আমি অপেক্ষায় আছি দুই নেত্রীর স্বাভাবিক মৃত্যুর জন্য। কারণ ওনাদের বয়স হয়েছে আর বেশীদিন হয়তো বাঁচবেন না। এর মানে এই নয় যে আমি ওনাদের মৃত্যু কামনা করছি। যা সত্য তা বোধহয় স্বাভাবিকভাবে মেনে নেয়া উচিত। কেউ সারাজীবন বেঁচে থাকতে পারবেন না, এমনকি দেশের সবাই যদি তার মৃত্যু না হওয়ার জন্য দোয়াও করেন। স্বাধীনতার চল্লিশটি বছর পরও আজও স্বাধীনতার কোন লক্ষ্যই পুরোপুরি পূরণ হয়নি। আমার মনে হয় এই দুই নেত্রীর মৃত্যুর(স্বাভাবিক) পর দলদুটি নেতৃত্ব সংকটে পড়বে। দুটি দলের জন্যই আসবে একটি কঠিন সংকটময় জীবন। তখন অনেক বিচিত্র ঘটনাও ঘটার সম্ভাবনা আছে। সঠিক নেতৃত্বের অভাবে এবং নেতৃত্বের সংকটাবস্থায় দলদুটিতে ব্যাপক ভাঙ্গন হওয়ার একটা চান্স আছে। তখন হয়তো একটা প্রগতিবাদী শক্তিশালী তারুণ্যনির্ভর কোন তৃতীয়দলের আবির্ভাব হতে পারে। আবার মৌলবাদী কোন তৃতীয় শক্তিও মাথা তুলে দাঁড়িয়ে যেতে পারে। তবে যাই হোক, বাংলাদেশ আরেকটা বড় সংকটময়, ক্রান্তিকালের খুব কাছাকাছি চলে এসেছে। আশার কথা হচ্ছে, ইতিহাস মতে এইরকম ক্রান্তিকাল পেরুলেই একটা সত্যিকারের সোনালী দিনের নতুন সূচনা হয়। আশা করি আমাদের দেশেও কোন মৌলবাদী তৃতীয়পক্ষ মাথা তুলে দাঁড়ানোর আগেই তারুণ্যনির্ভর কোন সত্যিকারের দেশপ্রেমিক সংগঠন দেশের দায়িত্ব কাঁধে তুলে নিবে।
আমাদের জন্য অপেক্ষা করছে একটা কঠিন ক্রান্তিকাল
দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল
দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন
দ্যা ফায়ার অফ মাই সউল
আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
ফিফা বিশ্বকাপ ২০২৬
ফিফা বিশ্বকাপ ২০২৬
[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]
আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন
আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন
কবিতাঃ শরৎ বন্দনা

শরৎ এলেই আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা
দিনমণি আর মেঘমালার লুকোচুরি খেলা।
রুম ঝুমঝুম নূপুর পায়ে ছুটছে নদীর ঢেউ
ভাটিয়ালি গাইছে গান অচিন সুরে কেউ।
বিলে ঝিলে শাপলা পদ্ম... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।