somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে।

২২ শে জুন, ২০০৯ ভোর ৬:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লিখতে ইচ্ছে না করলেও, না লিখে পারলাম না। আশ্চর্য সব কান্ডকারখানা দেখে মনে হয়, একমাত্র যেন বাংলাদেশেই এটা সম্ভব। বিরোধী দলে থেকে হরতাল ভাংচুর, হত্যা, খুন জখম আর নৈরাজ্য সৃস্টি আর ক্ষমতায় গিয়ে দেশ চালানো যে এক কথা নয়, এত বছর পড়েও সেটা আওয়ামী লিগের বোধদয় হয়নি।

আরো আশ্চর্যের কথা হলো, যারা আঃ লিগের শুভাকাঙ্খি, তারা এব্যাপারে আঃ লিগকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবার পরিবর্তে উল্টো আরো উৎসাহ দিতে শুরু করেছেন। ফলে মুখে পরিবর্তনের কথা বললেও, বাস্তব ক্ষেত্রে ঘটছে উল্টোটা।

ঘটনার মুল সুত্রপাত হাইকোর্টের একটি রায়কে কেন্দ্র করে। সেখানে বিচারপতি মহোদয়, যত না আইনের কথা তার চেয়ে বেশি আঃ লিগের দলীয় মুখপাত্রের মত রাজনৈতিক বিবৃতি পাঠ করেছেন। আর সেটা নিয়ে শুরু হয়ে গিয়েছে আহা উহু করা আর বিরোধী দলের বিরুদ্ধে বিষোদ্গার করা।

এর আগেও (১৯৯৬-২০০১) বঙ্গবন্ধুকে ভাষা আন্দোলনের নেতা হিসেবে চিহ্নিত করার হাস্যকর প্রচেস্টা করা হয়েছিল। অথচ অন্যতম আঃ লিগ প্রেমিক আব্দুল গাফফার চৌধুরির লেখাতেও বঙ্গবন্ধুর সে ধরণের কোন অংশগ্রহনের কথা প্রকাশিত হয়নি। একইভাবে বঙ্গবন্ধুর নামে টাকা ছাপিয়ে এবং তার পরিবারের নামে নামকরণের অসুস্থ প্রতিযোগিতার ফল হাতে হাতে পেয়েছিল আঃ লিগ। কিন্তু ওই যে! দেখে শেখার মত মানসিকতার অভাব।

আজ হাইকোর্ট থেকে রায় এনে তাকে স্বাধীনতার ঘোষক বলে প্রতিষ্ঠার চেস্টা চলছে। এই অবার্চিনরা এটা বোঝে না, যে হাইকোর্টের উপর সুপ্রিম কোর্ট আছে। ফলে সেখানে এই রায়টি বাতিল হলে, বঙ্গবন্ধুর মর্যাদা থাকে কোথায়?

তাছাড়া বঙ্গবন্ধুকে তুলে ধরতে, অযাচিতভাবে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে অশ্লিল অসত্য কথন ছড়ানো হচ্ছে। ইতিহাস সাক্ষি স্বাধীন বাংলাদেশের রাস্ট্রপতি হিসেবে, এদুজনের জনপ্রিয়তার তুলনা করলে, মেধা প্রজ্ঞা এবং দুরদর্শিতায় জিয়া অনেক এগিয়ে থাকবেন। তবে যেহেতু দুজনেই আজ প্রয়াত, তাই তাদেরকে অহেতুক টানাটানি করাটা ঠিক হবে না।

সহব্লগার একজনকে দেখলাম, জিয়াকে কালো চশমাধারি, একজন সেক্টর কমান্ডার, রাজাকার তোষনকারি ইত্যাদি বলে অপবাদ দিচ্ছেন। তাও ভাগ্য ভালো, অন্তত মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিতে তিনি কার্পন্য করেননি। অনেক আঃ লিগার নেতা ও বুদ্ধিজীবি তো পারলে জিয়াকে পাকিস্থানি বাহিনীর কমান্ডার হিসেবেই তকমা লাগিয়ে দেন। অথচ এই সব লোকেরা, স্বাধীনতা যুদ্ধের সময় বেশ্যাবাড়িতে মদ আর মেয়ে মানুষ নিয়ে যখন ফুর্তি করে বেড়িয়েছেন, তখন জিয়া আর জিয়ার মত অনেকে, খেয়ে না খেয়ে স্বাধীনতার জন্য অস্র হাতে যুদ্ধ করে বেড়িয়েছেন।

কালো চশমা একজনের ব্যাক্তিগত পছন্দ হতে পারে। সেজন্য কি এই চশমা তার দলের আইকন হয়েছে? অন্যদিকে নেহেরুর কোট তো আঃ লিগের আইকন। ধরা খাওয়ার ভয়ে সেটাকে নাম দিয়েছে মুজিব কোট হিসেবে। ব্যাবহার করা জিনিষের সমালোচনা করলে, চশমা নয়, নেহেরু কোট তথা মুজিব কোটকেই কথা উচিত। বিদেশি এক নেতার অনুকরণ আমরা কেন করবো?

শাহ আজিজকে পুনর্বাসনের কাজটা করেছেন বঙ্গবন্ধু। ১৯৭৪ সালের ও আই সি সম্মেলনে, শাহ আজিজকে নিয়েই পাকিস্থানে গিয়েছিলেন বঙ্গবন্ধু। সহব্লগার এই তথ্যটি না জানলে, না জেনে লেখার অপরাধে অপরাধী তিনি। আর জানলে জ্ঞানপাপের।

সশস্ত্র বাহিনীর আইন আর সাধারণ আইন এক নয়। এখানে বিদ্রোহ ঘোষনার শাস্তিই হলো মৃত্যুদন্ড। জিয়ার বিরুদ্ধে বিদ্রোহকারিরা খুব ভালো করে তার পরিণাম জানতো। তাই তাদের মৃত্যু পরোয়ানা তারাই সই করেছে। এখানে অযথা জিয়াকে দোষারোপ করে লাভ নেই।

আমাদের দেশে বিদ্যমান সমস্যার কমতি নেই। নির্বাচনী ইস্তেহারে বড় বড় কথা বলা, আর সরকারে এসে তার বাস্তবায়ন করা যে কি কঠিন, আঃ লিগ সেটা টের পাচ্ছে বলে মনে হয় না। এর উপর পিলখানা হত্যাকান্ড নিয়ে সেনাবাহিনীতে যে এক ধরণের চাপা ক্ষোভ কাজ করছে না, তাই বা কে জানে? ওদিকে বিডি আরের বিশৃংখলার কারণে সীমান্ত হয়ে আছে অরক্ষিত। টিপাইমুখ বাধ, এশিয়ান হাইওয়ে, চট্টগ্রাম বন্দরের আন্তর্জাতিক ব্যাবহার, শিক্ষা প্রতিষ্ঠানে অচলবস্থা, সচিবালয়ের কাজ কর্মে ঢিলামো, আইন শৃংখলার ক্রম অবনতি, দখলবাজি, শ্রম বাজারের পরিধির সংকোচন এমন ছোট বড় অসংখ্য ইস্যুতে যেখানে আঃ লিগের ত্রাহি মধুসুধন হবার দশা, তখন চাটুকারিরা বহিঃপ্রকাশ ঘটাতে, বঙ্গবন্ধুকে স্বাধীনতার ঘোষক বানাতে হাইকোর্টে সময়ের অপচয় ঘটাচ্ছে তারা।

স্বাধীনতার ঘোষক যেই হোক, ঘরে হাড়ি না চড়লে, পেটের খিদেয় নরকের আগুনে পুড়লে, অসুখে চিকিৎসা না পেলে, কিংবা তস্করদের হাতে নিগৃহিত হলে, কোন মহানকেই আর মহান বলে মনে হয় না।

৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

হতাশ হবেন না, প্লিজ!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২২



মুভি ফেস্টিভ্যালে একটি পর্তুগীজ মুভি দেখছিলাম। লক্ষ্য করলাম, সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার সময়ে আতংকবাদীরা যাদেরকে ব্যবহার করছিলো, তারা ছিলো চরম ভাবে দারিদ্রে নিমজ্জিত, যা থেকে তাদের মাঝে হতাশা... ...বাকিটুকু পড়ুন

×