চৈত্রদিনের পদ্য
১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চৈত্রদিনের পদ্য
আমি তোমার মনে নেই আর
ধরো, তুমিও নেই আর মনে
কে জানে গো মনে কেন থাকে
ভোলা যায় না, কিসের প্রয়োজনে?
কবিতাও আর আগের মতো নেই
ছন্দ-টন্দ ধার ধারে না কেউ
তরুণ কবি বালুর পরে বসে
লিখে যাচ্ছে স্মৃতিগ্রস্থ ঢেউ
বকে যাচ্ছে কথায় কথায় রাগ
বখে যাচ্ছে ইচ্ছেগুলো খা খা
কী আনন্দ সকাল-সন্ধে ধুধু
গলির মোড়ে ঠাঁই দাঁড়িয়ে থাকার
সে-সব তোমার মনে নেই আর
মানে তুমিও নেই আর মনে
কে জানে গো মনে কেন থাকে
ভোলা হয় না কিসের প্রয়োজনে...
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইশ্কে আমি ও তুমি’র ব্যবধান ক্ষীণ হওয়া, ফানা-তে অহংকারের বিলয়, এবং বাকা-তে প্রকৃত বোধ নিয়ে কর্মময় জগতে ফিরে সেবা, বিনয়, করুণা ও কৃতজ্ঞতার জীবন বেছে নেয়ার উপলব্দিতে লেখা...
...বাকিটুকু পড়ুন
সূরাঃ ৮ আনফাল, ৬৫ ও ৬৬ নং আয়াতের অনুবাদ-
৬৫। হে নবি! মু’মিন দিগকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ কর। তোমাদের মধ্যে কুড়িজন ধৈর্যশীল থাকলে তারা দুইশতজনের উপর বিজয়ী হবে।তোমাদের মধ্যে...
...বাকিটুকু পড়ুনখোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?

পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের বেকারত্ব সমস্যা দূরীকরণে সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটিতে বাংলাদেশের প্রায় ৩৫ লাখ শ্রমিক কাজ করছেন। সৌদি আরবই বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক শ্রমবাজার। ২০২৫–২৬ অর্থবছরে সৌদি আরব...
...বাকিটুকু পড়ুন
তবুও হিংসা এসে যায় কারণে অকারণে;
পারি না সামলাতে মন আমার - ইয়া রব,
নিতে পারি না সহজ করে কিছু
মনের কিনারে ভাঙ্গে হুড়মুড় স্বার্থের কলরব।
স্বচ্ছ মনের মানুষ কী করে হই,
সহজরে করে ফেলি...
...বাকিটুকু পড়ুন