ভিক্ষুকের ছদ্মবেশে
ভিক্ষুকের ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে কারা?
তারা কি শুধুই ভিক্ষুক?
ভিক্ষায় কী এত সুখ?
কোনওকালে, প্রেমিক ছিল কী না, এরা?
কিম্বা যে ভিখারিনী, একদিন প্রেমিকা ছিল না?
বিছানায় বালিশের পাশে রেখে দিয়েছ তরুণকবির কাব্যসংকলন
তুমি ঘুমিয়ে পড়লেই, তোমার পাশের লোকটিও শুনবে না
কবিতার মধ্যে শব্দ টু শব্দ, বাক্য টু বাক্য বাড়ি-বাড়ি
হাঁক দিতে গিয়েও চুপচাপ চলে যাচ্ছে
নৈঃশব্দ্যের ভেতর দিয়ে ছদ্মবেশী ভিক্ষুকেরা!
কবিতা লেখা যায় কীনা
তাদের নিয়ে, অামি তা জানি না অামি তা জানি না
সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০১৬ রাত ৩:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




