লেখালেখি পরিশ্রম সাধ্য কাজ,অনেক কষ্ট কইরা টাইপ করা লাগে।আঙ্গুল টন টন করে,মাথা ব্যাথা করে সামান্য,অ্যাসাইনমেণ্ট গুলা করতেই লাল সুতা বাইর হয়া যায় তার উপর হুদা কামে লেখালেখি করার শখ আমার নাই।আমার বাপ/মা ব্লগে আইডি খুলাটারে ভালো চোখে দেখবে না।আমার বন্ধু বান্ধবের জ্বালায় আমার বাপ/মা অস্থির তার উপর এইখানেও যদি কিছু নতুন বন্ধু জুটাই তাইলে তো হইসেই।'তাইলে ব্লগে আইডি খুললাম ক্যান' এই প্রশ্ন আসতে পারে।উত্তর হইলো-রাজনীতি।
বাপ প্রাক্তন জাসদ কর্মী,খুব ডেডিকেটেড ছিল বলবো না,তবে প্রচুর পড়াশোনা করেছেন এই বিসয়ে।ঘর ভর্তি বই পুস্তক ছোটবেলা থেকে।তাই বাপ কে ফলো করতে গিয়ে সাম্যবাদ সমাজতন্ত্র বিষয়ক কঠিন একটা ঝোঁক সৃষ্টি হয়েছিল মনের ভিতর।ক্লাস সিক্সে যখন সবাই নারী শরীরের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করতো তখন আমি নিজেকে ডুবিয়ে ফেলেছি পুস্তক সাগরের ভিতর।কলেজ লাইফেই ছাত্র মৈত্রীতে যোগদান করি।১ম দিনেই আমার চক্ষুচড়ক গাছ।শিবির নেতার সাথে মৈত্রী নেতার অপূর্ব বন্ধুত্ব চোখে খুব লেগেছিল, পরে যতই ভিতরে ঢুকেছি ততই ঘেন্না ধরে গেছে আমাদের দেশের সমাজতান্ত্রিক দল গুলোর ভিতর।রাজশাহীর প্রতাপশালী শিবির ক্যাডাররা যখন ক্লোজ ফ্রেন্ডরে নাস্তিক হওয়ার কারনে কলেজ মাঠে ধুমসে পিটাইল তখন আমার নেতার বক্তব্য শুনে সেই রাস্তায় আর পা বাড়াই নাই।এরপর ছাত্রলীগ।এরাও ভণ্ড,তবে শিবির পিটানোর প্রতি এদের ডেডিকেশন ছিল।পিছ ফিরে তাকাই নাই আর।ওই সময়টা ছিল আমার জীবনের অন্ধকারতম অধ্যায়।শিবির প্রতিরোধের নামে একের পর এক কুকাম করে একটা সময়ে বুঝলাম যে আমি একটা অমানুষ হয়ে গেছি,কিন্তু ততদিনে দেরী হয়ে গেছে।কিন্তু এত কিছু করলেও দেশ কে বদলানোর স্বপ্ন ছাড়তে পারি নাই।নানা ঝামেলার কারনে বাপজান বলল দেশ ছেড়ে চলে যা।অন্য কোথাও থাক,দেশ কে চেঞ্জ করার আগে নিজে চেঞ্জ হ,পড়াশোনা কর।এই ছাত্র রাজনীতি দিয়ে দেশের পরিবর্তন সম্ভব না।এই রাজনীতি দিয়ে তুই বড়োজোর একটা থানা কমিশনার হবি কোনদিন।
মালয়েশিয়ায় ইঞ্জিনিয়ারিং পড়তে এসে অনলাইনে চোখ বুলাতেই অদ্ভুত কিছু জিনিস দেখলাম।দেখলাম কিছু পোলা দেলু রাজাকাররে নিয়া ফাল দিতেসে,কেউ কেউ আবার দেশ টারে পাকিস্তান বানানির ট্রাই নিতেসে। ফেসবুক ভরা অপপ্রচার দেখে মাথা ঠিক থাকল না।ভাব্লাম কিছু একটা করা লাগবে।এই কিছু একটা করার চিন্তা আমার মাথা থেকে এখনো সরে নাই।চিন্তার এই কুড়কুড়ানি থেকেই ব্লগে আসা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


