somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিরোনামবিহীন একান্ত কথন- অপেক্ষা অথব ফেরা

২৩ শে এপ্রিল, ২০১২ বিকাল ৩:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাত বাড়তে থাকলেই অসহ্য লাগা শুরু হয়। রাতগুলো বড় বেশি চুপ। সময় বাড়তে বাড়তে একসময় ঘড়ির শব্দও মাথায় এসে বাজতে থাকে- টিক টক! টিক টক!
টিক!
ড্রয়ার খুলে হাতড়াই। আজকাল আর একটা দুটো রিলাক্সিনে কাজ হয় না। মুঠি মুঠি খেলেও না। মাঝে মাঝে মনে হয় নেশা কি জিনিষ চেখে দেখলে এমন কিছু দোষ হত না। কিছু না হোক একটা ভালো ঘুম তো এনে দিতে পারত।
একটা...
ভালো ঘুম...

মানুষের ওপর বিশ্বাস ছেড়ে গেছে বহু আগে। সেই যে তখন, বদলে দেবার স্বপ্ন যখন পাঁজরের সবটা জুড়ে। তখন, যখন প্রচন্ড বিশ্বাসের মুঠি গলে বেরিয়ে এসেছে প্রিয় মানুষের ক্লেদাক্ত চেহারা। আর আবারো, আরও- আরেকবার-
দাঁড়িপাল্লায়, নিক্তিতে আলু-ছোলা মাপামাপি।

কেউ কি ডেকেছিলো কখনও কাউকে? না ডাকুক। তবু সবকিছু কেনো এতটাই খেলো হবে?

আমি জানি পৃথিবীতে পরম বলে কিছু নেই। তবু কি অর্বাচীনতা! মানুষের মধ্যে সেই অসম্ভব খুঁজে বেড়ানো! শত-সহস্রবার একই গোলকধাঁধায় ঘুরে ঘুরে ক্লান্ত- তবু কেন নির্নিমেষে ছুঁড়ে ফেলি না সব? কেন ফেলতে চাই না?

তাই, আরো একবার বিষাক্ত অবসাদ নিয়ে অপেক্ষা ঘুমের।
অপেক্ষা- প্রার্থিত সকালের।
বুকভরে বিশুদ্ধ ভোর।
নির্ভার।
ফিরে যাওয়া আমার শুদ্ধতম আমিতে।



[২০১২]
সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০১২ ভোর ৬:৪৩
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×