somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মিউজিয়াম অব হরর (পর্ব ২)

১৯ শে জুলাই, ২০১৫ রাত ১২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আগের পর্বের লিংকঃ মিউজিয়াম অব হরর (পর্ব ১)আগের পর্বের লিংকঃ Click This Link

পালার্মো'র ক্যাটাকম্ব






এর সঠিক নামকরন হবে - মৃত্যুর জাদুঘর। শত শত লাশ সাজানো আছে এমন ভাবে যে মনে হবে এরা ঘুমিয়ে আছে। জেগে উঠবে যে কোন সময়। সব একদম ঠিকঠাক পোষাক পরা, সার বেঁধে দাঁড়ানো। অবস্থিত ইটালির কাপুচিনো মনেস্টরির গভীরে। এখানে যেমন মংকদের লাশ রয়েছে, তেমনি রয়েছে সাধারন মানুষের। সেই ১৬ শতক থেকে শুরু করে শেষ লাশটার মৃত্যুকাল ১৯২০। যে যে পোশাকে মারা গেছে, তাকে সেইভাবেই কবর দেয়া হয়েছে। জায়গটার মাটির শুষ্ক আবহাওয়াই লাশগুলোকে এরকম অবিকৃত রেখেছে।

মিউজিয়াম অব এনাটমি

[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/tmh77bd/tmh77bd-1437241998-3e27264_xlarge.jp

[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/tmh77bd/tmh77bd-1437241999-84de697_xlarge.jpg

[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/tmh77bd/tmh77bd-1437242000-9a0fbfe_xlarge.jpg



প্যারিসে অবস্থিত এই জাদুঘরটির প্রতিষ্ঠাতা হলেন এনাটমির প্রফেসর Honoré Fragonard. ১৭৯৪ সালে শুরু করে প্রায় ২০ বছরে তিনি গড়ে তোলেন এই ব্যতিক্রমধর্মী জাদুঘর, যা তার জীবনের সবচেয়ে বড় কাজ।

কি আছে এই জাদুঘরে?

আছে লাশ-বিকৃত, বিভৎস লাশ যেগুলোর প্রায় সবই তার নিজের হাতে কাঁটাছেড়া করা। লাশগুলোকে এরপর তিনি এমন এক সিক্রেট রাসায়নিক পদার্থে সংরক্ষণ করেছেন যে আজ অবধি তার রহস্য উৎঘাটন করা সম্ভব হয়নি। তার কালেকশনে আরও আছে ক্ষতবিক্ষত পশু আর শিশুর মৃতদেহ, মৃত্যুদন্ডিত অপরাধীদের লাশ আর পাগলাগারদ থেকে আনা পাগলদের খুলি। এ এক বিশাল সংগ্রহ।

জাদুঘরটা এতটাই ভয়ংকর যে শুধুমাত্র এপয়েন্টমেন্ট করা থাকলেই এতে প্রবেশাধিকার পাওয়া যায়।

মাটার জাদুঘর




ফিলাডেল্ফিয়া, পেন্সিলভিনিয়া। প্রতিষ্ঠাতা ডঃ থমাস ডেন্ট মাটার, ১৮৫৮ সাল।

এই জাদুঘরটি বিখ্যাত এর মানুষের খুলি আর এনাটমিক্যাল নমুনার বিশাল সংগ্রহের জন্য। এর বিশেষ আকর্ষনের মধ্যে আছে মোমের তৈরি এক মহিলার মডেল যার কপাল থেকে এক শিং বের হয়ে আছে। আছে উত্তর আমেরিকার সবচেয়ে লম্বা কংকাল, মানুষের ৫ ফুট লম্বা কোলন এবং 'মোম-মানবী'র প্রস্তরীকৃত নমুনা। এই মহিলা এম্ন এক বিরল রোগে আক্রান্ত ছিল যে তার মৃত্যুর পর তার পুরো কংকাল মোমে পরিনত হয়।

জাদুঘরটিতে আরো আছে প্রেসিডেন্ট গ্রোভার ক্লিভল্যান্ডের ম্যালিগ্ন্যান্ট টিউমার, বিখ্যাত সিয়ামিজ টুইন চ্যাং এবং ওয়েং বাংকারের সংযুক্ত লিভার, এবং প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের হত্যাকারী জন উইলক্স বুথের দেহ থেকে অপসারিত টিউমার।

মুসি দুপয়ট্রান



প্যারিসে অবস্থিত এই জাদুঘরটির প্রতিষ্ঠাতা ম্যাথিউ অরফিলা যিনি ছিলেন একজন বিখ্যাত টক্সিকোলজিস্ট এবং কেমিস্ট। মানুষের শারিরীক বিকৃতি কিরকম হতে পারে, সেটা উপস্থাপন করার উদ্দেশ্যে ১৮৩৫ সালে তিনি এই জাদুঘরের প্রতিষ্ঠা করেন। এতে প্রায় ৬০০০ এর বেশি নমুনা আছে যার মধ্যে আছে মানুষের বিকৃত অংগ, সিয়ামিজ জমজ, ক্ষতিগ্রস্থ হওয়া মস্তিষ্ক আর এনাটমিক্যাল মডেল।

মেগুরো পরজীবি জাদুঘর



টোকিওতে অবস্থিত পৃথিবীর একমাত্র জাদুঘর যা তৈরি হয়েছে শুধুমাত্র পরজীবিদের নিয়ে। ১৯৫৩ সালে চালু হওয়া এই জাদুঘরে আছে প্রায় ৪৫০০০ পরজীবির নমুনা সাজানো আছে যার মধ্যে আছে প্রায় ৮.৮ মিটার লম্বা একটা টেপওয়ার্ম। যদিও শুনতে তেমন ভয়ংকর লাগছে না। কিন্তু যখন আপনি ওইসব নমুনাগুলোর সামনে দাঁড়াবেন, তখন আপনার মনে হবেই এর কোনো কোনোটা হয়তো আপনার শরীরের মধ্যেও বাসা বেঁধে আছে।

তথ্যসূত্রঃ ইন্টারনেট
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:০৩
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কঠিনতম সব চ্যালেঞ্জের মুখে বিএনপির ভবিষ্যৎ কি অন্ধকার??

লিখেছেন শেহজাদ আমান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:১০



বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...

তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।

জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির... ...বাকিটুকু পড়ুন

আমার নানা মরহুম শাহাবুদদীন মাহমুদ জায়গীরদার

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:২৫



আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

×