শুনলাম 'প্রথম নিখিল ভারত মাতাল সম্মেলন' হতে যাচ্ছে। সেখানে হয়তো ভারতীয় মাতালদের স্বাধিকার, স্বাস্থ্যসেবা, সামাজিক সম্মান, সরকারিভাবে দৈনিক বা সাপ্তাহিক মাতালভাতা ইত্যাদি নিয়ে সভা-সেমিনার হবে। হয়তো মাতালদের সংগ্রামী ঐতিহ্য নিয়েও কথা বলা হবে। হয়তো মাতালদের 'অ-মাতাল' সম্প্রদায় কর্তৃক শতশত বছর ধরে ঘরে-বাইরে অাক্রান্ত হওয়ার ইতিহাস লেখা হবে। হয়তো প্রতিবেশী মাতালদের সঙ্গেও পারষ্পরিক বোঝাপড়া ও বন্ধুত্বের কথা তারা তুলবে, অনুমান করছি...
পুষ্পের পরাগে নিহিত স্বেদকণাই যে মধু, মাতালরা তা জানে, মানে। অারে, চুম্বনের লালা কি অার থুতু?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


