মানুষ নাকি খুব জটিল প্রানী। সরল এককোষী থেকে বিবর্তনে জটিল কোষ সৃষ্টি হয়েছে বলেই নাকি এসব মানুষের মজ্জাগত।
বিবর্তনের ফল।
যে খুনি, খুন করার সাফাইয়ে তারও কিছু লজিক থাকে।
এতসব যুক্তির পরও ভেতরের অন্ধকারে চোখ পড়লে অপ্রস্তুত চমকানো। পালাতে চেষ্টা করা! সবচে সহজ, সস্তা পথ! কিন্তু নিজের কাছ থেকে কতটুকুই পালানো যায়!
জটিল মানুষগুলোর ভাগ্য খুব সুপ্রসন্ন হয় অনেক সময়। চরম সৌভাগ্যের অধিকারী হবার কারনেই কি না, তাদের আশেপাশে সব সময়ই নিখাদ মানুষদের সংস্পর্শ থাকে। সরল বিশুদ্ধ ভাবনার কিছু মানুষ।
বন্ধু হিসেবে মানুষগুলো সর্বস্ব উজাড় করে দেয়। ভালোবাসলে বুকপাঁজরের সবটুকু দিয়ে ভালোবাসে।
বন্ধুত্বে-ভালোবাসায় মানুষগুলোর নিখাদ অনুভূতি দেখে স্বার্থপরের পশুভাবটাও লজ্জা পেয়ে যায়।
ঘাপটি মেরে থাকে।
বন্ধুরা সর্বস্ব উজাড় করে দিতে থাকে, আজন্ম স্বার্থপর কেবল দুহাত ভরে নেয়।
....
শুন্যতা একটা কাল্পনিক অনুভূতি। শুণ্য আসলে থাকে না কোন কিছু।
তবু বিচ্ছিন্ন এক একটা দুঃখবিলাসী সকাল-দুপুর-বিকেলে চারপাশ জুড়ে কিছু শব্দ বাক্য হাহাকারের মত অস্ফুট স্বরে অনুরনিত হয়...
'তোমার মতন কেউ ছিল কি কোথাও?'
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০১২ রাত ৯:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


