'কাঁটা' মনোজগতের, 'কাঁটা' হাড়ের, 'কাঁটা' সময়ের...
অকালপ্রয়াত কথাসাহিত্যিক শহীদুল জহিরের গল্প 'কাঁটা' অবলম্বনে সরকারি অনুদানপ্রাপ্ত নির্মাণাধীন ছবি--
'কাঁটা' ভূতের গলির মহল্লার মানুষের সময়ের ধারণা ভেঙে পড়া গল্প।
'কাঁটা' ১৯৬৪ সালে মুসলিম অধ্যূষিত ভূতের গলিতে ভাড়াটে হয়ে অাসা দম্পতি সুবোধ চন্দ্র দাস ও স্বপ্না রানী দাসের গল্প কিম্বা বাড়িওয়ালা অাবদুল অাজিজ ব্যাপারির বাড়ির উঠোনের ভরা কুয়োর মধ্যের পানিতে এক শ্রাবণঘন বৃষ্টিবিহীন পূর্ণিমা রাতে সেই দম্পতি ডুবে মরার গল্প...
'কাঁটা' ১৯৭১ সালে, মুক্তিযুদ্ধের সময় এই একই বাড়িতে সুবোধ-স্বপ্না নামে ফের ভাড়াটে হয়ে অাসা অারেকজোড়া দম্পতির গল্প, তারপর এ দম্পতিরও পরষ্পর অাঁকড়ে ধরে থাকা লাশ তোলা হলো একদিন, অাবদুল অাজিজ ব্যাপারির বাড়ির উঠোনের কুয়ো থেকে।
'কাঁটা' স্বপ্নার হাতের শাঁখা, সিঁথির সিঁদুরের গল্প, মহল্লার রাজাকার ও পাকিস্তানি মিলিটারি ভয়ে, হিন্দু দম্পতির 'সহজ নামাজ শিক্ষা'র গল্প। 'কাঁটা' উঠোনের কুয়ো পেরিয়ে পাঁচিল ঘেঁষে লাগানো একটি তুলশিগাছের গল্প। হতে পারে, তুলশিগাছই বাড়িতে 'হিন্দু ভাড়াইট্টা'র উপস্থিতি নিশ্চিত করেছিল রাজাকার মাওলানা অাবুবকর ও পাকিস্তানি সৈন্যদের। ফলে, মৃত্যু অবধারিত।
'কাঁটা' যুদ্ধের সময় রাজাকার কমান্ডার অাব্দুল জব্বারের থ্রি নট থ্রি'র গুলিতে মরে গেলেও উচ্ছ্বল কিশোরী কুলসুমের ঠোঁটের কোণায় তীর্যক হাসি লেগে থাকা গল্প...
'কাঁটা' ১৯৮৯ সালে ভূতের গলিতে অাবার ভাড়াটে হয়ে অাসা তৃতীয় সুবোধ-স্বপ্না দম্পতির গল্প, যাদের একদিন মহল্লাবাসিরাই কুয়োর মধ্যে ফেলে দিয়ে মেরে ফেলেছিল এবং মাটি কেটে কুয়ো বন্ধ করে ফেলেছিল...
'কাঁটা' মনোজগতের, 'কাঁটা' হাড়ের, 'কাঁটা' সময়ের।
ফলে, এই ছবিতে অতীত বর্তমানের ভেতর দিয়ে যেমন ভবিষ্যতে প্রবিষ্ট হয়; দেখা যাবে, ভবিষ্যতও বর্তমানের ভেতর দিয়ে অতীতে অনুপ্রবিষ্ট হয়ে পড়ছে...
অার বাকি যা যা, নির্মাণ শেষেই দেখা যাবে...
একটু অপেক্ষা করতে হবে।
টোকন ঠাকুর
চিত্রনাট্যকার-প্রযোজক-নির্মাতা= 'কাঁটা'
'কাঁটা' মনোজগতের, 'কাঁটা' হাড়ের, 'কাঁটা' সময়ের
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
সৌদির আকাশে সংঘাতের কালো মেঘ আর প্রবাসীদের পুরনো বন্দিদশা: আমাদের শ্রমবাজারের নতুন সংকট
বাইরে যুদ্ধাবস্থা, রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হুতিদের লাগাতার ড্রাফট-মিসাইল হামলা, আর অন্যদিকে সৌদি আরবগামী ফ্লাইটগুলো একে একে বাতিল বা স্থগিত—সব মিলিয়ে বাংলাদেশের অভিবাসন খাতে আবারও এক মারাত্মক অন্ধকারের ছায়া নেমে... ...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।
প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন
পাটায় - পুটায় ঘষাঘষি, মাঝখানে মরিচদের জীবন শেষ?
আওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন
রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।