somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বেশি তাজা

০২ রা জুলাই, ২০১৩ রাত ৯:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চালডাল, শাকসবজি, দুধ ইত্যাদি যেসব খাবার সকালের নাস্তা থেকে শুরু করে রাতের খাবার পর্যন্ত রোজই দরকার লাগে, তারই কিছু কিছু স্টোর করতে হয়। জেনে রাখুন এসব দ্রব্যাদি বেশিদিন ভালো রাখার উপায়।

*চাল, ডাল কেনার পর স্টোর করার আগে ভালো করে রোদ লাগান। তারপর মাঝারি ছিদ্রের চালুনিতে চেলে নিন। এত করে ধুলোময়লার সঙ্গে সঙ্গে পোকামাকড়ও বেরিয়ে যাবে। এরপর কৌটায় করে ভরে রাখলে অনেকদিন ভালো থাকবে। সেই সঙ্গে পরে চালডাল ধুতে একেবারেই বেশি সময় লাগবে না।

* চাল বেশিদিন ধরে ভালো রাখতে হলে চালের টিনে চাল ঢালার আগে কৌটার নিচে নিমপাতা বিছিয়ে রাখুন। তার ওপর চাল রাখলে সহজে পোকা ধরবে না বা নষ্ট হবে না।

* সুজি বেশিদিন রেখে দিলে খারাপ হয়ে যায় বা পোকা ধরে যায়। তাই প্রথমে কড়াই আঁচে বসিয়ে, তাতে সুজি দিয়ে অল্প তেলে ফেলে নেড়ে নিন। এয়ারটাইট কৌটায় ঢেলে ঢাকনা ভালো করে বন্ধ করে রেখে দিন। অনেক দিন ভালো থাকবে।

* ব্রেডবক্সে পাউরুটি বেশিদিন রাখলে অনেক সময় ছাতা ধরে যায়। ভিনিগারে ভেজা এক টুকরো কাপড় দিয়ে ব্রেডবক্সটি সপ্তাহে দুইবার পরিষ্কার করুন। মাঝে মাঝে ফুটন্ত গরম পানি দিয়ে ধুতে পারেন। এতে রুটি রাখলে ভালো থাকবে। পাউরুটি ফ্রিজেও রাখতে পারেন ব্রেডবক্সে ভরে। বেশিদিন রাখলেও নষ্ট হবে না।

*বিস্কুট মাঝে মাঝে নরম হয়ে যায়। বিস্কুটের কৌটায় এক টুকরো ব্লটিং পেপার রাখুন অথবা শুকনো ঝরঝরে লবণের পুঁটলি বানিয়ে এতে রাখতে পারেন। বিস্কুট তাজা থাকবে। তবে লবণের পুঁটলি ভিজে উঠলে পুঁটলি পালটিয়ে দিতে হবে।

* তরল দুধ ভালো রাখার উপায়। একটা বড় পাত্রে ঠান্ডা পানি ভরে রাখুন। এতে এক টেবিল চামচ লবণ ও এক টেবিল চামচ কাপড় কাচার সোডা মিশান। এবার এই পানি ভরা পাত্রে দুধের বোতলটি রাখুন। অনেকটা সময় দুধ ভালো থাবে।

* টমেটো বেশিদিন ধরে তাজা রাখতে হলে, লবণ পানিতে সারারাত ভিজিয়ে রাখুন টমেটো ভালো থাকবে।

* কাঁচা মরিচ বেশিদিন ধরে ব্যবহার করতে হলে একটু হলুদের গুঁড়া ছিটিয়ে এয়ারটাইট বোতলে ভরে রাখুন। বোতলটি ঠান্ডা জায়গায় রাখুন। এভাবে রাখলে কাঁচা মরিচ অনেক দিন ভালো থাকবে।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×