somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভিওআপি: জয়ের ডিজিটাল দুর্নীতেতে দেশ কোটি টাকা রাজস্ব হারাচ্ছে

১১ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রধানমন্ত্রীর পুত্র সজিব ওয়াজেদ জয়ের ভিওআইপি ব্যবসা নিয়ে সংসদে কথা বলতে বাধা দেওয়ায় ওয়াক আউট করে প্রধান বিরোধী দল বিএনপি। তবে এর ঘণ্টাখানেক পর আবার সংসদে ফিরে আসে তারা। বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক আজ বৃহস্পতিবার জয় ভিওআইপি ব্যবসায় সরাসরি জড়িত বলে সংসদে বক্তব্য দিলে তার মাইক বন্ধ করে দেন স্পিকার। এর প্রতিবাদে বিকেল ৪টা ২০ মিনিটে সংসদ অধিবেশন থেকে ওয়াক আউট করে বিএনপি। রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনার সময় জয়নুল আবদিন ফারুক একটি পত্রিকায় প্রকাশিত রিপোর্টের উদ্ধৃতি তুলে ধরে বলেন, অবৈধ ভিওআইপি ব্যবসার জন্য সরকার কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে।

আর অবৈধ ভিওআইপি ব্যবসায়ীদের সাথে প্রধানমন্ত্রী পুত্র সজিব ওয়াজেদ জয় সরাসরি জড়িত।

একথা বলার সাথে সাথে সরকারি দলের সংসদ সদস্যরা হইচই শুরু করেন। এক পর্যায়ে তাদের চাপে স্পিকার জয়নুল আবদিনের মাইক বন্ধ করে দেন। বিরোধী দল সদস্যরা আবার তাকে মাইক দিতে বলেন। কিন্তু বিরোধী দলের চিফ হুইপকে মাইক না দিয়ে সরকারি দলের চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদকে ফ্লোর দেন স্পিকার। এর প্রতিবাদে বিরোধী দলের সংসদ সদস্যরা ৪টা ২০ মিনিটে ওয়াক আউট করেন। এর আগে ডেপুটি স্পিকার লে. কর্নেল (অব.) শওকত আলীর সভাপতিত্বে বিকেল তিনটা ২৫ মিনিটে সংসদ অধিবেশন শুরু হয়। দিনের কার্যসূচি অনুযায়ী টেবিলে প্রশ্নোত্তর উপস্থাপন করা হয়। পাশাপাশি জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশ স্থগিত করা হয়। এরপর শুরু হয় রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ প্রস্তাবের শেষ দিনের আলোচনা। প্রথমে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী এডভোটেক সাহারা খাতুন। তারপর পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি ও বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বক্তব্য রাখেন।

শীর্ষ নিউজ
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×