somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি গল্প

১০ ই নভেম্বর, ২০১২ বিকাল ৩:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মেয়েটা সাইবেরিয়া তে গীটার বাজাত,কানে দুল,হাতে এক গাদা বালা,জিন্সের প্যান্ট,আর ফরসা হাতে সিগারেট।কয়েকটা টান দিত তারপর হাত পা ছুড়ে গান গাইত।সাইবেরিয়া ছিল মাল্টিমিডিয়া ইউনিভার্সিটির ছেলে মেয়ে গুলার আড্ডা দেওয়ার ক্লাব।মালয়েশিয়ার শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ারিং ভার্সিটি এটি।আর তাদের প্রাণের আড্ডা চলত ওইখানে।সাইবেরিয়াতে সবার মধ্যমণি ছিল মেয়েটি।পরিবেশ ও পরিস্থিতির সাথে সম্পূর্ণ মানানসই।সাইবেরিয়াতে আরও একটি ছেলে আসতো রোজ।একা একটি কোনা তে পরে থাকতো।কারও সাথে কথা বলত না।খাওয়া দাওয়া করে সস্তা সিগারেট টানত। মেয়েটার দিকে দুই একবার তাকিয়েছে ছেলেটি,কিন্তু কোন ভাবান্তর হয় নাই। সারাটা সময় সে যেন কি ভাবে,কি যেন চিন্তা করে। বরং মেয়েটির চীৎকার চেঁচামেচি তার চিন্তায় ছেদ ঘটায়।মাঝে মাঝে দাবা খেলে সে দারোয়ানের সাথে।তার মতে ভদ্রলোক বেশ ভাল খেলোয়াড়।মেয়েটা প্রায়ই দেখে ছেলেটিকে।কোন বন্ধু নাই,একা আসে,একা যায়। কোন বান্ধবীও নাই। এই গল্পটি সম্পূর্ণ বিপরীত দুটি চরিত্রের ২ জন মানুষ কে নিয়ে লিখা।

সেইদিনও ছেলেটি দাবা খেলছিল। কিন্তু দাবা বোর্ডের থেকে মানিব্যাগের দিকে তার মনোযোগ ছিল বেশি। আজ অনেক টাকা খরচ হয়ে গেছিল। মাঝারি মানের ব্যবসায়ী বাবা ছেলের মুখের দিকে তাকিয়ে দেশের বাইরে পাঠিয়েছেন বটে,কিন্তু ছেলেকে প্রাচুর্যে রাখার মত ক্ষমতা তার নাই। এইজন্য ছেলেটাকে খুব কষ্ট করে চলতে হয়। সারাটা মাস কিভাবে কাটবে এই ভাবতে ভাবতে কখন যে সে হেরে বসে তা খেয়াল করেনি। এমনকি সে খেয়াল করেনি যে আজ মেয়েটা বার বার তার দিকে তাকাচ্ছে। খাওয়া শেষে ছেলেটা রওয়ানা দেয় রুমের দিকে। অনেকেই সাইবেরিয়া ফ্ল্যাটে থাকে। কিন্তু ওখানে ছেলেটার কাছে বিলাসিতা। সে থাকে ইউনিভার্সিটি হোস্টেলে। অনেকটা পথ হাঁটতে হয় তাকে। বিল মিটিয়ে সে সিগারেট ধরিয়ে রওয়ানা দেয়। কিন্তু হটাতই পিছন থেকে কে যেন ডাকে তাকে,
-এক্সিউজ মি,লাইটার আছে?
ইংরেজি তে জিজ্ঞেস করে মেয়েটি।ছেলেটি পকেট থেকে লাইটার দিতে গিয়ে অনেক গুলা খুচরা পয়সা বের করে আনে। লাইটার হাতবদল হতেই মেয়েটা জিজ্ঞেস করে,
-আমি দিয়ানা,দিয়ানা জেমস। কাজাখিস্তান থেকে।
-আমি তুর্য, আমি বাংলাদেশি।
-তুমি বাংলাদেশি?আমি তো ভেবেছিলাম তুমি ইন্ডিয়ান বা অন্য কথাও থেকে?
-না।
কোন কথা বলে না মেয়েটা, চুপ করে থাকে। ২ সেকেন্ড ছেলেটা অপেক্ষা করে বলে ,
-তুমি কোথায় থাক?সাইবেরিয়া তে?
মেয়েটা কোন কথা না বলে মিষ্টি করে একটা হাসি দেয়। তুর্যর পেটের ভিতর আবার সেই অনুভূতি,সেই পুরানো হাসি। সেই পুরানো অনুভূতি, তুর্য কোন রকমে বলে উঠে,
-কাল আমার ক্লাস আছে, সকালে। আমি যাই আজকে। কাল কথা হবে।
দিয়ানা লাইটার তুর্যকে দিয়ে বলে গুড নাইট।দ্বিতীয় আরেকটি কথা না বলেই মেয়েটা উল্টা দিকে হাঁটা ধরে। ছেলেটা হোস্টেলের পথ ধরে। ওর পা দুইটা কাঁপছে। সেই একি হাসি। ৩ বছর আগে যে হাসি সে দেখেছিল কোন এক বৃষ্টি ভেজা সন্ধ্যায়,কোন এক বিতর্ক প্রতিযোগিতায়, ঠিক সেই রকম হাসি।নিজেকে বার বার বুঝায়,এইসব ভুলে যেতে হবে। মূল্যবান ২ টা বছর ওর নষ্ট হয়ে গেছে। মনে থাকলেই কষ্ট পেতে হবে। জানে আজ রাতে আর ঘুম হবে না, তাই হয়ত ছেলেটা ল্যাব এর দিকে রওয়ানা দেয়। অতীতের হানা আঘাত ভুলতে অন্য দিকে মনোনিবেশ করতে হবে। বাবার পাঠানো টাকা ওর টিউশন ফী দিতে গিয়েই শেষ হয়ে যায়। বাধ্য হয়ে ছেলেটা অ্যাসিস্ট্যান্ট রিসার্চর এর চাকরি নিয়েছে ওর নিজের ইউনিভার্সিটিতে। ল্যাবের চাবি ওর কাছেই থাকে। স্ট্রিং লাগাতে লাগাতে রাতটা শেষ করে ফেলে ছেলে টা।
এক সপ্তাহ পর ছেলেটা মেয়েটাকে আবার দেখতে পায় ক্যাম্পাস প্লাজা তে। কাপড়ের উগ্রতা নাই আজকে। মেকআপ ছাড়াও মেয়েটাকে অসম্ভব সুন্দর লাগে, কিন্তু ছেলেটার চোখে পরে না এইটা। দিয়ানা তুর্যকে দেখে হাই দেয় । পিছনে ঘুরে কাউকে না পেয়ে বুঝতে পারে তুর্য, হাই টা তাকেই দেওয়া। পালিয়ে যেতে চাইলেও অনেক দেরী হয়ে গেছে। দিয়ানা এইবার এগিয়ে আসে।
-কেমন আছো তুর্য?
-ভাল, তুমি?
-জানিনা। কোন ফ্যাকাল্টি তে পড়ো?
-ইলেক্ট্রিক্যাল ইঙ্গিনিয়ারিং
-ও,তাহলে তুমি ভাল ছাত্র!
শুনেই ছেলেটার চোয়াল শক্ত হয়ে গেল, সারাজীবন মানুষ ওর রেজাল্ট নিয়ে খোটা দিয়েছে। মেয়েটা হয়ত বুঝতে পারলো।
-আমি খারাপ স্টুডেন্ট। আমি অ্যানিমেশন এ পড়ি। সাইবেরিয়া তে আর যাও না? দেখি না যে তোমাকে
-আমার আসাইনমেনট এর কাজে ব্যস্ত ছিলাম।
-আজ রাতে খেতে আসবা না? আমি যদি বলি আমার সাথে খাবা, তাহলে কি তুমি রাগ করবা?
একথা বলেই মেয়েটা আমার সেই পরিচিত হাসি টা দিল ,দেখে তুর্যর বুকের ভিতর কিছু একটা দুমরে মুচড়ে জেতে লাগলো। সেই একি হাসি,সেইরকমই টোল পরে ওর গালে। একরাশ অন্ধকার যেন ওর পাঁজরে চাপ দিতে লাগলো,কোনরকমে ছেলেটা বলল,
-আমার কাজ আছে আজ কে।
বলেই ছেলেটি হাঁটা দেয়। বড্ড অবাক লাগে মেয়েটির। খুব স্বাভাবিক কথা বলাতেও ছেলেটির প্রতিক্রিয়া মেয়েটিকে অবাক করে। আজ পর্যন্ত কেউ তাকে রিফিউজ করেনি। তারপরেও অভিমানের কাছে দুঃখবোধ তাই প্রবল। খারাপ লাগছে ছেলেটির জন্য। কিন্তু তুর্য একবার পিছে না তাকিয়ে চলে গেল। গলায় আটকে থাকা কান্না টা কোন রকম ছাপা দিয়ে মেয়েটি ফিরে যায় বান্ধবীদের কাছে। এরপর মেলাদিন কেটে গেছে। ছেলেটির দেখা পায় না মেয়েটি। দেখলেও দূর থেকে যেন পালিয়ে যায় তুর্য। সাইবেরিয়া তেও আসে না মেয়েটি। এখন আর সাইবেরিয়াতে ওর গান শুনতে পাওয়া যায় না। হটাত নাচতে গিয়ে কোন গ্লাস ভেঙ্গে ফেলে না সে। কেউ জিজ্ঞেস করলে বলে, শরীর খারাপ, তাই গাইতে পারবে না।
সেমিস্টার শেষ।তূর্য গেছে বন্ধুর জন্মদিনে। সীগমা হাউস নামের এক ক্লাবে কেক কাটা শেষে সবাই বীয়ারের বোতল কিংবা ড্যান্স ফ্লোরে ব্যস্ত। তূর্য আগে ড্রিঙ্ক করত,এখন করে না। হঠাত সে দেখতে পায় দিয়ানা কে। দিয়ানা তুর্য কে অনেক আগেই দেখেছে,কিন্তু কথা বলে নাই আগ বাড়িয়ে। বরং সাথের ছেলে সঙ্গী কে ধরে উম্মাত্তাল নাচে পাগল। তুর্য দেখেও না দেখার ভান করে। যায় আসে না ওর। অন্য এক পাসে তাকিয়ে ফেলে আসা দিন গুলার কথা ভাবতে থাকে। ঘণ্টা খানিক বাদে দিয়ানা তুর্যের পাসে এসে দাড়ায়। চোখ রক্তাভ, টকিলার নেশায় নাকি অন্য কিছু তুর্য বুঝতে পারে না। দিয়ানা বলে ,
-নাচো আমার সাথে।
-আমি নাচতে পারি না।
-নাচো প্লিজ।
-দিয়ানা,তুমি drunk (মাতাল)
-আমি জানি আমি drunk, তুমি আমার সাথে নাচো।
দিয়ানার ছেলে বন্ধুটি এসে দিয়ানা কে নিয়ে জেতে চায়। দিয়ানা ছেলেটিকে ধাক্কা দিয়ে তুর্য কে বলে,
-আমার শরীর খুব খারাপ লাগছে,আমাকে নিয়ে যাও প্লীজ।আমার বমি আসছে।
তূর্য খুব আলতো করে দিয়ানার হাত টা ধরে ওকে বাইরে নিয়ে আসে।বাইরে আস্তেই মেয়েটা বমি করে ফেলে।বলে,
-আমাকে বাসায় নিয়ে যাও প্লিজ।
তুর্য ওকে নিয়ে বাসে উঠে।মেয়েটি তুর্যর কাঁধে মাথা রেখে জিজ্ঞেস করে,
-তুমি কি সমকামী?
-আমাকে দেখে কি মনে হয় আমি সমকামী?
-না।তাহলে তুমি কেন আমাকে এড়িয়ে যাও?
-তোমাকে বলে লাভ কি?তুমি তো মাতাল
-এইটাই কি ভাল না?আমি কাল সকালে ঘুম ভেঙ্গে উঠে সব কিছু ভুলে যাব,সাথে তুমিও সব কিছু বলে হালকা হবা
-আমি দেশে থাকতে একটা মেয়ে কে ভালবাসতাম,মেয়েটির নাম ছিল মুমু। মেয়েটিকে আমি খুব ভালবাসতাম। মেয়েটি আমার প্রথম ভালবাসা,প্রথম প্রেম। আমরা ১ বছর একসাথে ছিলাম, আমি বিয়ের আগ পর্যন্ত এক্সসাইটমেন্ট বাচিয়ে রাখতে চেয়েছিলাম। কিন্তু ও আমার সব থেকে প্রিয় বন্ধু টিকে প্রপোজ করে কিছুদিন পর। আমি একি দিনে দুনিয়ার সব থেকে প্রিয় দুইটা মানুষ কে হারাই। গত বছর ওরা লুকিয়ে বিয়ে করে। ওদের বাসর রাতের জায়গা পর্যন্ত আমি ঠিক করে দিয়েছি।এরপর কোন কিছুই আর ঠিক ছিল না আগের মত। আমার প্রায় দরিদ্র বাবা আমাকে কষ্টের হাত থেকে মুক্তি দিতে আমাকে এই দেশে পাঠিয়ে দেয়, ভেবেছিলাম এদেশে এসে ভাল থাকব। ওকে ভুলতে পারব। কিন্তু তুমি এসে আমার সব কিছু এলোমেলো করে দিলা। আমি তোমার দিকে তাকিয়ে খালি ওকে খুঁজি, তোমার হাসি আমাকে ওর কথা ভুলতে দেয় না।
দিয়ানা তুর্যকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তার মনে হয় মেয়েটার কান্নার জন্য সে নিজেই দায়ী। ভোরের সূর্য রাতটাকে ফিকে করে দেয়।তুর্য মেয়েটাকে শক্ত করে ধরে বলে,
-আমি হয়ত তোমাকে ওর মত ভালবাসতে পারব না, হয়ত তুমিও আমাকে কষ্ট দিয়ে চলে যাবা,কিন্তু আমি আর তোমাকে কখনই কাঁদাব না, এমনকি তুমি মাতাল থাকলেও
-তূর্য, তোমার কি আসলেই মনে হয় মাত্র ৭পেগ টকিলা খেয়ে আমি মাতাল হয়ে গেছি?
-তুমি তাহলে drunk না?

মেয়েটা আবার সেই অতি পরিচিত হাসি টা দেয়।ছেলেটা বুঝতে পারে দিনের আলর মত মেয়েটা তার জীবনে সূর্য, যে নিজের ক্ষমতায় তার জীবনের সমস্ত অন্ধকার দূর করে দিবে
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

×