প্রিয় শিল্পী মান্নাদের প্রতি অন্তিম শ্রদ্ধা
২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শিল্পী মান্নাদের গান প্রথম শুনি বহু বছর আগে সেই স্কুল জীবনে। এখনো মনে আছে "সুন্দরী গো দোহাই তোমার মান করো না..." গানটাই ছিলো আমার জীবনে প্রথম শোনা মান্নাদের কোন গান। বলা বাহুল্য, গানের কথার চেয়ে এর সূর আর গায়কী আমাকে আকৃষ্ট করেছিলো বেশি। তাই এতদিন পরেও মনে আছে।
মান্নাদের গান সম্পর্কিত আরেকটি স্মৃতি খুব মনে পড়ছে আজ তাঁর তিরোধানের পর। বিশ্ববিদ্যালয় জীবনে এক সিনিয়ার ভাইকে দেখেছি মান্নাদের একটি গান সারাদিনই বারবার গাইতে। মাসের পর মাস। সেই সিনিয়ার ভাই নিজেও ভালো গান গাইতেন। পরে তার গানের ক্যাসেটও বেরিয়েছিলো বলে শুনেছি। আমাদের বাঙালি জীবনে মান্নাদের গানের প্রভাব যে কতখানি ছিলো বা আছে তা আর নতুন করে বলার দরকার নেই। "খুব জানতে ইচ্ছে করে, তুমি কি সেই আগের মত আছো...", "তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছ, দিতে পারো নি...", সোনালী রং মেখে পাখীরা যায় নীড়ে..." " আমার এক দিকে শুধু তুমি পৃথিবী অন্য দিকে..." কিংবা "সবাই তো সুখী হতে চায়..." এরকম আরো অসংখ্য গান আমাদের ও আমাদের পূর্বতন প্রজন্মকে মোহিত করে রেখেছিলো যুগের পর যুগ। মান্নাদে জগতের স্বাভাবিক নিয়মে চলে গেছেন মৃত্যুর ওপারে। কিন্তু তাঁর গানের জন্য তিনি বেঁচে থাকবেন আমাদের মাঝে। নতুন নতুন প্রজন্ম মান্নাদের গান শুনে বিমুগ্ধ হবে, ভালোবাসার আর বেঁচে থাকার প্রেরণা পাবে এটাই প্রত্যাশা।
মান্নাদের জন্য রইল অন্তিম শ্রদ্ধা। তাঁর বিদেহী আত্মার মঙ্গল হোক।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নাহল তরকারি, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন
আজ ২০ সেপ্টেম্বর, Wife Appreciation Day—প্রিয়তমা স্ত্রীকে ভালোবাসা, কৃতজ্ঞতা ও সম্মান জানানোর একটি সুন্দর উপলক্ষ।
সংসারের নানা দায়িত্ব, ভালো-মন্দ সময় এবং জীবনের কঠিন মুহূর্তে একজন স্ত্রী...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০

সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার...
...বাকিটুকু পড়ুন
সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন