somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডোনাল্ড ট্রাম্প সবচেয়ে ভাল অমুসলিম!!!

১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বারেক ভাই আমেরিকার ক্ষমতায় আসার পরে আমরা অনেকেই নরম কেদারায় দু-পা তুলে বসলাম। ভাবলাম, এই বুঝি আমেরিকা যুক্তরাষ্ট্র আর মুসলিমদের মধ্যে অঘোষিত শত্রুতা কমল। অনেকেই তার মুসলিম পিতাকে নিয়ে আলোচনায় বসল। বারেক ভাই মুসলিম না অমুসলিম তা নিয়ে চায়ের কাপে ঝড় তুললাম। আর এভাবেই দিন গড়াতে লাগল। বারেক ভাই নিজ দেশে নিজেকে সাঁচ্চা খ্রীষ্টান বলে দাবী করতে থাকলেন, আর মুসলিম দেশে এসে নিজের পরিচয় দিতেন বারাক হুসেন ওবামা নামে। আমরা অতি আবেগী মানুষেরা ভাবলাম " আহা কত ভালো মানুষ।"। হু তিনি তো ভাল মানুষই বটে। কত্ত ভাল ভাল কথা বলেন তিনি। টুইটারে তার অগুনিত ভক্ত।

আসলেই তিনি অনেক ভাল মানুষই কিনা, সেটা বুঝা গেল আস্তে আস্তে। প্রেসিডেন্ট বুশের বাকি রেখে যাওয়া উইকেট তিনি ফেলতে লাগলেন "ধরি মাছ না ছুঁই পানি " পদ্ধতি অনুসরন করে। তারপরে বেশি কিছু বলার নেই। এই ভেজা বেড়াল এখানে ওখানে থাবা দিয়ে গেল। গাদ্দাফী গেল, মুরসি গেল, বাসার এখন আধমরা। হাজার হাজার বছরের ভিটামাটি ছেড়ে সিরিয়ার মানুষেরা এখন হাজার হাজার মাইল দুরে ফেরারি।

এইবার আসি ডোনাল্ড সাহেবের কথায়। তিনি আমার কাছে সবচেয়ে ভালো মুসলিম বিদ্বেষী অমুসলিম। কেন জানেন?

তিনি সেই ভেজা বেড়াল নন। যা বলার মনের কথা সারা দুনিয়াময় প্রকাশ্যেই বলেছেন। চিপায় বসে দাবার গুটি চালেন নি। সবাই এখন আমরা জনি সে দারুন খারাপ মানুষ। তার কথায় এখন আমরা ভয়ে কাঁপছি। না জানি এই লোক আমেরিকার ক্ষমতায় আসলে কি ঘটনাই না ঘটায়। আমি বলি, এমন ভাবাটা বোকামী। কারণ, বারেক ভাই বন্ধু পরিচয়ে কীইবা না ঘটিয়েছেন। তাহলে ডোনাল্ড সাহেব বলে কয়ে এর চেয়ে বেশি কিছু ঘটিয়ে ফেলেন তাতে আশ্চর্য হবার কিছু নেই। আমরাই বরং তাদের ফাদে পা দিয়ে ভাই ভাইকে হত্যা করে নিজের হাত রাংগাচ্চি।

সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৫
৮টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তিনি বাংলাদেশী জাতির জনক

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই মার্চ, ২০২৬ সকাল ১১:৪১



বঙ্গবন্ধৃ শেখ মজিবুর রহমানকে জাতির পিতা মানে বাংলাদেশী নাগরিকগণের একাংশ। ১৯৭১ সালের পূর্বে বাংলাদেশী নামে কোন জাতি ছিল না। তাঁর ডাকে সাড়া দিয়ে পূর্ব পাকিস্তানের নাগরিকগণের একাংশ পশ্চিম... ...বাকিটুকু পড়ুন

জামায়াতের পরিচয়হীনতার আদর্শ ও তার ধারক-বাহক ২.০ রাজাকার প্রজন্ম

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ১৭ ই মার্চ, ২০২৬ দুপুর ১২:০৩

৭১ পরবর্তী জামায়াতী রাজাকারদের ২.০ প্রজন্মের শাবকেরা যারা ৭১ এর মুক্তিসংগ্রাম নিয়ে সন্দেহ পোষন করে, যারা সেই মুক্তিসংগ্রামে ভারতীয় ষড়যন্ত্র খোঁজে তাদের অবস্থা ওইরকম সন্তানদের মতোই যারা নির্দ্বিধায় তাদের বাবাদের... ...বাকিটুকু পড়ুন

লাগেনি সুন্দর

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৭ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:৫১

লাগেনি সুন্দর
সাইফুল ইসলাম সাঈফ

তারে দেখিতে লাগেনি সুন্দর
তাঁর কথা শুনে উৎফুল্ল অন্তর!
সে দ্বীনদার কন্যা, সে অনন্যা
তাঁর গুণাবলী জ্যোতি যা প্রেরণা।

ফজরের পূর্বে উঠে করে সিজদা।
বুদ্ধিমতি তাকে জেনে আমি ফিদা।
নিয়মিত আদায় করে... ...বাকিটুকু পড়ুন

ইউনূস স্যার ক্ষমতায় থাকলে রোহিঙ্গারা এই বছর ঈদ করত মিয়ানমারে

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই মার্চ, ২০২৬ রাত ৮:০৭


সেদিন উখিয়ার তপ্ত বালুর ওপর দাঁড়িয়ে প্রফেসর ইউনূস যখন চট্টগ্রামের আঞ্চলিক টানে ঘোষণা করলেন—"তোয়ারা আগামী ইঁদত নিজর দেশত ফিরি যাইবা", তখন মনে হচ্ছিল মুহূর্তের জন্য পুরো বিশ্বটা বুঝি স্ট্যাচু... ...বাকিটুকু পড়ুন

হেল্প পোস্ট : বারডেম হাসপাতালে পরিচিত কেউ কি আছেন?

লিখেছেন ডার্ক ম্যান, ১৭ ই মার্চ, ২০২৬ রাত ৯:৫৮

আমার এক পরিচিত মানুষ অসুস্থ। বারডেম হাসপাতালে তিনি চিকিৎসা নিতে চাচ্ছেন। চিকিৎসা সংক্রান্ত কাজে হেল্প করতে পারবেন এমন কোন ব্লগার বন্ধু কি আছেন। যদি কেউ হেল্প করতে পারেন, তাহলে... ...বাকিটুকু পড়ুন

×