somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রমযানের ঐ রোজার দিনে চলছে "উপরির ঈদ"

০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সকাল বেলা উঠে, একটা দরকারি ফোন করা দরকার। ভরসা ঐ টি এন্ড টির ল্যান্ড লাইন। ফোনের হাতল তুলতেই দেখি, ব্যাটা নিঃশব্দ। চিরচারিত অভ্যাসে টেলিফোনের কানে কয়েকবার চাবি দিলাম। নাহ, ব্যাটা যেন পণ করেছে, সে সাড়া দেবে না। ব্যাপারটা বুঝতে পারলাম। মাথায় আকাশ ভেঙ্গে পড়লো। কেননা এই সবেধন নীলমনি বস্তুটি পেতে যে, কত ঘাম ঝড়াতে হয়েছে, কত ঝক্কি ঝামেলা পোহাতে হয়েছে, কত টেবিল ঘুরতে হয়েছে, কত মানুষকে তোয়াজ করতে হয়েছে, কত শত টাকার নোট হাতছাড়া হয়েছে, সেটা ভালো ভাবেই জানি। আর মাঝে মাঝেই এর মান অভিমান ভাঙ্গাতে অতটা না হোক, প্রায় সমান সমান যুদ্ধ করেই এটাকে চালু রাখতে হয়েছে।

সে সব স্মৃতি মনে হওয়াতেই মাথায় বাজ পড়লো। অগত্যা কি আর করা? বাকি কাজ কর্ম শিকেয় তুলে "জয় মা" বলেই পায়ে হেটেই টেলিফোন অফিসে ছুটলাম। আবারও টেবিল ঘুড়ে ঘুড়ে অবশেষে একটা কমপ্লেন লেখাতে সক্ষম হলাম। কবে আমার এই গরীবখানায় তাদের পদধুলি পড়বে, সেই প্রশ্নের উত্তরে তারা যে ভাব করলেন, মনে হয় বৃটিশ ভাইসরয় বাংলাদেশের অখ্যাত কোন গন্ডগ্রামে ইচ্ছে না থাকলেও, নেহায়েৎ বাধ্য হয়েই গমন করবেন। তার মর্জি মাফিক যে কোন একটা সময়ে যে তারা আসবেন, হাতে পায়ে ধরে, অন্তত সেটুকু প্রতিশ্রুতি আদায় করে মনে হলো, বিশ্বজয় করে ফেলেছি।

যাই হোক। বড় লাট সাহেব যেদিন বাসায় আসলেন, সেদিন বাসায় ছিলাম না। সহোদর বা সহোদরাও যার যার আপন ঢোল বাজানোয় ব্যাস্ত ছিলেন। তো বড় লাট সাহেব পড়বি তো পড়বি মালির ঘাড়ে। অর্থাৎ আমার বাবার মুখোমুখি। আর তখন থেকেই সব সর্বনাশের শুরু।

পাড়ার লোকেরা আড়ালে আবডালে আমার বাবার নিন্দা করে। বলে, এই যুগে তিনি অচল। সময়ের সাথে তাল মিলিয়ে চলার যে ব্যাপারটি, তিনি বুঝলেও পালন করেননি। বিশেষ করে টেবিলের নীচ দিয়ে হস্ত চলাচলের ব্যাপারটিতে। এজন্য জীবনে তাকে অনেক ক্লেশ পোহাতে হয়েছে। আমিও এক সময় তাকে অনুসরণ করতে গিয়ে ব্যাপক ফাপড়ে পড়েছিলাম। চোখের পানি নাকের জল এক হওয়ার পর, নাকে খৎ দিয়ে প্রতিজ্ঞা করেছিলাম, ঐ সব ব্যাপারে যুগের সাথেই তাল মিলিয়ে চলবো। আপাতত ঐ সময়ে বিবেককে একগাদা পান্তা খাইয়ে ঘুম পাড়িয়ে রাখলেও চলবে।

বড় লাট আসলেন। দেখলেন। সমাধান করলেন। প্রস্থানের সময় এক গাল দন্ত বিকশিত করে হেসে বাবার দিকে তাকিয়ে স্থির রইলেন। বাবা এর মানে বুঝলেও, ওই যে, তার সময়ের উল্টোদিকে চলার অভ্যাস? বেশ কিছুক্ষন অপেক্ষার পর, চিড়ে না ভেজায় বড় লাটের প্রস্থান। ফলাফল এই পর দিন থেকে আবারও ল্যান্ড লাইনটার অভিমানে নিথর হয়ে যাওয়া।

এর পর কয়েকদিন ধরেই চাকরি খোঁজার মত জুতা ক্ষয় করে, টেলিফোন অফিসে দৌড়াদৌড়িই সার হলো। উনাদের অভিমান কিছুতেই ভাঙ্গছে না। আমি যতই আশ্বাস দেই, কাজ হচ্ছে না।

টেলিফোন অফিসের এই অত্যাচার নিয়ে সম্ভবত ৯২-৯৩ সালে পত্রিকার একটা রিপোর্ট পড়েছিলাম। উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপানোর মত, একজনের বিল আরেকজনের তেলসামাতি উৎপাত চলছিল। তখন টেলিফোন মন্ত্রি ছিলেন তরিকুল ইসলাম। লোকের বলে, সঞ্জিবিনি সুরা ব্যাতিরেকেই তিনি নাকি অপ্রকৃতস্থ থাকতেন। সে যাই হোক, সুরার প্রভাবে হোক, কিংবা দ্বায়িত্ববোধ, এ ব্যাপারে ব্যাবস্থা নেবার জন্য মধ্যরাতে তিনি নিউমার্টেক এক্সচেঞ্জে কল করলেন। টোপ হিসেবে নগদ নারায়ণ দক্ষিণায় বিদেশে বিনা পয়সায় কল করার আব্দারের অভিনয় করলেন। একটা নির্দিস্ট অংকে আলোচনা সফল হলো। এর পর তিনি নিজেই গেলেন সেখানে। এবং সেই এক্সচেঞ্জের পা থেকে মাথা পর্যন্ত সবগুলির চাকরি শেষ করে দিলেন। এর অনেকদিন পর্যন্ত সেই ভীতি, ফোনের বড় কর্তা থেকে শুরু করে ছোট কর্তা পর্যন্ত বজায় ছিল বলেই, এধরণের বজ্জাতি থেকে গ্রাহক অনেকদিন মুক্ত ছিল।

রোজার মাস আসলেই, ঈদের ছুতোয়, গ্রাহক সেবার ক্ষেত্রগুলির কর্মচারি কর্মকর্তারা চরম পুলক অনুভব করে থাকেন (ব্যাবসায়িদের মতই)। এই মাসেই তাই মনে হয়, কারণ ছাড়া বিদ্যুত চলে যেতে পারে, ফোনটি অকারণে বিকল হয়ে যেতে পারে, গ্যাসের চুলো নিঃসঙ্গ হতে পারে, পানির কলের কলগান থেমে যেতে পারে। আবার পুলিশ ভাইয়েরা হঠাৎ করে কর্তব্য সচেতন হয়ে যেতে পারেন। তার নজির তো দেখলেন, আজাদ প্রডাক্সের মালিক আজাদ সাহেবের বেহাল অবস্থার মাধ্যমে।

আর এই চাপ সামলাতে বাধ্য হয়েই তাদের দর্শনলাভ করতেই হয়। আর দেবতার ভোগে উপযুক্ত উপাচার না উপস্থাপন করলে, সিদ্ধি লাভ হয় না।

জাতীয় কবি, এই অবস্থা দেখলে, সমন্তরালভাবে নিশ্চই লিখতেন, " ও মোর রমজানেরও এই রোজার মাসে, চলছে উপরির ঈদ।"


সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:১৪
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

দ্বীপ সরকার এর দুটি কবিতা

লিখেছেন দ্বীপ ১৭৯২, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৮



মুক্তোর মতোন অভিমান

চারপাশাটায় ছড়িয়ে আছে মুক্তোর মতোন অভিমান
অতি ধ্রুবকের মতোন চিকচিক
অতি সৌন্দর্যের রঙে——অতি মায়াময়

অসংখ্য অভিমান——লাল নীল সবুজ
কোনটা মুচকি হাসে
কোনটা ঘাড়তেড়া প্রজাপতির মতোন দূরে চলে যায়

একটা চেনা অভিমান——
গোধূলি চিরে পুবদিক থেকে... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

=ব্যাঙ্গালোরের দিনগুলি-০১=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:১২

০১।



২০২২ সালে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে। তাসীনের বাপ হার্টের সমস্যা ছিল। প্রায় এক সপ্তাহ ছিলাম অইখানে। পরে কলকাতা এসে প্রায় চার পাঁচদিন ছিলাম। মোবাইল ভরে ছব নিয়ে আসছিলাম। কিন্তু পোস্টই করা হয়নি।... ...বাকিটুকু পড়ুন

বোবা কান্না.....

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:২৬

বোবা কান্না.....

আমার ধারণা- বোবা প্রাণীদের চেয়ে বোবা মানুষের অসহায়ত্ব অনেক বেশি। কারণ, বোবা প্রাণীদের নিজস্ব ভাষা আছে, পারস্পরিক বোঝাপড়া আছে। কিন্তু একজন বাক্‌প্রতিবন্ধী মানুষকে এমন এক জগতে বসবাস করতে হয়,... ...বাকিটুকু পড়ুন

×