somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একরাতের টুঙ্গিপাড়া

০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০০৪ এর শীতরাত। যখন পৌঁছুলাম গোপালগঞ্জে, রাত ১০টার বেশি। ঢাকা থেকে আমার গন্তব্য টুঙ্গিপাড়া। গোপালগঞ্জ থেকে ঐ রাতে কোনোমতে একটা লোকালবাসে আমি টুঙ্গিপাড়া পৌঁছুই, রাত তখন এগারোটার উপরে।
আমার বাল্যবন্ধু তখন টুঙ্গিপাড়া থানায় কর্মরত। (বর্তমানে মিন্টো রোড)। টুঙ্গিপাড়া থানায় গিয়ে দেখি, বন্ধুটা তখনও বাইরে, কোথায় যেন পুলিশদল নিয়ে আসামী ধরতে গেছে। থানার বারান্দায় বসে থাকলাম। বন্ধুটা পিক-আপ ভ্যানে ফিরল রাত ১ টায়। আমাকে বলল, 'কিছু খাইছিস?'
বললাম, 'খাবার পাব কোথায়? দোকান থেকে পাউরুটি কলা খাইছি।'
থানার ডরমেটোরিতে শোবার আয়োজনে ব্যস্ত হলো বন্ধু। দেখে, বললাম, 'আমি আজ ঘুমোব না, চল বেরোই।'
'কোথায়? বাইরে তো খুব ঠাণ্ডা।'
বললাম, 'ঠাণ্ডা তাই আমার কি? চল তো!'
এবার মটর সাইকেলে, আমরা দুজন, টুঙ্গিপাড়ায়, রাত ২ টার পর। বললাম, 'বঙ্গবন্ধুর বাড়ি চল।'
'এতরাতে? সকালে গেলে হয় না?'
'না, এখনি চল।'
বঙ্গবন্ধুর বাড়িতেই তার কবর। সেখানে কিছু পুলিশ ও নিরাপত্তার সংস্থার লোক ছিলেন। আমার বন্ধুটা তখন তাদের সঙ্গে স্বগোত্রভাষায় কথা বলল। সমস্যা নেই। শীতের এরকম শেষরাতে আমি ঘুরে ঘুরে দেখলাম রক্তঝরা এক মহাকাব্যের নায়কের এপিটাপ। টের পাই, লক্ষ পৃষ্ঠা ইতিহাসের সামনে আমি খুব সামান্য এক পাঠক। সত্যি, বাঙালিকে ভালোবেসে এত বড় বুকের পাটাঅলা সাহসী মানুষ বঙ্গে আর জন্মায়নি।
রাত প্রায় শেষ হতে চলল। ভোরের টুঙ্গিপাড়া ছেড়ে আমি আবার গাড়িতে উঠলাম। যাব, ঝিনাইদহে। চলন্ত বাসের জানলা দিয়ে দেখি, কুয়াশামোড়া মাঠ, জলাশয়। বিস্তীর্ণ মাঠের শেষে আকাশ। মনে মনে ভাবি, মানুষটা এই মাঠের মতো, এই মাঠ যতদিন থাকবে, মানুষের মুখে মুখে, অন্তরে থাকবেন তিনি। পরাধীন একটা দেশকে স্বাধীন করবার প্রত্যয়, লড়াই বা ত্যাগ করতে হয়েছে পৃথিবীর খুব কম নেতাকেই। তবেই না স্বাধীনতা, অর্থনৈতিক মুক্তি, অবাধ মতপ্রকাশ, শিল্পকলা, কবিতা-গল্প-গান ইত্যাদি...


সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৩
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×