somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মৃতদেহের ইতিহাস কথন......

১৯ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পৃথিবীর ইতিহাস লিখে এসেছে বিজয়িরাই। তবে সম্ভবত দ্বিতীয় যুদ্ধের পর থেকে ইতিহাসের ধারাটি বিজয়ি আর বিজিত এই দুই ভাগে ভাগ হয়ে গেছে। আবার ইতিহাসের অনেক অধ্যায়ের অনেক অজানা অপ্রকাশিত তথ্য প্রকাশিত হচ্ছে। ফলে ইতিহাস হিসেবে জ্ঞান করা অনেক তথ্যই হয় বিতর্কিত নয়তো অগ্রাহ্য হচ্ছে। আর এসবই সম্ভব হচ্ছে, তথ্য প্রযুক্তির কল্যাণে।

আর এই তথ্য প্রযুক্তির ব্যবহার ঘটিয়ে অনেকে তাদের ব্যাক্তিগত মতামতকেই প্রকৃত ইতিহাস বলে চালিয়ে দেবার চেস্টা করছেন। সাধারণত সাধারণ একজন মানুষের ইতিহাস বর্ণনা করবার সময়, অন্তত কিছু রেফারেন্স দিয়ে তার বক্তব্যে প্রতিষ্ঠিত করতে পারেন। তাতে একটা গ্রহনযোগ্যতার সৃস্টি হয়। এর বিপরীত ঘটলে, বিতর্ক তো অবশ্যই লেখকের দাবিটিও হাস্যকর হিসেবে গন্য হতে পারে। শুধু সাধারণ লেখকের ব্যাপারে নয়, অনেক সুপ্রতিষ্ঠিত লেখকের লেখাটিও এমনিভাবে বিতর্কিত হতে পারে। যৌক্তিকতা প্রমানে ব্যার্থ হলে, ওই লেখকটির ভবিষ্যত লেখাটিও আর সর্বজনগ্রাহ্যিতা আর নাও পেতে পারে।

ধরে নিন, মৃতদেহ নাম নিয়ে কেউ একজন ইতিহাস বর্ণনা করলেন। যেমন, দ্বিজাতিত্ব তত্ত্ব, বাংলার ইতিহাসের উত্থান শুধু ১৯৪৭ থেকে, স্বাধীন বাংলাদেশে সেনাবাহিনী না থাকার যৌক্তিকতা, রাস্ট্রধর্ম ইসলামের কারণে বাংলাদেশে ব্যাপক সংখ্যালঘু নির্যাতন এবং তাদেরকে দ্বিতীয় শ্রেনীর নাগরিকে পরিনত করা, শত্রু সম্পত্তি আইন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সেখানে কোন রেফারেন্স না থাকার কারণে লেখাটিকে কি বলবেন? নিশ্চই এর বিপরীতে বিতর্কের সৃস্টি হতে বাধ্য। কেননা, তথ্য প্রযুক্তির কল্যাণে এর বিপক্ষ্যে অনেক মতামতের প্রকাশ ঘটেছে।

যেমন, বাংলার ইতিহাসকে আরো স্পস্ট করে বললে বলতে হয় যে, সে ইতিহাসের অধ্যায়ের শুরু কিন্তু ৪৭ নয়। এর আরো বহু বছর আগে থেকেই তার অস্তিত্ব। নানা চড়াই উৎড়াই পেরিয়ে অবশেষে ৭১ এ এসে ভারত বর্ষ থেকে বিচ্ছিন্ন হয়ে তার গর্বিত আত্মপ্রকাশ। ৪৭ এর ভারতভাগ তার অন্যতম প্রভাবক হিসেবে কাজ করেছে।

বাংলাদেশের স্বাধীন অস্তিত্ব অনেকেরই চক্ষুশুল। তাই ,মুক্তিযুদ্ধে সম্মুখ সমরের নেতৃত্বদানকারি এবং সার্বভৌমত্ব রক্ষাকারি বাহিনীর বিরুদ্ধচারন করে, মনগড়া ইতিহাস রচনা করতে দেখেছি। স্বাধীনতার পর পরই, তথাকথিত মিত্রতার অজুহাতে বাংলাদেশে সেনাবাহিনী রাখার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন অনেকে। এবং তাদের পরামর্শে, সেনাবাহিনীর প্রতিপক্ষ হিসেবে রক্ষিবাহিনী গঠন করা হয়েছিল। একথা সর্বজনবিদিত হলেও, রক্ষিবাহিনীকে মহান করার ব্রত নিয়ে ওই একই মহল আজ ইতিহাসকেই অন্যভাবে উপস্থাপন করার চেস্টা করছে।

বাঙ্গালি হিন্দুদের ঢালাওভাবে শত্রু হিসেবে চিহ্নিত করে, তাদের সহায় সম্পত্তি হাতিয়ে নেবার হীন প্রয়াশে, পাকিস্থানি শাসকরা একটি আইন করেছিল। শংকিত হিন্দু জনগোষ্ঠির অনেকেই তাই, নিজ অস্থাবর স্থাবর সম্পত্তি বিক্রি করে ভারতে পাড়ি জমাতে বাধ্য হয়েছিলেন। কিন্ত কিছু ধুর্ত লোক, একই জমি কয়েকজনের কাছে বিক্রি করাতে, জমির আসল মালিকানা উদ্ধারে চরম জটিলতার সৃস্টি হয়েছে। তাই স্বাধীনতার এত বছর পরেও, শত্রু সম্পত্তি আইনটি বাতিল করা যাচ্ছে না। তাছাড়া এই সব সম্পত্তি বিক্রি করে ভারতের নাগরিকত্ব গ্রহন করার ফলে, আসল মালিকের কাছেও ফিরিয়ে দেয়া সম্ভব হচ্ছে না। এই সব তথ্যকে আড়াল করে রেখে শত্রু সম্পত্তি আইনের দোহাই দিয়ে ঢালাওভাবে বাংলাদেশের মানুষকে সাম্প্রদায়িক বলে আখ্যায়িত করবার হীন চেস্টাও আমি দেখেছি।

আমাদের সংবিধানে অনেক কিছুই লেখা আছে। যা জনগণের কল্যাণে লিপিবদ্ধ হলেও, এনিয়ে সাধারণ মানুষের তেমন মাথা ব্যাথা আছে কি?একইভাবে সংবিধানে বিসমিল্লাহ বা রাস্ট্রধর্ম ইসলাম থাকলেও, সেটা নিয়েও কারো মাথা ব্যাথা আছে বলে মনে হয়না। কেননা তাতে বাংলাদেশের সংখ্যাগরিস্ট মানুষের অসাম্প্রদায়িক চিন্তাধারার কোন পরিবর্তন ঘটেনি। এর পরেও এই দুটি ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশের মুসলমান জনগোষ্ঠির উপর তীব্র আক্রমন করা হচ্ছে। নেপথ্যে যারাই থাকুন না কেন, তারা যে বাংলাদেশে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতি নস্টের উদ্দেশ্যেই এটা করছেন, তাতে সন্দেহ কি?

উপরের যে কয়টি ইস্যুর উপর ভিন্নমত প্রকাশিত হলো, সে সব কয়টি ইস্যুই নিয়মিতভাবে উপস্থাপন করে, একটি বিশেষ মতবাদের বিশ্বাসি কিছু মানুষ। তারা আবার একটি বিশেষ রাজনৈতিক দল এবং বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মিডিয়া এবং বুদ্ধিজীবিদের একাংশের সমর্থনপুস্ট বিধায়, তাদের অপপ্রচারের মাত্রা ও পরিধিটা বিস্তৃত।

আনন্দের কথা হলো, শত অপপ্রচারের মধ্যেও সাধারণ বাংলাদেশিদের মধ্যে স্বাধীনতা বা ধর্মানুরাগিতার বিরুদ্ধে কোন আবেদন সৃস্টি হয়নি। তবে হ্যা, কিছু মানুষকে বিভ্রান্ত করা গিয়েছে, এটা সত্যি। তাই মৃতদেহ নামের আড়াল নিয়ে এধরণের বিভ্রান্তি বাকিদের মাঝে পৌছে দেবার একটা চেস্টা চলছে। একটু সচেতন হলেই, অথবা অনুসন্ধিষ্ণু মানসিকতাটি থাকলে, অনায়াসেই মৃতদেহদের অপচেস্টা ব্যার্থ করে দেয়া সম্ভব।
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

হতাশ হবেন না, প্লিজ!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২২



মুভি ফেস্টিভ্যালে একটি পর্তুগীজ মুভি দেখছিলাম। লক্ষ্য করলাম, সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার সময়ে আতংকবাদীরা যাদেরকে ব্যবহার করছিলো, তারা ছিলো চরম ভাবে দারিদ্রে নিমজ্জিত, যা থেকে তাদের মাঝে হতাশা... ...বাকিটুকু পড়ুন

×