somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাস্টার রেস!! মাই অ্যাস!!

২১ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্রিয়েশনিস্টরা একটা কথা প্রায়ই বলে,হিটলার একজন নাস্তিক এবং বিবর্তনের উপর প্রভাব খাটিয়ে তিনি মাস্টার রেস তৈরি করতে চেয়েছিলেন।এই মিথ্যাচারের উদ্দেশ্য ডারউইন এবং বিবর্তনের উপর গণহত্যার দায়ভার চাপানো।
প্রথমত হিটলার একজন ধর্মপ্রান খ্রিস্টান।এবং হিটলারের পাগলামির সাথে বিবর্তনের কোন সম্পর্ক নেই।দ্বিতীয়ত,মাস্টার-রেস আইডিয়া সম্ভবত গত শতাব্দির সব থেকে হাস্যকর থিওরি।এ নিয়ে পাবলিশ হওয়া থিওরি পেপার গুলো পড়লে মনে হবে শুধু গায়ের চামড়া সাদা হলেই আপনি অন্য যেকোনো বর্ণের মানুষের চাইতে বেশী বুদ্ধিমান এবং শক্তিমান।
বিবর্তন কোন মাস্টাররেসের অস্তিত্ব স্বীকার করেনা।কখনো করেওনি।বিবর্তন বলে,প্রতিটি প্রাণী প্রকৃতির সাথে খাপ খাওয়ানোর জন্য নিজের জিনগত পরিবর্তন আনে,যা তার দৈহিক পরিবর্তন ঘটায়।
গতকাল একজন প্রশ্ন করলেন ক্লাসে,ইউরোপের সাদা চামড়ার মানুষ গুলো কিভাবে এত উন্নতি করল?অন্য কোন জাতি এতটা উন্নতি করতে পারেনি।তাইলে ওরা কি এই পৃথিবীর জন্য সব থেকে উপযুক্ত?
এইটা ঠিক যে ইউরোপিয়ানরা গত এক হাজার বছরে অভূতপূর্ব উন্নতি করেছে।অন্য সকল জাতিকে নিয়ন্ত্রন করতে ওরা সক্ষম হয়েছিলো গত শতাব্দিতে।কিন্তু তার মানে এই না যে ওরা এইটা ওদের যোগ্যতাবলে করেছে।
মানব জাতির ইতিহাস বেশী পুরানো না।মাত্র ২০ হাজার বছর আগেও এই পৃথিবীর অর্ধেকটা বরফে ঢাকা ছিল।আমাদের আবাস ছিল প্রধানত আফ্রিকা কেন্দ্রিক।বরফ গলার পর সবার প্রথমে আমাদের গ্রাম তৈরি হয় 'Fertile Crescent' নামের একটা জায়গায়।জায়গাটা বর্তমান সিরিয়াতে অবস্থিত।ফোরাত এবং ইউফ্রেতিস নদীর পলিমাটি জমে এলাকাটি অত্যন্ত উর্বর হয়ে উঠে।প্রায় একি সময়ে আমরা শস্য বপন করতে শিখে গেছি।তাই আফ্রিকা থেকে বের হয়ে আমাদের প্রথম আবাস ছিল সেখানে।পশুপালন করতে শেখার পর অত্র এলাকার মানুষের জীবন তুলনামুলকভাবে সহজ হয়ে উঠে।তখন গবাদিপশু একটি নির্ভরযোগ্য খাদ্য উৎসে পরিনত হয় এবং মানুষের শারীরিক শ্রম লাঘবে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।প্রথমবারের মতো মানুষ বিজ্ঞান,শিল্প,উৎপাদন নিয়ে মাথা ঘামানোর সময় পায়। এবং জন্ম নেয় একটার পর একটা সভ্যতা(ব্যাবিলনিয়ান,মেসপ্টেমিয়ান,আশিরিয়ান ইত্যাদি)কিন্তু কয়েক হাজার বছর পর গোচারনভুমির অভাবে মানুষকে সরে আসতে হয় সেখান থেকে।কিছু মানুষ দক্ষিনে এসে নীল নদের তীরে গড়ে তুলে মিশরীয় সভ্যতা।কিছু উত্তরে চলে আসে,সর্বপ্রথম ইউরোপিয়ান হিসেবে সভ্যতা গড়ে তুলে।
আমরা আমাদের গত ৪৫ হাজার বছরের ইতিহাসে মাত্র অল্প কয়েকটা প্রাণী ব্যবহার করতে শিখেছি।মজার ব্যাপার হচ্ছে এর বেশীরভাগ পাওয়া যেতো সেই Fertile Crescent এ।গবাদি পশুগুলো এখান থেকেই সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে।আফ্রিকায় কিন্তু গবাদি পশুগুলো ছিল না।একি কথা প্রযোজ্য ল্যাটিন আমেরিকানদের জন্যেও।ওদের একমাত্র গবাদি পশু ছিল লামা এবং আলপাকা।অথচ এই দুই প্রাণী ভারী কাজ করতে অক্ষম।ইন্ডিয়াতে গরু ছিল,এরা তাই দ্রুত সভ্যতার মই বেয়ে উঠতে পেরেছে।কিন্তু আফ্রিকায় কিংবা পাপুয়া নিউগিনিতে মানুষ গুলোর হাজার বছরের ইতিহাস হচ্ছে খাদ্য সংগ্রহের ইতিহাস।সারাদিন যার মাথায় খাবারের চিন্তা ঘুরে,তার পক্ষে সভ্যতা সৃষ্টি সম্ভব নয়।
এক হাজার বছর আগে ইউরোপ ও ইন্ডিয়ার সাথে আরব কিংবা ইন্ডিয়ার তেমন অর্থনৈতিক অথবা সামরিক পার্থক্য ছিল না।ইউরোপিয়ানরা অর্থনৈতিক ভাবে এগিয়ে যায় ইন্ডিয়া ও আমেরিকা আবিস্কার ও দখলের পর।মাস্টার রেস মাই অ্যাস!!
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

×