somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেডিকেল কলেজ হাসপাতালে চুরি-ছিনতাই রোধে বৈধ ডাকাত নিয়োগ ।

১৬ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গ্রাম থেকে আমাদের পাশের বাড়ির জামাল চাচা হাসপাতালে এসেছেন তারঁ স্ত্রী এবং নবজাতক শিশুকে নিয়ে।আমি খবর পেয়ে হাসপাতালে গেলাম দেখতে ।জরুরী বিভাগ পার হয়ে দেখলাম একটা নতুন গেইট ।গেইটের এইপাশে মানুষের বিরাট ভিড় ।ঐ পাশে ৮ জন লোক পুরাতন পুলিশের পোশাকে । গেইটের কাছে গেলে বললো পাশ নিয়ে আসেন।পাশ কোথায় পাওয়া যায় ?
ঐ পাশের রুমে ।
কিন্তু ঐ পাশের রুমে তো কোনো লোক নেই।
তাহলে অপেক্ষা করেন।
আমার মেডিকেলের বন্ধুকে কল দিলাম ।
আমি অপেক্ষা করছি আর দেখছি তাদের কাজকর্ম।

গ্রামের অসহায় মানুষজন রোগীর খাবারের জন্য এমনকি ঔষুধের জন্যও বাইরে যেতে পারছে না পাশ ছাড়া ।কিসের পাশ ?
লাল পোশাকের লোকগুলোর হাতে যে যা পারছে দিয়ে বের হয়ে আসছে অথবা ঢুকে যাচ্ছে ।অনেকে তর্ক-বিতর্ক করছে ।তখন তারা উপরে সাইনবোর্ড দেখিয়ে দিচ্ছে ।যা পড়তে পারছে তারা বুঝতে পারছে সরকারের স্বাস্হ্য সেবাকে সাধারন জনগন হতে দুরে সরানোর দলিল এটি ।সাইনবোর্ডে লেখা আছে রোগীর সাথে দর্শনার্থীদের দেখা করার শীতকালীন সময় ৩ টা হতে ৫ টা।আদেশক্রমে কর্তৃপক্ষ।

আমার বন্ধু এসে ' পুলসেরাত পুল ' পার করলো ।মেডিকেলের বন্ধুকে জিজ্ঞেস করলাম এই সিস্টেম কবে থেকে চালু হলো কেনো চালু হলো ?

গত মাস থেকে হাসপাতালে চুরি-ছিনতাই বেড়ে যাওয়ায় এ ব্যবস্হা নেয়া হয়েছে ।

আমি না হেসে পারলাম না।বন্ধু কে বললাম চুরি-ছিনতাই রোধে তাই বৈধ ডাকাত নিযোগ দেয়া হয়েছে।

বন্ধু হেসে যোগ করলো ঠিক বলেছো , চুরি- ছিনতাই তো কমেই নি বরং শুরু হয়েছে তাদের নতুন অত্যাচার।

তারপর বন্ধুকে নিয়ে আমার রোগীর নির্ধারিত ওয়ার্ডে গেলাম।জামাল চাচার সঙ্গে একজন তর্ক করছে ।আমি জিজ্ঞেস করলাম কী হয়েছে ?

চাচা বললো , " বাচ্ছাকে ডাক্তার মেডাম কইছে গ্লাসের ভিতর রাখতে কিন্তু উনি টাকা চায় ২০০ "
বন্ধু তাকে ধমক দিলে ঐ লোক বলে ,না স্যার সবাই কিছু দেয় চা-পান খাবার জন্য ।তাই চাইছিলাম।

বন্ধু চিকিৎসা কাগজ হাতে নিয়ে আমাকে বুঝালো , বাচ্ছার সম্ভবত জন্ডিস হয়েছে ।বাচ্ছার মা এবং বাচ্ছার বিভিন্ন টেস্ট দিয়েছে ।টেস্ট আসলে স্যার দেখাতে হবে ।আমি রাতে এসে আবার দেখে যাবো ।

বাচ্ছা মাকে টেস্ট করানোর জন্য লিফটে গেলে ।লিফটম্যান ৫০ টাকা চায়।

আমি তর্ক করলে চাচা বলেন ,আসার সময়ও টাকা দিতে হয়ছে ।ঝগড়া করার দরকার নেই বাবা কয়টা টাকা দিয়ে দাও ।২০ টাকা দিয়ে থাকে ম্যনেজ করতে হয়।

রাতে গিয়ে দেখি জামাল চাচার মন খারাপ।চাচা কাতর কন্ঠে বলে আজ সারা দিনে ৭ টা শিশু মারা গেছে ।আমি তাকে সান্ত্বনা দেই । বাঁচা -মারার মালিক আল্লাহ ।হায়াৎ থাকলে ইনশাআল্লাহ চিকিৎসায় ভালো হয়ে যাবে।

চাচা বলে যেতে থাকেন ,এখানে কারো তেমন সাহায্য পাওয়া যায় না ।তোমার মায়ের কথায় আমি হাসপাতালে আসি ।আমার ফুটফুটে মেয়েটা হাসপাতলে ভর্তির সময় ছিলো সাড়ে তিন কেজি এখন ২৪ ঘন্টায় হয়েছে ২ কেজি ।সারা জীবন তো কবিরাজ দিয়েই কাজ চালাইতাছি কোনো সমস্যা হয় না আবার এতো ঝগড়া-ঝাটিও করতে হয় না।

আমি চাচাকে বললাম ,আম্মা সরকারি হাসপাতলের খরব জানে না।জানলে হয়তো পাঠাতো না ।

আমি কাউকে সরকারী হাসপাতালে আসতে বলি না ।
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×