ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি-চারুকলা- কাঁটাবন, রূপসী বাংলা হোটেল-শিশুপার্ক-স্বাধীনতা উদ্যান= মধ্যবর্তী জোনই শাহবাগ। একদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি, অপজিটে বারডেম ইনস্টিটিউট, একদিকে জাতীয় জাদুঘর, অপজিটে মালঞ্চ-ফুলঞ্চ সারি সারি ফুলের দোকান, ঠিক এর মধ্যবর্তী মোড়ই শাহবাগ মোড়। এটাই আমাদের প্রতিদিনের শাহবাগ। শাহবাগে এখন রাতদিন বলে কিছু নেই। লক্ষ লক্ষ মানুষ। সবার এক দাবি, রাজাকারের ফাঁসি চাই। দাবি দাবানল হয়ে গেছে। এত নারী, পুরুষ, যুবক-যুবতী, কিশোর-কিশোরী, কিন্তু কোনো ঠেলাঠেলি নেই। দুর্ঘটনা নেই। কোটি-জনতা সবাই যেন আজ এক পরিবারের মানুষ। পরিবারের নাম, বাংলাদেশ। অচেনা মানুষ অচেনা মানুষের প্রতি প্রয়োজনীয় যা কিছু তা নিজ থেকেই এগিয়ে দিচ্ছে। যেন সবাই সবাইকে চেনে, বাঙালির ঐক্য দেখতে বড় ভালো লাগে। এই ঐক্য ধরে রাখতে হবে, বাংলাদেশের প্রয়োজনে। শ্লোগানে-শ্লোগানে, গানে-কবিতায় ছবিতে ছবিতে আর বাংলাদেশের পতাকায় ছেয়ে গেছে শাহবাগের আকাশ। দেখানো হচ্ছে ফিল্ম, প্রামাণ্যচিত্র। কোলকাতা থেকে পাঠানো বন্ধু সুমনের প্রথম গানের সঙ্গে আজ যুক্ত হলো তার দ্বিতীয় গানটিও। বাজছে জর্জ হ্যারিসন। রাস্তায় ফুল ছড়িয়ে তৈরি বাংলাদেশের মানচিত্র ডাকছে সবাইকে। এই দৃশ্যের নাম কী? কে বলেছে বাঙালির দেশপ্রেম ক্ষয়ে গেছে?
আলোচিত ব্লগ
এই কি পরিচয়

তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন
বর্ষায় সালথা গ্রামে

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন
সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!
হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন
বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন
সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।