আমিঃ আমার Dutch Bangla Bank (৫ বছর আগের)এর কার্ড নষ্ট হয়ে গেছে।
কাস্টমার কেয়ার থেকে এক সুকন্ঠী, "স্যার আপনি যে শাখা থেকে একাউন্ট করেছেন সেখানে যোগাযোগ করতে হবে"।
আমিঃ নতুন কার্ড নিতে কি এখন আমাকে সিলেট যেতে হবে ?
জবাবঃ "আমি খুবই দুঃখিত স্যার,নিয়মটাই এমন"।
আমিঃ তাহলে একাউন্ট বন্ধ করতে হলে কি করতে হবে বলেন।
জবাবঃ "স্যার আপনি যে শাখা থেকে একাউন্ট করেছেন সেখানে যোগাযোগ করতে হবে"।
আমিঃ আপু আমার চেকবাই আছে, ঐটা দিয়ে ঢাকা থেকে টাকা উঠানো যাবে তো? নাকি সিলেটে গিয়ে টাকা তুলে আনবো ?
জবাবঃ "স্যার কি ঠাট্টা করছেন?"
আমিঃ আপনারা করলে সমস্যা নাই, আমরা করলে দোষ?......................

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




