যৌবন
০৩ রা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তোমার জন্য সৃষ্টি ওগো
তোমার জন্যই মরণ।
তোমারই জন্য এই জীবনে
হয় যে হৃদয় হরণ। ।
তুমিই ডাকো বাঁকা ইশারায়
ডাকো নিশীথ রাতে।
থাকো কখনও স্বপ্ন হয়ে
সঙ্গহীনার সাথে। ।
ভ্রমরা চোখে কাজল টানা
মরণ যেন ডাকে।
নিজেরে দিই জলাঞ্জলী
স্মিতা ঠোঁটের ফাঁকে। ।
দুচোখে তোমায় দেখিনা ওগো
তবুও তুমি আছো।
স্পর্শ তোমার পাইনা কভু
তবুও তুমি আছো। ।
অনুভূতিটাই আবেগ আনে
ছন্দ আনে মনে।
জীবন-ছন্দ হারাই কখন
বুঝিনা আনমনে। ।
তোমাতেই মোরা নিস্বঃ ওগো
তোমাতেই সঁপি মন।
তোমারই পুশানে পোড়ে যে হৃদয়
তোমাতেই জ্বলে তন্।
তোমারই জ্বালায় পুড়লো রাধা
হলো যে মীরা যোগীনি।
বিষ্ণুপ্রীয়া তোমায় পেয়েও
হলোনা নিমাই-সঙ্গীনি।
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাতটি ছিল নিকোটিনে ভেজা
ধোঁয়ার ভেতরে তোমার অবয়ব হঠাৎ উধাও হয়ে গেল
চাঁদ তখন লাল আর ঠিক আমার ফুসফুসের মতোই ক্লান্ত।
তুমি আলো হয়ে রইলে, আমি অবাধ্য আলোর ফসিল
আমি...
...বাকিটুকু পড়ুন
আজ বৃষ্টি তাকে প্রথম ছুঁয়েছে। ওর স্পর্শে তার সমস্ত সত্তা যেন হীরের মত স্বচ্ছ স্ফটিকে ছেয়ে গেছে। বৃষ্টি বলেছে, সে আকাশের কাছে গিয়েছিল। মেঘের কাছে...
...বাকিটুকু পড়ুনআচ্ছা, আপনাদের মধ্যে যারা কলকাতায় যাতায়ত করে থাকেন তারা স্হানীয়দের কাছেকি এই প্রশ্নটির মূখোমুখী হয়েছেন নিয়মিতভাবে: দেশভাগের সময় বাংলাদেশকে দেয়া হয়েছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ আর ভারতকে দেয়া হয়েছিলো খুলনা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন...
...বাকিটুকু পড়ুন
প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর
আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন