সবাই কে পহেলা বৈশাখের শুভেচ্ছা । বাঙালি সংস্কৃতির চিরায়িত একটি অংশ এই পহেলা বৈশাখ । বহু দিন ধরে বাঙালি জাতি অনাড়ম্বর ভাবে পালন করে আসছে এই উৎসব । তবে সংস্কৃতির এই অংশটিকে কিছু ধর্মবিদ্বেসীরা নানা ভাবে প্রশ্ন বিদ্ধ করে চলছে । সম্রাট আকবর ৬৯৩ হিজরি সনে বাংলা সনের প্রবর্তন করেছিলেন বলে কথিত আছে । সেই থেকে বাঙালিরা এই বাংলা সনের প্রত্যেকটি মাসকে ধারন করে আছে । এখন কথা হল, এই বাংলা সনের সাথে, বাংলার এই ঐতিহ্যের সাথে ইসলামের কি সম্পর্ক । বাঙালি ঐতিহ্যের সাথে হিন্দুত্ববাদের কি সমপর্ক । মুসলমান হতে হলে নিস্চই এরাবিয়ান হতে হবে না, তেমনি হিন্দু হলে নিস্চই হিনদুস্তানি হতে হবে না । এদেশের জলবায়ুর সাথে হিজরি মাসের হিসাব মিলানো অনেকটা বৈপরিত্য লক্ষ্য করা যায় । কিন্তু কৃষি ভিক্তিক এই সমাজ বাংলা সনের প্রত্যেকটি মাসকে ওতপ্রতভাবে জড়িয়ে নিয়েছে । ষড়ররতুর এই দেশে প্রথম মাসের প্রহম দিনটিকে বরন করে নেয়াটাই স্বাভাবিক । প্রত্যেক জাতিরই নিজস্ব সংস্কৃতি আছে এবং প্রত্যেক জাতি সেটা নিজেদের মত করে উৎযাপন করে থাকে, বাঙালি জাতি ও তার ব্যাতিক্রম নয় ।
যেমন আমাদের গ্রামীণ এলাকায় বৈশাখ এলে বৈশাখের দিন
১) চৈত্র মাসে রান্না করে বৈশাখে খাওয়া
২) সকাল থেকে মেয়েরা দল বেধে বিভিন্ন রকমের শাক সবজি সংগ্রহ করে
৩) নতুন পোষাক পরা
৪) কোন ধার দেনা পাওনা বন্ধ
৫) সারাদিন কারো সাথে মিথ্যা বলা যাবে না
৬) সাদ্ধ্যমত ভাল মানের আহার গ্রহন করা
ইত্যাদি ইত্যাদি ইত্যাদি
অর্থাৎ বৈশাখের এই প্রথম দিনটি যেভাবে কাটবে বছরের প্রতিটিদিন সেভাবেই কাটবে ।
এই যে একটি বিশ্বাস, আপনি এটাকে কুসংস্কার বা যাই বলুন না কেন, এটা আসলে বাঙালি সংস্কৃতির প্রতি একধরনের শ্রদ্ধা । ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির সাথে ধর্মের কোন সম্পর্ক থাকতে পারে না ।
আসলে যারা এসবের সাথে ধর্মকে গুলিয়ে ফেলতে চায় তারাই বেশি ধর্মকে ছোট করছে । আমি আমার জায়গা থেকে ধর্ম পালন করছি আপনি আপনার জায়গা থেকে । পান্তা ইলিশ খা ওয়া ধর্ম বিদ্বেসী কাজ, নাগর দোলায় উঠা ধর্ম বিদ্বেসী কাজ, নতুন পোশাক পরা ধর্ম বিদ্বেসী কাজ । আরে ভাই লবন ছাড়া নিস্চই তরকারি খান না । জিবনকে উপভোগ করতে হলে নিস্চই এসবের প্রয়োজন আছে । কোন জাতি তাদের নিজস্ব সত্তাকে হারিয়ে যেতে দিতে চায় না, আর আমরা ও চাই না । আপনি চাইলে আগামীকাল ইলিশ মাছের বদল লইট্টা মাছ দিয়ে গরম ভাত খেতে পারেন, আমরা পান্তা ইলিশ খাবই ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





