somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চাকুরীরর জন্য প্রস্তুত করুন নিজেকে

০৬ ই জুলাই, ২০১৩ রাত ১০:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পড়াশোনা বা অভিজ্ঞতা দশজন প্রার্থীর মধ্যে একই রকম থাকতে পারে। কিন্তু কিছু খুঁটিনাটি বিষয় আছে যেগুলো একজনকে অন্যদের থেকে আলাদা করে। সেগুলো যাদের জানা আছে তারা সেগুলো সফলভাবে প্রয়োগ করতে পারে।
(১) চাকরি খোঁজা
(২) এপ্লিকেশন তৈরি করা এবং পাঠানো
(৩) ইন্টারভিউয়ে কী করণীয়
(৪) ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নেয়া
(৫) লিখিত এবং মৌখিক পরীক্ষা
(৬) ইন্টারভিউয়ের পর করণীয়

কোথায় চাকরি খুঁজবেন
দুষ্টু লোকে বলে মামা-চাচা বড় পজিশনে থাকলে আর চাকরি খুঁজে বেড়াতে হয় না। এটা কিন্তু শুধু বাংলাদেশের একার দুর্নাম না। সারা বিশ্বেই এই স্বজনপ্রীতি চলে কমবেশি। কিন্তু তাতে কি সবার তো আর ক্ষমতাবান মামা-চাচা থাকে না। তাই চাকরি আমাদের খুঁজতে হয় বিভিন্ন সোর্স থেকে এবং মামা-চাচা ছাড়াও আসলে চাকরি হয়। চাকরি খোঁজার কয়েকটি সোর্স :
পত্রিকার বিজ্ঞাপন
আমাদের দেশে এখন পর্যন্ত চাকরির নির্ভরযোগ্য সোর্স হচ্ছে খবরের কাগজ।
ওয়েবসাইট : প্রথমদিকে যখন দেশে চাকরির ওয়েবসাইট চালু হয়েছিল তখন অনেকেই মনে করেছিল, চাকরির জন্য কেউ ওয়েবসাইট দেখতে যাবে না, সুতরাং এগুলো চলবে না। সেই ধারণা ভুল প্রমাণ করে চাকরির প্রধান সোর্স হিসেবে নেতৃত্ব দিচ্ছে ইফলড়নংসহ আরও অনেক চাকরিদাতা ওয়েবসাইট।
অন্যান্য উৎস :
অনেক সংস্থা বিভিন্ন কারণে কোন বিজ্ঞাপন দেয় না। মুখে মুখে খবর ছড়িয়ে ভাল লোক পাওয়ার চেষ্টা করে। অনেক সময় খুব সময় খুব সিনিয়র পজিশনের জন্যও এটা করা হয়।

কিভাবে এপ্লিকেশন করবেন
একটা মনমতো চাকরির বিজ্ঞাপন পাওয়ার পর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে, আপনার দরখাস্তটা হতে হবে নিখুঁত এবং আকর্ষণীয়। অনেক সময় একটা পদের জন্য ৪০০-৫০০ থেকে শুরু করে ৬০০ আবেদনও হয়। সুতরাং বুঝতেই পারছেন এই ঈঠ সমুদ্রের মধ্যে আপনারটা চোখে পড়ার মতো হতে হবে।

ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি
ধরুন, যেখানে আবেদন করেছিলেন, সেখান থেকে ডাক পেলেন। ইন্টারভিউয়ের জন্য তারিখ জানিয়ে দেয়ার পর কী করবেন?
® ইন্টারভিউটি সম্বন্ধে জানুন কী ধরনের ইন্টারভিউ হবে? লিখিত, মৌখিক না অন্য ধরনের কোন পরীক্ষা? লিখিত পরীক্ষা হলে কতক্ষণ পরীক্ষা হবেÑ এক-দেড় না দুই ঘণ্টা? কারণ, একেক সংস্থা একেক রকম ব্যবস্থায় ইন্টারভিউ নেয়। বিভিন্ন পদের জন্যও বিভিন্ন রকম পদ্ধতি হতে পারে। এছাড়াও জেনে নেবেন লিখিত পরীক্ষা কম্পিউটারে দিতে হবে, না কাগজ-কলম ব্যবহার করে দিতে হবে। লিখিত বা মৌখিক ছাড়াও আরও নানান ধরনের পরীক্ষা হতে পারে এবং সেগুলো অনেক কোম্পানি ইদানীং ব্যবহার করছে।
যেমন :
* প্রেজেন্টেশন
* গ্রুপ ডিসকাশন
* ওছ পরীক্ষা
* তাৎক্ষণিক বক্তৃতা ইত্যাদি

আরও যা জানতে পারেন
কত সময় থাকতে হতে পারে?
কিছু সঙ্গে নিতে হবে কি না।
সংস্থাটি সম্বন্ধে গবেষণা করুন। ওই অফিসের ঠিকানাটা ভালভাবে জেনে নিন। সবচেয়ে ভাল হয় যদি আগে একদিন গিয়ে লোকেশনটা দেখে চিনে আসতে পারেন।

ইন্টারভিউয়ের দিন
সময়মতো আসার প্রস্তুতি। মনে রাখবেন, ঢাকা শহরে ট্রাফিক জ্যামের জন্য দেরি হওয়াটা কোন অজুহাত হিসেবে গ্রাহ্য হবে না। সুতরাং কখনই ইন্টারভিউতে দেরি করে যাবেন না, আর নিচের এই দুটো অজুহাত কখনই দেবেন না।
* রাস্তায় জ্যাম ছিল।
* ঠিকানা খুঁজে পাচ্ছিলাম না।
একটা ছোট ব্যাগে কলম, পেন্সিল, ইরেজার এবং ফাইন্যান্স বা এ্যাকাউন্টিং জাতীয় পরীক্ষা হলে ক্যালকুলেটর রাখতে পারেন।
নিজের ঈঠ-র একটা কপি রাখতে পারেন।

পোশাক নির্বাচন
পোশাক নির্বাচন এবং অন্যান্য আনুষঙ্গিক সাজসজ্জা একটা গুরুত্বপূর্ণ বিষয়। স্বাভাবিক পোশাক পরুন।
‘আপনি যখন ইন্টারভিউ দেয়ার জন্য একটি অফিসে গিয়ে ঢুকলেন তখন থেকেই আপনার ইন্টারভিউ শুরু হলো মনে করবেন।’

লিখিত এবং মৌখিক পরীক্ষা
অনেক সংস্থাই লিখিত পরীক্ষা নেয় এক ঘণ্টার। কেউ কেউ বেশিও নিতে পারে। মৌখিক পরীক্ষা, যাকে ইংরেজীতে ইন্টারভিউ বা ভাইভা বলা হয়, সেটাই সবার জন্য বেশি চিন্তা ও ভয়ের বিষয়। যিনি জীবনে বহুবার ইন্টারভিউ দিয়েছেন একই রকম ব্যক্তিও বোর্ডের সামনে ঢুকলে একটু না একটু নার্ভাস হন। এটা স্বাভাবিক।

যে ব্যাপারগুলো আপনাকে এগিয়ে রাখবে
ক) স্মার্টনেস এবং কনফিডেন্স
খ) কমিউনিকেশন/যোগাযোগের দক্ষতা
গ) প্রার্থীর সম্ভাবনা
ঘ) বিষয়ের ওপর দক্ষতা
ঙ) বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট অভিজ্ঞতা
চ) প্রার্থীর সংস্থায় থাকার সম্ভাবনা
ছ) সংস্থার সঙ্গে মানানসই কিনা

ইন্টারভিউয়ের পর করণীয়
আপনি হয়ত ইন্টারভিউর শেষে জেনেছেন, আপনাকে দু’তিন দিনের মধ্যেই ‘হ্যাঁ’ বা ‘না’ কিছু একটা জানানো হবে। কিন্তু ওই সময় পরেও যদি আপনি কোন খবর না পান, তবে আপনার অধিকার আছে ওই সংস্থায় যেয়ে বা ফোন করে খোঁজ করার। তবে ঘন ঘন ফোন করে বিরক্তির উদ্রেক হবেন না।’
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

×