সুন্দরবন সেরা ৭-এ আসতে পারে নি। এটা নিউজ। এটা মানুষের তৈরি একটা লিস্ট। এটাতো আর প্রকৃতির তৈরি কোন লিস্ট না। প্রকৃতির কাছে তার প্রতিটি সম্পদই সুন্দর। যেমন মায়ের কাছে সুন্দর তার প্রতিটি সন্তান। যা হয়নি হয়নি, সেটা নিয়ে আফসোস করে লাভ নাই। আমাদের ঢোল আমাদেরই পেটাতে হবে। অন্যের আশায় থাকলে এমনই হবে। এইখান থেকে গোটা বাঙ্গালীর আজ জিদ ধরে নিজের দেশটাকে পৃথিবীর সেরা সুন্দর দেশ বানানোর পরিকল্পনা করা উচিত। এর জন্য কিন্তু খুব বেশি কিছু করার প্রয়োজন নাই। প্রতিটি মানুষ যদি তার চারপাশের ৫০ বর্গগজ পরিস্কার ও সুন্দর রাখে তাইলে কিন্তু গোটা দেশটাই একদিনে সাফ হয়ে যেতে পারে। সবাই যদি নিজেদের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় ১০ টাকা করে চাঁদা দেয় তাহলে যে অর্থ হবে তা দিয়ে গোটা দেশের চেহারায় বদলায়া ফেলা সম্ভব। ঢাকায় শুরু করতে হবে বুড়িগঙ্গা দিয়ে। আমি খুব অবাক হই, আমাদের দেশের শিল্পিরা এত এত গান গান কিন্তু কেউ বুড়িগঙ্গা নিয়ে গান বাধেন না, কেউ সুন্দরবন নিয়ে গান বাধেন না, কেউ কক্সবাজার, কুয়াকাটা, জাফলং, বান্দরবান, রাঙ্গামা্টি নিয়ে গান বাধেন না।
দেশটাকে রাজনীতিবিদদের মতো শুধু কথায় নয়, অন্তর থেকেও ভালোবাসেত হবে। আসুন আমরা আমাদের এই হতভাগ্য দেশটার জন্য নিজেরাই কিছু শুরু করি। আমরা যারা ফেইসবুকে, ব্লগে লিখি, যারা তরুণ, যাদের রক্তে এখনো পুরোনোকে ভেঙ্গে নতুন করে গড়ার স্পৃহা আছে। শুরু করলেই হবে। ফলাফলের চিন্তা বাদ দিই আসুন শুরু করি। দলবেধে একেকদিন একেক এলাকায় অভিযান চালানো হবে। মানুষকে সচেতন করতে হবে। আমাদের রাজনীতিবিদ, সরকারের দিকে তাকিয়ে থেকে কোন লাভ হবে না। ওরা হচ্ছে দুধের মাছি। ক্ষমতায় আসে লাভের গুড় খেতে। আখ চাষ করতে নয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


