somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রতিশোধের আনন্দ

১১ ই নভেম্বর, ২০১১ রাত ৩:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকের রাতটা যে অনেক ভয়ঙ্কর হবে, তা আমি আগেই টের পেয়েছিলাম। সেরকম একটা গা হিম করা রক্ত¯্রােত শিড়দাড়া বেয়ে জানিয়ে গেছে আমাকে। এর আগেও বিষয়টা অনেকদিন সহ্য করেছি। ঠিক করেছি আজকে আর সহ্য করবো না। এর একটা ব্যবস্থা আজ রাতে আমাকেই করতে হবে। হ্যাঁ আমাকেই করতে হবে, এবং সেটা স্বহস্তেই।
আমার এলাকায় এসে আমার সঙ্গে বেয়াদবি! আমি মোটেও বরদাস্ত করবো না আর।
আমি ভুলে যাইনি গত কয়দিনে আমার শরীরে ওদের অত্যাচারের দাগ। এখনো লাল লাল ছোপ ছোপ দাগ রয়েছে শরীরে। আজ শপৎ নিয়েছি, আজ আর শুধু পড়ে পড়ে অত্যাচার সহ্য করবো না। আজ এর একটা বিহিত করবোই করবো। তাই আজ প্রতিশোধ নিবো। আজ রাত হবে প্রতিশোধের রাত। প্রচ- ভয়ানক সে প্রতিশোধ। প্রতিশোধ নেয়ার আনন্দে ভাসবো আমি।
প্রতিটি মুহূর্তে চোখের সামনে ভেসে উঠেছে কিলবিলের সেই দৃশ্য। যেখানে একাই খতম করেছে অসংখ্য শত্রুকে, লাশ বানিয়ে ফিরে এসেছে বীরদর্পে। আজ আমার মনেও বেজেছে প্রতিশোধের সেই সুর। মাথায় আজ রক্ত চড়েছে আমারও।
তাইতো কিছুক্ষণ আগে একে একে খুন করেছি শত্রু পক্ষের সবকটাকে।
এখন অপেক্ষা করছি লাশগুলোর একটা গতি করার জন্য।
একটু আগে নিজের এই বীভৎস চেহারা দেখে আমি নিজেও আঁৎকে উঠি। নিজেকে এইরকম এর আগে কখনো দেখিনি।
এখন আমার সামনে পড়ে আছে দশ-বারটা লাশ। লাশের গায়ে শুকিয়ে উঠেছে লাল লাল রক্ত।
বীভৎস সব লাশ। কারো ঘাড় থেকে মাথা আলাদা।
কোনটার শরীর থেঁতলে গেছে দেয়ালে।
কোনটার হাত-পা সব আলাদা, পড়ে আছে শুধু নিথর দেহ। যে দেহ একটু আগেও ছিল সচল।
মাটিতে পড়ে কাঁপতে কাঁপতে চোখের সামনেই স্থির হয়ে গেল কয়েকটা।
প্রতিদিনের মতো আজও ওরা একসাথে ঘিরে ধরেছিল আমাকে।
কিন্তু আজ আমি অন্যদিনগুলোর মতো পালিয়ে যাইনি। ভয়ে লুকিয়ে ফেলিনি নিজেকে।
তখন চারিদিকে শুনশান নিরবতা।
দূর থেকে ভেসে আসে ঝিঁ ঝিঁ পোকার একটানা ডাক।
হঠাৎ হঠাৎ ধেয়ে উত্তরের বাতাসে গায়ের লোম দাঁড়িয়ে যায়। কয়েকটা বিল্ডিং-এর পর বটগাছ এর ডালে বসা হুতোম পেঁচা ডেকে উঠলো দুইবার।
সাপে ধরা একটা ব্যাঙ বার কয়েক ডেকে একেবারে চুপ হয়ে গেল। আজ রাতটা ওদের মৃত্যুর বারতা নিয়ে এসেছিল।
জনমানব শুন্য এই নগরীর রাতে আমি একমাত্র জেগে আছি। অপেক্ষা করেছি শত্রুর জন্য। যেভাবে শিকারের অপেক্ষায় থাকে শিকারি। রাত্রি তখন দ্বিপ্রহর।
একদল কুকুর হঠাৎ হঠাৎ রক্ত হিম করা স্বরে ডেকে উঠছে। চারিদিকেই গা ছম ছম একটা ভাব।
আজ শপৎ নিয়েছিলাম, লড়বো বীরের মতো। শেষ পর্যন্ত বীরের মতোই লড়েছি। নিজ হাতে খতম করেছি সবকটা খুনে বদমাশকে। আজ মাথায় খুন চেপেছিল। সিনেমার হিরোর মতো হঠাৎ হিতাহিত না ভেবে আক্রমণ করে বসি আমি। আমার অতর্কিত আক্রমণে ভ্যাবাচেকা খেয়ে যায় সবকটা। ফলে সুযোগটা চলে আসে আমার হাতে। এরপর একে একে হত্যা করি সবকটাকে।
এখন আমার সামনে শুধু পড়ে আছে দশ-বারোটা ছিন্নভিন্ন নিথর দেহ। পিঁপড়েরা দলবেধে একটা একটা করে বয়ে নিয়ে যাচ্ছে দেহগুলো, আলাদা করা মাথা, দেহ থেকে বিচ্ছিন্ন হাত-পাগুলো।
প্রতিদিন রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে আসা ঘুমের ঘোরে রক্তচোষা এই মশাগুলোকে মেরে আজ প্রতিশোধের যে তৃপ্তি পেয়েছি তা কখনো ভোলার নয়।


সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০১১ বিকাল ৫:০০
১১টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ শরৎ বন্দনা

লিখেছেন ইসিয়াক, ১১ ই জুন, ২০২৬ রাত ১১:৫৯


শরৎ এলেই আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা
দিনমণি আর মেঘমালার লুকোচুরি খেলা।

রুম ঝুমঝুম নূপুর পায়ে ছুটছে নদীর ঢেউ
ভাটিয়ালি গাইছে গান অচিন সুরে কেউ।

বিলে ঝিলে শাপলা পদ্ম... ...বাকিটুকু পড়ুন

×