somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাতির বিবেক এভাবে কখনো একচোখা হবেন না

২৫ শে মে, ২০১২ বিকাল ৫:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকের একটি জাতীয় দৈনিকে বিশিষ্ট শিক্ষাবীদ জাফর ইকবালের একটি লেখা পড়ে খুব বিস্মীত হলাম। তিনি বর্তমান গুম, হত্যা, ও অ্যমেনেস্টির রিপোর্টকে আড়াল করতেই মনে হয় এই লেখাটা প্রকাশ করেছেন। তিনি এভাবে একপেশে লেখাও লিখে থাকেন তা এর আগে জানতাম না।
আমার মতে লেখাটা বিতর্কিত কেননা এতে উল্লেখিত কয়েকটি কথা দলীয় চামচামি আর তথ্য বিভ্রান্তির সৃষ্টি করেছে।
তার লেখাটি সর্বপ্রথম পড়ে দেখা যাক—
বিএনপি যদি জামায়াতকে পরিত্যাগ না করে...

১। তিনি তার লেখায় বিএনপিকে জামাত ছাড়তে বললেন। আওয়ামীলীগও জামায়াতের সাথে আতাত(অথবা সমঝোতা যাই বলেন না কেন) করেছিলো, সেই কথাটা একদম এড়িয়ে গেলেন এই প্রজন্মের স্রষ্টা জাফর ইকবাল।

২। তিনি তার লেখায় বলেছেন যুদ্ধাপরাধীদের বিচার হলেই নাকি এ সরকারকে গোল্ডেন এ প্লাস দিয়ে দেবেন!!!!!!!
শুধু একটা বিষয়ের উপর ভিত্তি করে গোল্ডেন এ+ দেয়া হলে সকল এ প্লাসকেই গোল্ডেন ধরা হত। কারন গোল্ডেন এ+ পেতে সবগুলো বিষয়েই ভালো করতে হয় । বাংলাদেশের তথাকথিত শিক্ষা নীতির স্রষ্টা জাফর ইকবাল এমন কথা বললেন কিভাবে তা নিয়ে আমাদের উদ্ভেগের যথেষ্ট কারণ রয়েছে।

৩। চলমান সরকারের আমলে গুম, খুন এর মত ঘটনাগুলো যুদ্ধাপরাধিদের বিচারের চেয়ে কম গুরুত্তপুর্ন নয়। জাফর ইকবালের মত জ্ঞানী-গুণী ব্যক্তিরা যদি এভাবে সরকারকে শর্টকাট গোল্ডেন এ+ পাবার উপায় বলে দেন তাহলে তাদের স্বেচ্ছাচারিতা আরো বেড়ে যাবে বলে আমি মনে করি । আমরা চাই কেউ এক বিষয়ে নয়, সব বিষয়ে ভালো করে এ+ অর্জন করুক ।

৪। আমাদের দেশের ইতিহাস বড় বেদনাদায়ক। ইতিহাসকে কেউ পাল্টাতে পারে না। এড়িয়ে যাওয়া যায় কেবল। জাফর ইকবালও তার লেখায় ইতিহাসকে এড়িয়ে গেছেন। স্বৈরাচারবিরোধী আন্দোলনকে এড়িয়ে গেছেন। স্বৈরাচারের সাথে আতাতকে এড়িয়ে গেছেন। জামায়াতকে রাজনৈতিকভাবে ব্যবহারের পর্বগুলো এড়িয়ে গেছেন। এভাবে ইতিহাস লেখা যায় না। কিছু সাময়িক বাহবা পাওয়া যায় কেবল।

৫। তিনি তার লেখায় বলেছেন, ২৬ মার্চ বঙ্গবন্ধুর ভাষণ শুনে রক্ত গরম করার কথা । কিন্তু মেজর জিয়াউর রহমানের কথা টা তো বললেন না। জিয়াউর রহমান কি যুদ্ধাপরাধী ছিলেন??????????
শুধু তাই নয় বি এন পি জামাতের সাথে জোট করার কথা বলেছেন, আওয়ামী
লীগ কি জামাতের সাথে জোট করে ৯৬ তে সরকার গঠন করেনি ? সেটা কেন সুচারুরূপে এড়িয়ে গেলেন বলবেন কি???

আপনাদের মত গুরুজনদের কাছে তরুণ প্রজন্ম কিছু আশা করে। কিন্তু তাদের জন্য পক্ষপাতদুষ্ট কিছু না লিখে নিরপেক্ষ কিছু উপহার দিন। যাতে তরুণরা সঠিক সিদ্ধান্ত নিতে পারে।
৯৪-৯৬ সাল পর্যন্ত আওয়ামী লীগ জামায়াতের সাথে জোট বেধে আন্দোলন করেছে। এক টেবিলে বসে আন্দোলনের রুপরেখা তৈরী করেছে! তখন কি মনে হয়নি জামায়াত যুদ্ধাপরাধী ? আওয়ামী লীগে শত শত যুদ্ধাপরাধী থাকার পরও , তাদের বিচার করা হয় না কেন ? জনাব জাফর ইকবাল খুব ভাল ভাবে আওয়ামী লীগকে আড়াল করলেন তার এই লেখায়। জানিনা তারও কি রাজনীতিতে আসার ইচ্ছা রয়েছে নাকি???
এমত চিন্তাশীল গুণীজনের কাছ থেকে এমন লেখা সত্যিই আমাকে মর্মাহত করেছে।
দেখা যাক এসব প্রতিক্রিয়ায় তার আগামী লেখায় কিছু পাওয়া যায় নাকি???
হয়তো সেজন্য তিনি পর্বের মাধ্যমে বিতর্কিত লেখা হাজির করেছেন।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×