোল আমার ব্লগবাড়িতে জ্বীন ভূতের কারসাজি চলছে! আধা পৃষ্ঠা জুড়ে কয়েকটি পোষ্ট আসছে, সব আসছে না।নিজ ব্লগবাড়িতে কত কি আয়োজন থাকে ; যেমন মন্তব্য,... ...বাকিটুকু পড়ুন

পোলাপানগুলো এত আন্দোলন বুঝে!

লিখেছেন শূন্য সারমর্ম, ১৫ ই জুলাই, ২০২৬ রাত ১২:৫৫




পড়াশোনার টেবিল আজকাল অন্যকাজে ব্যবহার হয়, হয়তো ঐখানে বিপ্লবের লাল রং আছে শুধু। লেনিনের রক্ত, গুয়েভারার চুরুট নিয়েও আগ্রহ নেই তাদের, আছে শুধু মহাসড়ক অবরোধ, মিলনকে থাপরাড়োর অদম্য প্রয়াস,... ...বাকিটুকু পড়ুন

×