পোকা ও প্রজাপতির গল্প
এখনো কবিতা পড়ো মানে তুমি মনে মনে ভাবো
আচমকা এক ফুরফুরে বিকেলে প্রজাপতি সম্মেলন হবে--
সেই সম্মেলনে তুমি স্বাগতিক; তোমার ব্যস্ততা থাকবে।
তুমি ফুলদের সঙ্গে বোঝাপড়া করতে করতে
ঘাসের বক্তব্য শুনতে শুনতে, হয়তো বা ভুলে যাবে-
একজন কবি এসে নিঃশব্দে দাঁড়িয়ে দেখছে--
পোকা থেকে তুমি প্রজাপতি হয়ে কতটা বদলে গেলে?
এখনও কবিতা লেখা হয় মানে সেই লোকটিই কবি--
যে কীনা পোকা হতে পারেনি বলে প্রজাপতি হতে পারছে না।
৩১.০৩.০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




