
ঘুরতে যাচ্ছি, বাড়ির সবাই মিলে ঘুরতে যাচ্ছি। একটা ভ্যানে সবার জায়গা হচ্ছে না তাই দুইটা ভ্যান নিয়েছি। (শহরে ভ্যান শুধু মালামাল পরিবহনে ব্যবহৃত হলেও গ্রামে মানুষ ভ্যানেই যাতায়াত করে।)
একটা ভ্যানের সমানে আমি আর ছোট চাচী আর আমাদের পিছনের ভ্যানের সামনে আম্মা আর মেঝ চাচী। ভ্যন চলছে তো চলছেই আর আমরা সবাই খোশ গল্পে মগ্ন। হঠ্যাৎ দেখি ভ্যানটা ড্রেনের মত একটা রাস্তা দিয়ে চলতে গিয়ে থেমে গেল। ভ্যান এর দুইপাশে ছোট দুইটা সাপ! আমরা নড়াচড়া করলেই যেন ছোবল মারবে! আমি ভাবলাম আস্তে করে সামনে দিয়ে নেমে যাই, যেই নামলাম অমনি কই থেকে জানি একটা বিশাল সাপ সামনে চলে এলো!
ঘুমটা ভেঙ্গে গেল।
রেললাইনের ব্রীজের উপর দিয়ে আমি পার হতে পারি না। খুবই ভয় লাগে আমার। জোড় করে এক ফুফাতো বোন আমার হাত ধরে পার করতে লাগলো। আমরা ঠিক মাঝখানটায় চলে এসেছি এমন সময় ট্রেন চলে এলো! আপুসহ পানিতে লাফ দিলাম। ঘুম ভেঙ্গে দেখি গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে এক গ্লাস পানি খেয়ে নিলাম।
গ্রামে এক নির্জন জায়গায় একটা টং এর উপর আমি বসে আছি। (গ্রামে ক্ষেতে জিরানোর জন্য কিছু টং থাকে) হঠ্যাৎ টং এর নিচে চারপাশে অসংখ্য সাপ! আমি পা নামালেই ছোবল দিবে। ভয়ে আমি একদম কার্টুন বনে গেলাম। ঘুম ভাঙ্গার পরেও ভয়ে আমি নড়তে বা কথা বলতে পারছিলাম না!
প্রায় রা্তে আমি এমন ভয়ংকর স্বপ্ন দেখি, কেন এমন হয় বুঝি না!
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



