somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এখন ইসির উচিত তাঁর ক্ষমতার পুরোটা প্রদর্শণ করা

২৯ শে অক্টোবর, ২০১১ সকাল ১০:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইসি সরকারের কাছে গতকাল থেকে নারায়ণগঞ্জে সেনাবাহিনী চেয়েছিল আরো বেশিকছুদিন আগে আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে। সরকার বিষয়টিকে কানেও তুললনা। ভাবটা এমন, ভাই কী বলছেন কিছু শোনা যায় না। অথচ বিষয়টি নিয়ে গণমাধ্যম থেকে শুরু খুব সম্ভবত দেশের প্রতিটি মানুষই জানে, প্রচুর কথাও হয়েছে এ নিয়ে। টিভিতে অনেক টকশো-তে এই সেনাবাহিনীর প্রসঙ্গ এসেছে। জানে না শুধু সরকার! এখন আমার মতে ইসির উচিত হবে আগামীকাল নির্বাচন স্থগিত করে দেওয়া। সরকার সরকারের গোঁয়ারতুমি দেখিয়েছে এবার ইসির উচিত তার ক্ষমতা দেখানো। সেনাবাহিনী ছাড়া নারায়ণগঞ্জে সুষ্ঠু নির্বাচন আশার করা খুবই বিপজ্জনক। বিভিন্ন টিভি চ্যানেলে সাক্ষাতকারে সব প্রার্থীই আশা করে জয়ের। কিন্তু শামিম ওসমানকে এক চ্যানেলে জিজ্ঞেস করা হয়েছিল যদি নির্বাচনের ফলাফল আপনার পক্ষে না আসে তখন ফলাফল মেনে নিবেন কি না? শামিম ওসমান বলেছে সে যদিতে বিশ্বাস করে না। তখনই বুঝা উচিত জনগণের উপর যেমন তার আস্থা নেই তেমনি সাধারণ স্বাভাবিক সুষ্ঠু নির্বাচনের উপরই তার আস্থা নেই। আর সেনাবাহিনী না নামাতে গতকাল তার লোকজন মিষ্টি বিতরণ করেছে। এর পিছনেও কিছু প্রশ্ন থাকে। ওসি বদলির বিষয়টিও তার কাছে ভালো লাগে নি। শামিম ওসমান নিয়ে টিভি চ্যানেলে আরেকটা বিষয় দেখলাম, সাংবাদিক কিংবা আইভি কিংবা তৈমুরের কোন প্রশ্নে যদি সে ব্যাকফুটে চলে যায়, বিব্রত হয়, তার কুকর্ম উঠে আসে তখন সে দুটি উপায় অবলম্বন করে। হয় নিজের বাপ দাদার সাফাই গাওয়া শুরু করে না হয় হঠাৎ করে ঐ মুহূর্তে আল্লাহর উপর তার অগাধ বিশ্বাস নেমে আসে। প্রথমটি সে বলতেই পারে কিন্তু এই হঠাৎ ধার্মিক বনে যাওয়ার বিষয়টি তার ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। এদেশের মানুষ একটু ধর্মপ্রিয় বলে এভাবেই অসৎ লোকগুলো ধর্মকে নিজের স্বার্থে ব্যবহার করে।
যাই হোক, এই মুহূর্তে ইসির উচিত তার এখতিয়ারের পুরো ক্ষমতা প্রদর্শণ করা, সেনাবাহিনী নারায়ণগঞ্জে না নামা পর্যন্ত নির্বাচন স্থগিত রাখা। ইসিকে সহযোগিতা না করে সরকার কিন্তু নিজের বিপদ নিজেই ডেকে আনছে। জনগণের জন্যই কিন্তু সরকার, সরকারের জন্য জনগণ নয়-এটা ভুলে গেলে কী হয় অতীত থেকে সরকারের এই শিক্ষাটা আবারো নেওয়া উচিত।
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ শরৎ বন্দনা

লিখেছেন ইসিয়াক, ১১ ই জুন, ২০২৬ রাত ১১:৫৯


শরৎ এলেই আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা
দিনমণি আর মেঘমালার লুকোচুরি খেলা।

রুম ঝুমঝুম নূপুর পায়ে ছুটছে নদীর ঢেউ
ভাটিয়ালি গাইছে গান অচিন সুরে কেউ।

বিলে ঝিলে শাপলা পদ্ম... ...বাকিটুকু পড়ুন

×