এয়ারটেল-এর উচিত বাংলাদেশ থেকে বিজনেস গুটিয়ে ফেলা। কারণ এইরকম ফালতু নেটওয়ার্ক নিয়ে ব্যবসার নামে কাস্টমারদের সঙ্গে প্রতারণা করার চেয়ে ব্যাবসা না করাই ভালো। আমার আব্বা-আম্মা সৌদি আরব গেছে হজ্জ্ব-এ। আমি গত কয়দিন ধরে তাদের কল দিচ্ছি এয়ারটেল পোস্টপেইড থেকে। কিন্ত প্রতিবারই একই কথা। নেটওয়ার্ক ফেইলিউর কিংবা রং নাম্বার। এরপর আমি আমার সাধারণ গ্রামীনফোন প্রিপেইড থেকে কল দিলাম একই নাম্বারে কল চলে গেলো। আমার জিপিতে টাকা ছিলনা বেশী। তাই কল কেটে গেল। এরপর আবার এয়ারটেল থেকে কল দিলাম। এয়ারটেলের একই কথা, নেটওয়ার্ক বিজি অথবা রং নাম্বার। এরপর কাস্টমার কেয়ার এ ফোন দিলাম। খুব ভদ্রব্যবহার! স্বাগতম-টাগতম জানিয়ে অস্থির। সমস্যা বললাম। সমস্যা লিখে নিল। এরপর বলল স্যার আগামী ৪৮ঘন্টার মধ্যেই আপনার কপ্লেইন ঠিক হয়ে যাবে। বুঝুন অবস্থা। ৪৮ ঘন্টা! আজকের যুগে এসে কেউ যদি বলে এইরকম সামান্য একটা সমস্যার সমাধান করতে ওদের ৪৮ ঘ্ন্টা লাগবে তাহলে কেমন লাগে! আজ যদি আমার সমস্যাটা আরো বেশি সিরিয়াস হতো?
শুধু ভালোবাসর টানে পাশে এনে বুলি আওড়াতে আওড়াতে মুখে ফেণা বের না করে সেবার দিকে খেয়াল করা উচিত। মানুষ মোবাইল ব্যবহার করে নিজেদের স্বার্থে, কারো ব্যবসা বাড়ানোর জন্য নয়। কলরেট কম হলেই সব হয়ে গেলনা। প্রয়োজনের সময় সেবাটাই আসল। এটা এয়ারটেলের মাথামোটা কর্তৃপক্ষকে বুঝানোর কী কেউ আছে? এই অবস্থা চলতে থাকলে অচীরে এইসব ফালতু ভালোবাসার টান ছিড়া মানুষ ছুঁড়ে ফেলে দিবে। মানুষের ঠেকা পড়ে নাই! বাজারে অনেক মোবাইল অপারেটর আছে। বিজ্ঞাপন দিয়েই যদি শুধু ব্যবসা করা যেত তাহলে মানুষ পণ্যের মান না বাড়িয়ে শুধু বিজ্ঞাপনের মানই বাড়াতো। আর ভালো জিনিসের বিজ্ঞাপন লাগে না। মানুষের মুখে মুখে তাদের প্রচার হয়ে যায়। আর খারাপ জিনিসের প্রচারও মানুষের মুখে মুখে হতে বেশিক্ষণ লাগে না!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


